নিরামিষ বাঁধাকপির রেসিপি একটি বিশেষ মশলা দিয়ে | Vegetarian Cabbage Recipe with Special Spices
বাঁধাকপি তো প্রায় সবার ঘরেই তৈরি করা হয়। আমাদের ঘরে প্রায়ই এই পদটি তৈরি করা হয় তবে একই রকম খেতে সব সময় ভালো লাগে না। তখন কিছু নতুন মশলা যোগ করে বানিয়ে দেখলাম যে খেতে ভালোই লাগে। তারপর থেকে আমি এই মশলা দিয়ে সুস্বাদু বাঁধাকপির এই পদটি করি। তাই ভাবলাম আমার রেসিপিটি সবার সাথে শেয়ার করাই যাক। এছাড়াও আরো কিছু সুস্বাদু রেসিপি শেয়ার করা আছে যেমন কাঁকরোল পুর, মটরশুটি আলু ফুলকপির তরকারি, পটলের দোরমা, এঁচোড়ের তরকারি এইগুলো দেখে নিতে পারেন।
নিরামিষ বাঁধাকপি বানানোর জন্য লাগবে বাঁধাকপি, মটরশুটি, আলু, টমেটো, আদা থেতো, কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ভাজা মশলা, সর্ষের তেল, নুন, তেজপাতা, জিরে ও হিং। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
বাঁধাকপি কাটা ও ধুয়ার পদ্ধতি
প্রথমে বাঁধাকপিকে ছুরি বা বটি দিয়ে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। তারপর কেটে রাখা বাঁধাকপিকে গরম জল ও অল্প নুন দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে ৫ মিনিটের জন্য। এরপর বাঁধাকপিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
বাঁধাকপি কাটার পর গরম জলে ভাপিয়ে বা নুন ও গরম জল ৫ থেকে ১০ রেখে জল দিয়ে নিতে হবে, কারণ বাঁধাকপির মধ্যে এক ধরনের পোকা থাকে।

ভাজা মশলা তৈরি করার পদ্ধতি
তারপর ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এরজন্য একটি ফ্রাইপেন বা কড়াই নিয়ে চুলা জালিয়ে বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর এর মধ্যে আস্ত ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দাড়চিনি, জায়ফল ও জৈত্রী দিয়ে ভালোকরে ১ থেকে ২ মিনিট নাড়িয়ে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর মশলা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুড়ো করে নিতে হবে।



গুড়ো মশলা ও ফোঁড়নের মশলা নিয়ে নিতে হবে একটি পাত্রে
একটি পাত্রের মধ্যে নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ভাজা মশলা, ফোঁড়নের জন্য আস্ত জিরে, তেজপাতা ও হিং নিয়ে নিতে হবে। ভাজা মশলার মধ্যে ধনে, জিরে আছে সেজন্য আলাদা করে ধনে গুড়ো, জিরে গুড়ো ব্যবহার করিনি। হিং ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে হজমে সাহায্য করে।

আলু হালকা লাল করে ভেজে নিতে হবে
তারপর চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা দিয়ে দিতে হবে। আলুর মধ্যে সামান্য নুন ও হলুদ গুড়ো দিয়ে ভেজে নিতে হবে।


তারপর ফোঁড়নের মশলা দিয়ে টমেটো ও আদা ভেজে নিতে হবে
আলু ভাজা হওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপর ঐ তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা ও হিং ফোঁড়ন দিয়ে দিতে হবে। ফোঁড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর আদা থেতো, কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি দিয়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে।



কেটে রাখা বাঁধাকপি, মটরশুটি ও আলু দিয়ে ভেজে নিতে হবে
টমেটো ও আদা ভাজার পর জল ঝরিয়ে রাখা বাঁধাকপি, মটরশুটি ও ভেজে রাখা আলু দিয়ে ভালোকরে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ৩ থেকে ৪ মিনিটের জন্য। বাঁধাকপি ঢাকা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে পরিমানে ও কমে যাবে। তবে মধ্যেখানে একবার নাড়িয়ে দিতে হবে।


পরিমানমত গুড়ো মশলা দিয়ে ভেজে নিতে হবে
তারপর ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে বাঁধাকপির মধ্যে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও স্বাদমত নুন দিয়ে ভালোকরে গুড়ো মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে। তবে বাঁধাকপি ঢাকা দেওয়ার পর এক দুই বার নাড়াতে হবে যাতে পূড়ে না যায়।


চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু সময় ভেজে নিতে হবে
এরপর ঢাকনা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার আরেকটু নাড়িয়ে দিতে হবে। তারপর দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যাতে বাঁধাকপি আরো ভালোকরে সিদ্ধ হয় আর কাঁচা লঙ্কা গন্ধ ছড়িয়ে যায়।

তারপর ভাজা মশলা বাঁধাকপিতে দিতে দিতে হবে
দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে নাড়িয়ে পরিমানমত ভাজা মশলা দিয়ে মিশিয়ে ১ থেকে ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এই চাইলে সামান্য ঘি ব্যবহার করা যেতে পারে। ভাজা মশলা মেশানোর পর ঢাকা দিয়ে রাখলে মশলার গন্ধ বাইরে না গিয়ে বাঁধাকপির মধ্যে ঢুকবে।

অবশেষে ভালোকরে আরো এক দুবার নাড়িয়ে চুলা বন্ধ করে দিতে হবে
এক থেকে দুই মিনিট পর ঢাকনা খুলে আরো একবার নাড়িয়ে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর নিরামিষ বাঁধাকপি একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল বাঁধাকপির রেসিপি।

পরিবেশন করার পদ্ধতি
নিরামিষ আলু ও মটরশুটি দিয়ে বাঁধাকপি তৈরি করার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে গরম গরম ফুলকো রুটি নিয়ে তার সঙ্গে নিরামিষ বাঁধাকপি দিয়ে পরিবেশন করুন। এটি গরম সাদা ভাতের সাথেও ভালো লাগে খেতে।

বাঁধাকপি, আলু ও মটরশুটির গুণাগুন
বাঁধাকপির মধ্যে অনেক পুষ্ঠিগুন রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারি। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম যা আমাদের শরীরের হাড়ের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।
এর মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার যা ওজন কমাতে সাহায্য করে আর এটি খেলে ও ভরা থাকে। বাঁধাকপির মধ্যে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
আলুর মধ্যে আছে নানা ধরনের উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই দরকার। আলুর রয়েছে পটাসিয়াম যা আমাদের হাইপারটেনশন থেকে দূরে রাখে ও উচ্চরক্তচাপ কমায়।

এতে রয়েছে কার্বোহাইড্রেট যা ওজন বাড়াতে সাহায্য করে। আলু ফাইবার জাতীয় খাদ্য বলে খাবার হজম করতে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
মটরশুটি ও পুষ্ঠিগুনে ভরপুর রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির মধ্যে রয়েছেন প্রচুর পরিমানে প্রোটিন ও পুষ্ঠি জাতীয় উপাদান। এতে ক্যালোরি ও ফ্যাটের পরিমান কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। মটরশুটিতে আছে ক্যালসিয়াম, আয়রন ও জিংক ও অ্যান্টি-অক্সিডেন্ট যা আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে।
উপসংহার
বাঁধাকপিরনিরামিষ রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেলে বার বার খাওয়ার ইচ্ছে করবে। বাঁধাকপি প্রায় সবার ঘরেই আনা হয়। বাঁধাকপি দিয়ে নানা রকম পদ তৈরি করা হয়। তবে এই রকম মটরশুটি ও আলু দিয়ে নিরামিষ বাঁধাকপি রান্না করলে দারুণ লাগে খেতে। শীতকালে প্রচুর পরিমানে মটরশুটি আর তাজা তাজা বাঁধাকপি ও নতুন আলু বাজারে পাওয়া যায়। তাই বাঁধাকপির নিরামিষ এই পদটি শীতকালেই বেশিরভাগ তৈরি করা হয়ে থাকে।
Niramish Badhakopi
বাঁধাকপি দিয়ে নানা রকম পদ তৈরি করা হয়। তবে এই রকম মটরশুটি ও আলু দিয়ে নিরামিষ বাঁধাকপি রান্না করলে দারুণ লাগে খেতে। শীতকালে প্রচুর পরিমানে মটরশুটি আর তাজা তাজা বাঁধাকপি ও নতুন আলু বাজারে পাওয়া যায়। তাই বাঁধাকপির নিরামিষ এই পদটি শীতকালেই বেশিরভাগ তৈরি করা হয়ে থাকে।
Ingredients
- বাঁধাকপি - ১ টি (ছোট আকারের)
- মটরশুটি - ১/২ কাপ
- আলু - ২ টি (মধ্যম আকারের)
- টমেটো - ১টি (মধ্যম আকারের)
- আদা থেতো - ১ চামচ
- কাঁচা লঙ্কা - ২-৩ টি
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- ভাজা মশলা - ১ চামচ
- সর্ষের তেল - পরিমানমত
- নুন - স্বাদমত
- তেজপাতা - ২ টি
- জিরে - ১ চামচ
- হিং - ১ চিম্টে
Instructions
- প্রথমে বাঁধাকপিকে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। তারপর বাঁধাকপিকে ৫ মিনিটের জন্য গরম জলের মধ্যে ভিজিয়ে রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- তারপর ভাজা মশলা তৈরি করার জন্য চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম হওয়ার গোটা মশলা গুলো দিয়ে ভেজে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুড়ো করে নিতে হবে।
- এরপর নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ভাজা মশলা, ফোঁড়নের জন্য আস্ত জিরে, তেজপাতা ও হিং নিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে।
- তারপর চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পর কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিতে হবে। সামান্য নুন ও হলুদ গুড়ো দিয়ে ভেজে নিতে হবে।
- আলু ভাজা হয়ে গেলে ঐ তেলের মধ্যে ফোঁড়নের সব মশলা দিয়ে গরম হওয়ার পর আদা, কাঁচা লঙ্কা কুচি ও টমেটোর টুকরো দিয়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে।
- টমেটো ও আদা ভাজার পর জল ঝরিয়ে রাখা বাঁধাকপি, মটরশুটি ও ভেজে রাখা আলু দিয়ে ভালোকরে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ৩ থেকে ৪ মিনিটের জন্য।
- তারপর ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে বাঁধাকপির মধ্যে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও স্বাদমত নুন দিয়ে ভালোকরে গুড়ো মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- এরপর ঢাকনা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার আরেকটু নাড়িয়ে দিতে হবে। তারপর দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে নাড়িয়ে পরিমানমত ভাজা মশলা দিয়ে মিশিয়ে ১ থেকে ২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- এক থেকে দুই মিনিট পর ঢাকনা খুলে আরো একবার নাড়িয়ে চুলা বন্ধ করে দিতে হবে। তারপর নিরামিষ বাঁধাকপি একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
Nutrition Information:
Serving Size: 100 gramsAmount Per Serving: Calories: 95 cal
