কেপ্সিকাম দিয়ে পনির তৈরি করার বিধি | How to Prepare Paneer Capsicum
কেপ্সিকামের সঙ্গে পনির দারুণ একটি মেলবন্ধন। এই পনির দিয়ে বিভিন্ন ধরনের পদ রান্না করা হয় বিশেষ করে উওর ভারতে। নিরামিষ ভালো কিছু রান্না করতে চাইলে আগে পনিরের কথা মনে পড়ে।
এই পদটি রান্না করতে পিঁয়াজ, আদা, রসুন, টমেটো হালকা ভেজে মিক্সারে পেস্ট বানিয়ে আর কাজু, চারমগজের পেস্ট ব্যাবহার করা হয়েছে। রিফাইন্ড তেলের জায়গাতে বাটার বা তেল ও বাটার দুইটি একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। ধনে পাতা কুচিও এই রেসিপিতে দেওয়া হয়।
আমরা অনেকেই রেস্টুরেন্ট থেকে আনিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে পনিরের বিভিন্ন পদ খেয়ে থাকি। ভাবলাম এই পদগুলি যদি বাড়িতে বানানো যায় তবে কেমন হবে। বাড়িতে বানিয়ে দেখলাম দারুণ লাগে খেতে। মাঝেমধ্যে বাড়িতে বানিয়ে খাওয়া যেতেই পারে। বাড়িতে আত্মীয় আসলে এই পদটি বানিয়ে খাওয়ালে বুঝতেই পারবে না এটি বাড়িতে বানানো হয়েছে। পনিরের আরো কিছু মুখরোচক খাবারের রেসিপি শেয়ার করা আছে সেটি হল পনির টিক্কা, শাহী পনির, পনির বাটার মাসালা বানিয়ে দেখতে পারেন।
নিচে দেওয়া রান্নার পদ্ধতি দেখে করলে অতি সহজে এই কেপ্সিকাম পনিরের রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে।
পনির, কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা থেঁতো, রসুন থেঁতো, কাজুবাদাম, চারমগজ, আস্ত জিরে, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ধনে গুড়ো, গরম মশলা, কসুরি মেথি, নুন, রিফাইন্ড তেল। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
রান্নার পদ্ধতি
প্রথমে কাজুবাদাম ও চারমগজকে একটি বাটিতে নিয়ে গরম হওয়ার দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘণ্টার জন্য। কাজুবাদাম ও চারমগজ ভিজিয়ে রেখে পেস্ট বানালে খুব মশৃণ হয়।

গুড়ো মশলা
একটি প্লেটের মধ্যে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ধনে গুড়ো, গরম মশলা গুড়ো, আস্ত জিরে, কসুরি মেথি ও নুন পরিমানমত নিয়ে রাখতে হবে।

পিঁয়াজ, রসুন, আদা ইত্যাদি কিভাবে কাটতে হবে
আরেকটি প্লেটের মধ্যে পিঁয়াজ কুচি, আদা থেতো, রসুন থেতো, টমেটো টুকরো করে ও দুটি কাচা লঙ্কা নিয়ে রাখতে হবে। এখানে পিঁয়াজ ও টমেটো একটু বড় করে কুচি করতে হবে। আদা রসুন থেতো করে ব্যবহার করা হয়েছ কারণ মিক্সিতে পেস্ট বানানোর সময় যদি আদা, রসুনের বড় বড় টুকরো থাকে তাহলে অনেক সময় ঐসব টুকরো গুলোর মশৃণ পেষ্ট হয় না, তাই আদা, রসুন থেতো করে ব্যবহার করা ভালো পেস্ট তৈরি করার জন্য।

সব্জি ও পনির কি আকারে কাটতে হবে
পিঁয়াজের খোসা ছাড়িয়ে, কেপ্সিকাম, টমেটো ও পনির ধুয়ে নিতে হবে। এবারে পনির সহ সব সব্জি গুলোকে চৌক আকারে কেটে নিতে হবে।
এরপর চুলায় ফ্রাই পেন বসিয়ে পরিমানমত তেল গরম হওয়ার পর পনির গুলোকে অল্প নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে। তারপর একে একে কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো সামান্য নুন দিয়ে এক মিনিট মধ্যম আঁচে ভেজে তুলে রাখতে হবে।
পনির সবসময় মধ্যম আঁচে হালকা করে ভাজতে হয় কারণ কম আঁচে বেশি সময় রেখে ভাজলে পনির শক্ত হয়ে যায়।


পিঁয়াজ, আদা, রসুন ও টমেটো কত সময় ভাজতে হবে
ঐ একই পেনের মধ্যে পরিমানমত তেল দিয়ে গরম হওয়ার পর পিঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভাজতে হবে। পিঁয়াজ দুই মিনিট ভাজার পর থেতো করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে আরো ২ মিনিট ভাজতে হবে আর ঘন ঘন নাড়াতে হবে।


তারপর টমেটোর টুকরো ও অল্প নুন দিয়ে কম আঁচে ঢেকে দিয়ে কিছু সময় ভাজতে হবে টমেটো নরম হওয়া পর্যন্ত। এরপর ভাজা গুলো নামিয়ে রাখতে হবে ঠান্ডার হওয়ার জন্য।


ভাজা গুলো, কাজুবাদাম, চারমগজ ও গুড়ো মশলার কিভাবে পেস্ট বানাতে হবে
ভাজাগুলো ঠান্ডা হওয়ার পর একটি মিক্সার জারের মধ্যে ভাজা গুলো দিয়ে এরমধ্যে কাজুবাদাম, চারমগজ, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ধনে গুড়ো ও অল্প জল দিয়ে একটি মশৃণ পেষ্ট বানিয়ে নিতে হবে। যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলে শীল নোড়ায় বেটে নিতে হবে।


এবারে মশলার মিশ্রণটি কত সময় ভাজতে হবে
চুলায় জ্বালিয়ে ফ্রাই পেন বসিয়ে পরিমানমত তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর জিরে ফোঁড়ন দিয়ে দিতে হবে। জিরের রং যখন বদলাতে শুরু করবে তখন মিশ্রণটি দিয়ে ৫ থেকে ৬ মিনিট ঘন ঘন নাড়িয়ে ভাজতে হবে।


ভেজে রাখা সব্জি ও পনির কোন সময় যোগ করতে হবে
মিশ্রণটি ৫/৬ মিনিট ভাজার পর যখন মিশ্রণটি থেকে তেল বেরিয়ে আসার পর তাতে স্বাদমত নুন ও পরিমানমত গরম জল দিয়ে দিতে হবে।


তারপর মিশ্রণটি ফুটে উঠলে ভেজে রাখা কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো ও পনির দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটাতে হবে।


নামানোর আগে কি করতে হবে
নামানোর আগে গরম মশলা গুড়ো ও কসুরি মেথি দিয়ে ভালোকরে মিশিয়ে ১ থেকে ২ মিনিট ফুটানোর পর নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কেপ্সিকাম দিয়ে পনির।


পরিবেশন করার পদ্ধতি
এই পদটি রান্না করার পর একটি বাটিতে নিয়ে রুটি, নান বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন। আর এর সঙ্গে আচার, পাতি লেবু ও কাচা দিয়ে দিন।
রাতের খাবারে এই রেসিপিটি থাকলে দারুণ হবে।

পনিরের উপকারিতা
পনিরে অনেক ধরনের পুষ্ঠিকর উপাদান আছে যা নানা দিক থেকে আমাদের শরীরের উপকার করে। পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন আছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরী। পনিরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-ডি এর উপাদান আছে যা হাড় শক্ত করতে সাহায্য করে।
পনিরের মধ্যে পটাসিয়াম আছে যা হার্টের কার্যক্ষমতা বাড়াতে একইসাথে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে ক্যাম্বার্ট নামের উপাদান রয়েছে যা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। এই পনিরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ও আছে। তাই আমাদের প্রতিদিনের খাবারে একটি পদ পনিরের থাকা দরকার।
উপসংহার
পনিরের এই ধরনের পদ রুটি, নান বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। কারুর যদি দুধ পছন্দ নয় অথবা দুধ খেলে হজমের সমস্যা হয় তারা পনিরের বিভিন্ন ধরনের পদ রান্না খেতে পারেন।
পনির কেপ্সিকাম
কেপ্সিকামের সঙ্গে পনির দারুণ একটি মেলবন্ধন। এই পনির দিয়ে বিভিন্ন ধরনের পদ রান্না করা হয় বিশেষ করে উওর ভারতে। নিরামিষ ভালো কিছু রান্না করতে চাইলে আগে পনিরের কথা মনে পড়ে।
এই পদটি রান্না করতে পিঁয়াজ, আদা, রসুন, টমেটো হালকা ভেজে মিক্সারে পেস্ট বানিয়ে আর কাজু, চারমগজের পেস্ট ব্যাবহার করা হয়েছে। রিফাইন্ড তেলের জায়গাতে বাটার বা তেল ও বাটার দুইটি একসঙ্গে ব্যবহার করা যেতে পারে। ধনে পাতা কুচিও এই রেসিপিতে দেওয়া হয়।
Ingredients
- পনির - ২৫০ গ্রাম
- কেপ্সিকাম - ২ টি
- পিঁয়াজ - ২ টি
- টমেটো - ২ টি
- কাঁচা লঙ্কা - ২ টি
- আদা থেঁতো - ১ চামচ
- রসুন থেঁতো - ১ চামচ
- কাজুবাদাম - ১০ টি
- চারমগজ - ১ চামচ
- আস্ত জিরে - ১ চামচ
- হলুদ গুড়ো - ১/৪ চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- ধনে গুড়ো - ২ চামচ
- গরম মশলা - ১ এবং ১/২ চামচ (এভারেস্টের গরম মশলা)
- কসুরি মেথি - ২ চামচ
- নুন - স্বাদমত
- রিফাইন্ড তেল - পরিমানমত
Instructions
- প্রথমে ছোট একটি বাটিতে কাজু ও চারমগজ গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘণ্টার জন্য। তারপর জল ঝরিয়ে নিতে হবে।
- একটি প্লেটের মধ্যে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ধনে গুড়ো, গরম মশলা গুড়ো, আস্ত জিরে, কসুরি মেথি ও নুন নিয়ে রাখতে হবে।
- আরেকটি প্লেটের মধ্যে পিঁয়াজ কুচি, আদা থেতো, রসুন থেতো, টমেটো টুকরো ও দুটি কাঁচা লঙ্কা নিয়ে রাখতে হবে।
- এবারে কেপ্সিকাম টুকরো, পিঁয়াজ টুকরো, টমেটো টুকরো ও পনির টুকরো করে কেটে রাখতে হবে। একটি প্যানে অল্প তেল দিয়ে সবগুলোই সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে।
- তারপর ঐ প্যানের মধ্যে অল্প তেল দিয়ে গরম হওয়ার পর পিঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভাজতে হবে। দুই মিনিট ভাজার পর আদা থেতো, রসুন থেতো ও কাঁচা লঙ্কা দিয়ে আরো ২ মিনিট ভেজে নিতে হবে।
- তারপর টমেটোর টুকরো ও অল্প নুন দিয়ে কম আঁচে কিছু সময় ভাজতে হবে টমেটো নরম হওয়া পর্যন্ত। এরপর ভাজাগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে।
- ভাজাগুলো ঠান্ডা হওয়ার পর মিক্সার জারের মধ্যে ভাজাগুলো দিয়ে এর মধ্যে ভেজানো কাজু, চারমগজ, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ধনে গুড়ো ও অল্প জল দিয়ে একটি মশৃণ পেষ্ট বানিয়ে নিতে হবে।
- তারপর প্যানের মধ্যে পরিমানমত তেল দিয়ে গরম হওয়ার পর আস্ত জিরে ফোঁড়ন দিয়ে দিতে হবে। জিরের রং বদলাতে শুরু করলে তখনই মিশ্রণটি ঢেলে দিয়ে ৫ থেকে ৭ মিনিট ঘন ঘন নাড়াতে হবে।
- মিশ্রণটি থেকে তেল বেরিয়ে আসার পর তাতে স্বাদমত নুন ও পরিমানমত গরম জল দিয়ে দিতে হবে। এবারে মিশ্রণটি ফুটে উঠলে ভেজে রাখা কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো ও পনির দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটাতে হবে
- তিন/ চার মিনিট ফুটানোর পর গরম মশলা গুড়ো ও কসুরি মেথি দিয়ে ভালোকরে মিশিয়ে ১-২ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।
