Paneer Tikka Featured

চার মিনিটে পনির টিক্কা কিভাবে বানাবেন | Prepare Paneer Tikka in 4 Minutes

পনির টিক্কা একটি খুব সুস্বাদু মুখরোচক স্টার্টার খাবার। এই রেসিপিটি আসলে মাটির চুলায় বানানো হয় তবে এখন ইলেকট্রিক তন্দুরেও করা হয়। আমরা অনেকেই যখন রেস্টুরেন্টে যাই তখন আমাদের আসল খাবার অর্ডার দেওয়ার আগে স্টার্টার খাবার অর্ডার দিয়ে থাকি। এই খাবার গুলো এত ভালো লাগে যে, অনেক সময় স্টার্টারের বিভিন্ন ধরনের পদ খেয়েই পেট ভরে যায়। এটি খেতে বাচ্চারা যেমন ভালোবাসে তেমনই বড়রাও।

এই পনির টিক্কা পদটি চিকেন টিক্কার বিকল্প। মোগলদের আমল থেকে এই ধরনের খাবারের চল চলে আসছে। এটি উত্তর ভারতের অত্যন্ত জনপ্রিয় খাবার। একদিন মনে হল এত সুস্বাদু একটি খাবার ঘরে বানালে কেমন হয় দেখাই যাক না। ঘরে এই রেসিপিটি বানিয়ে দেখলাম বেশ ভালোই লাগে খেতে। এই পদটি এখানে গ্রিলারে বানানো হয়েছে তবে এটি তাওয়াতেও বানানো যায়। একটু বেশি সময় লাগবে তাওয়াতে বানালে। পনিরের আরো রেসিপি শেয়ার করা যেমন পনির বাটার মসালা, কাপ্সিকাম পনির, শাহী পনির এইগুলো দেখে বানাতে পারেন।

উপকরণ

পনির, কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো, দই, বেসন, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, পনির টিক্কা মশলা, কসুরি মেথি, চাট মশলা, কালো নুন, সাদা তেল, নুন, লেবুর রস, ফুড কালার (স্বেচ্ছামূলক)। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।

পনির টিক্কা বানানোর পদ্ধতি 

প্রথমে পনিরকে ধুয়ে চৌকো আকারে কেটে একটি বাটিতে রাখতে হবে। তারপর পিঁয়াজের খোসা ছাড়িয়ে একসঙ্গে পিঁয়াজ, কেপ্সিকাম, টমেটো ধুয়ে চৌকো আকারে কেটে একটি প্লেটের মধ্যে রাখতে হবে। এখানে পনির যে আকারে কাটা হবে সেই আকারে পিঁয়াজ, কপ্সিকাম, টমেটো কাটতে হবে।

মশলা তৈরি করে নিতে হবে

একটি প্লেটের মধ্যে পরিমানমত দই, আদা ও রসুন বাটা, বেসন (হালকা ভেজে নেওয়া হয়েছে। সর্ষের তেল (গরম করে নেওয়া হয়েছে)।

আরেকটি প্লেটের মধ্যে পনির টিক্কা মশলা, চাট মশলা, কসুরি মেথি, কালো নুন ও নুন নিয়ে নিতে হবে। বেসন হালকা ভেজে নিলে ও সর্ষের তেল গরম করে নিলে এই গুলির  থেকে কাঁচা গন্ধ আসে না।

টিপস

পনির মেরিনেড করতে দই সব সময় জল ঝরিয়ে করতে হবে। জল সহ দই ব্যবহার করলে ভালোভাবে মেরিনেড হবে না।

মেরিনেশন কি ভাবে করতে হবে

একটা বড় দেখে বাটি নিয়ে একে একে দই, আদা ও রসুন বাটা, বেসন, সর্ষের তেল, পনির টিক্কা মশলা, চাট মশলা, কসুরি মেথি, কালো নুন ও নুন স্বাদমত নিয়ে নিতে হবে। তারপর একটি চামচ দিয়ে সব মশলা গুলোকে মিশিয়ে নিতে হবে। মশলা সব মেশানোর পর শেষে সামান্য ফুড কালার দিয়ে মিশিয়ে দিতে হবে।

এবারে মশলার মিশ্রণটির মধ্যে প্রথমে টুকরো করে রাখা পিঁয়াজ, কেপ্সিকাম ও টমেটো দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর পনিরের টুকরো মিশ্রনের মধ্যে দিয়ে টুকরো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ১ ঘন্টার জন্য রেখে দিতে হবে।

পনির, কেপ্সিকাম কিভাবে স্টিকের মধ্যে লাগাতে হবে

এক ঘন্টা হওয়ার পর  টিক্কা স্টিক নিয়ে একে একে কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো ও পনির স্টিকের ভিতর ঢুকিয়ে দিতে হবে। সবকটি স্টিকে লাগানো হয়ে গেলে একটি প্লেটের মধ্যে রাখতে হবে।

গ্রিলারে কত সময় ভাজতে হবে

প্রথমে গ্রিলারে সাদা তেল ব্রাস দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপর স্টিক গুলো একের পর এক গ্রিলারে বসিয়ে দিতে হবে। এরপর গ্রিলার বেশি আচে চালু করার পর ঢাকনা বন্ধ করে লাল জ্বলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় ২ মিনিট লাগে এক দিত হতে।

Paneer Tikka 12
পনিরের স্টিক গুলো গ্রিলারে গ্রিল করে নেওয়া হচ্ছে 

তারপর যখন লাল আলো জ্বলে উঠবে তখন গ্রিলার বন্ধ করে দিতে হবে। এবারে পনিরের স্টিক গুলোকে উল্টে দিয়ে আবার গ্রিলার চালিয়ে দিতে হবে বেশি আচে আর ঢাকনা বন্ধ করে দিতে হবে। ১ থেকে ২ মিনিট অপেক্ষা করে লাল আলো জ্বলে উঠলে গ্রিলার বন্ধ করে দিতে হবে আর টিক্কা স্টিক গুলো একটি প্লেটের মধ্যে তুলে নিতে হবে।

Paneer Tikka 13
পনিরের স্টিক গুলোর দিক পাল্টে আবার গ্রিল করে নেওয়া হয়েছে

পরিবেশন করার পদ্ধতি

পনির টিক্কা বানানো হয়ে গেলে টিক্কা স্টিক গুলো একটি প্লেটের মধ্যে বা ট্রেতে নিয়ে আর সঙ্গে টমেটো সস, ধরিয়া চাটনি ও পিঁয়াজের গোল টুকরো দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

Paneer Tikka Featured

উপসংহার

পনির টিক্কা বানানো এত সহজ যে মেরিনেশনে যা সময়ে লাগবে তাছাড়া গ্রিল করতে মাত্র তিন/ চার মিনিটে হয়ে যাবে। একবার সব উপকরণ দিয়ে মেরিনেড করে ফ্রিজে রেখে দিলে খাওয়ার সময় ফ্রিজ থেকে বের করে স্টিকে ঢুকিয়ে গ্রিল করে নিলেই হয়ে যাবে। 

Yield: 3-4

পনির টিক্কা

Paneer Tikka Featured
No Ratings

পনির টিক্কা একটি খুব সুস্বাদু মুখরোচক স্টার্টার খাবার। এই রেসিপিটি আসলে মাটির চুলায় বানানো হয় তবে এখন ইলেকট্রিক তন্দুরেও করা হয়। আমরা অনেকেই যখন রেস্টুরেন্টে যাই তখন আমাদের আসল খাবার অর্ডার দেওয়ার আগে স্টার্টার খাবার অর্ডার দিয়ে থাকি। এই খাবার গুলো এত ভালো লাগে যে, অনেক সময় স্টার্টারের বিভিন্ন ধরনের পদ খেয়েই পেট ভরে যায়। এটি খেতে বাচ্চারা যেমন ভালোবাসে তেমনই বড়রাও।

Prep Time: 15 minutes
Cook Time: 4 minutes
Total Time: 4 minutes

Ingredients

  • পনির - ২৫০ গ্রাম
  • কেপ্সিকাম - ১ টি (সবুজ রঙের)
  • পিঁয়াজ - ১ টি ( মাঝারি আকারের)
  • টমেটো - ১ টি (মাঝারি আকারের)
  • দই - ২ টেবিল চামচ
  • বেসন - ১ টেবিল চামচ
  • আদা, রসুন বাটা - ১ চামচ
  • সর্ষের তেল - 2 টেবিল চামচ
  • পনির টিক্কা মশলা - ২ টেবিল চামচ
  • কসুরি মেথি - ১ চামচ
  • চাট মশলা - ১/২ চামচ
  • কালো নুন - ১/২ চামচ
  • সাদা তেল - পরিমানমত
  • নুন - স্বাদমত
  • লেবুর রস - ১ চামচ
  • ফুড কালার - সামান্য (স্বেচ্ছামূলকপ)

Instructions

  1. প্রথমে পনিরকে ভলোকরে ধুয়ে চৌকো আকারে কেটে রাখতে হবে। তারপর পিঁয়াজের খোসা ছাড়িয়ে, কেপ্সিকাম ও টমেটোকে ধুয়ে চৌকো করে কেটে একটি প্লেটের মধ্যে রাখতে হবে।
  2. একটি প্লেটের মধ্যে দই, আদা ও রসুন বাটা, বেসন (হালকা ভেজে নেওয়া হয়েছে), সর্ষের তেল (গরম করে নেওয়া হয়েছে)। আরেকটি প্লেটের মধ্যে পনির টিক্কা মশলা, চাট মশলা, কসুরি মেথি, কালো নুন ও নুন নিয়ে নিতে হবে।
  3. এবারে একটি বড় বাটি নিয়ে তাতে একে একে দই, আদা ও রসুন বাটা, বেসন, সর্ষের তেল, পনির টিক্কা মশলা, চাট মশলা, কসুরি মেথি, কালো নুন, নুন নিয়ে নিতে হবে। তারপর একটি চামচ দিয়ে এইসব উপকরণ গুলোকে মিশিয়ে নিতে হবে।
  4. এখন মিশ্রণটির মধ্যে কেটে রাখা কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর টুকরো করে রাখা পনির দিয়ে হালকা হাতে সব মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে।
  5. এক ঘন্টা হওয়ার পর টিক্কা স্টিকের মধ্যে মেরিনেড করা পিঁয়াজ, কেপ্সিকাম, টমেটো ও পনির একের পর এক ঢুকিয়ে দিতে হবে। সব কটা স্টিকে লাগানো হয়ে গেলে একটি প্লেটের মধ্যে রাখতে হবে।
  6. তারপর গ্রিলারে অল্প সাদা তেল ব্রাস দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর স্টিক গুলোকে  বসিয়ে  গ্রিলার চালু (অন) করে হাই পাওয়ারে ( বেশি আচে) দিয়ে ঢাকনা বন্ধ করে ১ থেকে ২ মিনিট অপেক্ষা করতে হবে লাল আলো জ্বলা পর্যন্ত। 
  7. গ্রিলারের লাল আলো জ্বলে উঠলে বন্ধ (অফ) করে দিতে হবে। তারপর ঢাকনা খুলে স্টিক গুলোকে উল্টিয়ে দিতে হবে। এবারে ঢাকনা বন্ধ করে দেওয়ার পর গ্রিলার চালু করে বেশি আচে ১ থেকে ২ মিনিট অপেক্ষা করতে হবে লাল আলো জ্বলে উঠা পর্যন্ত। তারপর গ্রিলার বন্ধ করে পনিরের স্টিক গুলো একটি প্লেটে নামিয়ে নিতে হবে।

Nutrition Information:

Serving Size: 1 Skewer
Amount Per Serving: Calories: 195 cal

অনুরূপ পোস্ট