Ilish Bhapa 22

সুস্বাদু ইলিশ ভাপা কিভাবে তৈরি করবেন / How to Make Delicious Ilish bhapa

ইলিশ ভাপা বাঙালি রান্নার একটি বিশেষ ও জনপ্রিয় পদ, যা ইলিশ মাছ ব্যবহার করে তৈরি করা হয়। এই খাবারটি বাঙালির ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালীর অন্যতম নিদর্শন। ইলিশ ভাপা তৈরি হয় মূলত সরষে বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা এবং সরষের তেলের সংমিশ্রণে, যা মাছকে একটি অপূর্ব স্বাদ এবং ঘ্রাণ প্রদান করে। ইলিশ ভাপার বিশেষত্ব হলো, এটি কম মশলায় তৈরি হওয়া সত্ত্বেও অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক। সাধারণত গরম ভাতের সাথে এটি পরিবেশন করা হয় এবং ইলিশ মৌসুমে এটি বাঙালি পরিবারের খাবারের তালিকায় প্রায়ই দেখা যায়। ইলিশ মাছের আরো রেসিপি শেয়ার করা আছে সেগুলো হল ইলিশ সিদ্ধ, সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল ঝিঙে, আলু ও জিরে বাটা দিয়ে, ইলিশ পোস্ত, জিরে বাটা দিয়ে ইলিশ মাছ  দেখে বানিয়ে নিতে পারেন।

উপকরণ

ইলিশ মাছ, সাদা সর্ষে, কালো সর্ষে, বাদামি সর্ষে, নারকেলের টুকরো, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, সর্ষের তেল, গরম জল।

প্রণালী:

প্রথমে সর্ষে ভিজিয়ে রেখে ইলিশ মাছ মেরিনেট করে রাখতে হবে

প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমানমত সাদা সর্ষে, কালো সর্ষে, বাদামী সর্ষে নিয়ে নিতে হবে। তারপর সর্ষের মধ্যে হালকা গরম জল ও সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর্যন্ত। সর্ষে ভেজানোর পর ইলিশ মাছ কেটে ধুয়ে নিতে হবে। মাছ ধুয়ার পর নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে।

Ilish Bhapa 01
একটি পাত্রের মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে ও বাদামী সর্ষে নিয়ে নেওয়া হচ্ছে
Ilish Bhapa 02
সর্ষে গুলো পাত্রের মধ্য নেওয়ার পর হালকা গরম জল ও সামান্য নুন দিয়ে রাখা হয়েছে
Ilish Bhapa 03
ইলিশ মাছ কেটে ধুয়ার পর একটি পাত্রের মধ্যে নিয়ে রাখা হয়েছে
Ilish Bhapa 04
ইলিশ মাছ ধুয়ে নেওয়ার পর নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা হয়েছে

ভিজিয়ে রাখা সর্ষে পেষ্ট বানিয়ে নিতে হবে

ভিজিয়ে রাখা সর্ষে ধুয়ার পর ছেঁকে নিতে হবে। এরপর একটি গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে ছেঁকে নেওয়া সর্ষে, নারকেলের টুকরো, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, সর্ষের তেল ও সামান্য জল নিয়ে নিতে হবে। গ্রাইন্ডার জারে সব উপকরণ নেওয়ার পর ঢাকা বন্ধ করে ১৫ সেকেন্ড ১৫ সেকেন্ড করে মেশিন চালিয়ে সর্ষে গ্রাইন্ড করে নিতে হবে।

Ilish Bhapa 05
সর্ষে ধুয়ে ছেঁকে নেওয়ার পর একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে
Ilish Bhapa 06
 সর্ষে নেওয়ার পর নারকেলের টুকরো, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, সর্ষের তেল ও সামান্য জল নেওয়া হয়েছে
Ilish Bhapa 07
মিক্সার জারের মধ্যে সব উপকরণ নিয়ে নেওয়ার পর গ্রাইন্ড করে নেওয়া হয়েছে

সর্ষের পেষ্ট তৈরি করার পর ছেঁকে নিতে হবে

সর্ষের পেষ্ট বানিয়ে নেওয়ার পর একটি পাত্র নিয়ে তার উপর ছাকনি রাখতে হবে। তারপর মিক্সার জারের সব পেষ্ট ছাকনিতে নিয়ে ছোট চামচ দিয়ে চাপা দিয়ে সব রস বের করে নিতে হবে। তবে একবার রস বের করার পর আবার জল দিয়ে রস বের করার দরকার নেই। একবার সর্ষের পেষ্টের রস করার পর আবার জল দিয়ে রস বের করলে তেতো হয়ে যাবে।

টিপস

ইলিশ ভাপা তৈরি করার সময় সর্ষের পেষ্ট ছেঁকে ব্যবহার করলে তেতো ভাব থাকবে না আর ভাপার গ্রেভি মশৃণ হবে।

Ilish Bhapa 08
একটি পাত্রের উপর ছাঁকনি নিয়ে তার মধ্য সর্ষের পেষ্ট নিয়ে নেওয়া হয়েছে ছাঁকার জন্য 
Ilish Bhapa 09
 সর্ষের পেষ্ট সব ছেঁকে নেওয়া হয়েছে

একটি পাত্রের মধ্যে ছেঁকে রাখা সর্ষে ও ইলিশ মাছ নিয়ে নিতে হবে

সর্ষের পেষ্ট ছেঁকে নেওয়ার পর একটি স্টিলের পাত্র নিয়ে নিতে হবে। তারপর পাত্রটির মধ্যে মেরিনেট করা ইলিশ মাছের টুকরো একে একে সাজিয়ে রাখতে হবে। তারপর ছেঁকে রাখা সর্ষের পেষ্ট, নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, সর্ষের তেল ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর একটি চামচের সাহায্যে উপর থেকে হালকা হাতে নেড়ে পাত্রটির ঢাকনা বন্ধ করে দিতে হবে।

Ilish Bhapa 10
মেরিনেট করা ইলিশ মাছ একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে
Ilish Bhapa 11
ইলিশ মাছ পাত্রের মধ্যে নেওয়ার পর ছেঁকে রাখা সর্ষের পেষ্ট মাছের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে
Ilish Bhapa 12
সর্ষের মিশ্রণ দেওয়ার পর নুন, হলুদ গুড়ো ও লঙ্কা গুড়ো দিয়ে দেওয়া হয়েছে
Ilish Bhapa 13
 গুড়ো মশলা দেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা ও সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে
Ilish Bhapa 14
 সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দেওয়ার পর পাত্রটির ঢাকনা বন্ধ করে দেওয়া হয়েছে

গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে

পাত্রটির ঢাকনা বন্ধ করার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই বসানোর পর পরিমানমত জল, লেবুর রস, স্টিলের স্টেন্ড রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে জল ফুটে উঠার জন্য।

টিপস

কড়াইয়ের মধ্যে জল দেওয়ার পর লেবুর রস দেওয়া হয়েছে কারণ এলুমিনিয়াম কড়াইয়ে জল দিয়ে কিছু সিদ্ধ করলে কড়াই কালো হয়ে যায়।

Ilish Bhapa 15
গ্যাস জ্বালানোর পর কড়াই বসিয়ে পরিমানমত জল দিয়ে, একটি স্টিলের স্টেন্ড রেখে ঢেকে দেওয়া হয়েছে

ইলিশ মাছের পাত্রটি ভাপে বসিয়ে দিতে হবে

কড়াইয়ের জল ফুটে উঠার পর ইলিশ মাছের পাত্রটি কড়াইয়ের মধ্যে রাখা স্টিলের স্টেন্ডের উপর বসিয়ে দিতে হবে। পাত্রটি কড়াইয়ের মধ্যে বসানোর পর ঢাকা বন্ধ করে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। আর চুলার আঁচ মধ্যম রাখতে হবে।

Ilish Bhapa 16
 জল ফুটে উঠার পর ইলিশ মাছের পাত্রটি কড়াইয়ের মধ্যে বসিয়ে হয়েছে
Ilish Bhapa 17
মাছের পাত্রটি কড়াইয়ের মধ্যে বসানোর পর ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে

মাছ ভাপা হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে রাখতে হবে

দশ থেকে পনেরো মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর কড়াইয়ের ঢাকা সরিয়ে পাত্রটি সাবধানে তুলে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। পাত্রটি ফুটন্ত জল থেকে তুলার ৫ থেকে ১০ মিনিট পর যখন পাত্রটি ঠান্ডা হয়ে যাবে তখন ধিরে ধিরে  ঢাকা খুলে গরম গরম ইলিশ ভাপা ভাতের সাথে পরিবেশন করুন।

Ilish Bhapa 18
ইলিশ মাছ ভাপা তৈরি হওয়ার পর গ্যাস বন্ধ করে কড়াইয়ের ঢাকনা সরিয়ে নেওয়া হয়েছে
Ilish Bhapa 19
কড়াইয়ের ঢাকনা সরানোর পর ইলিশ মাছের পাত্রটি কাপড়ের সাহায্যে ধরে কড়াই থেকে সরিয়ে রাখা হয়েছে
Ilish Bhapa 20
মাছের পাত্রটি ঠান্ডা হওয়ার পর ঢাকনা খুলে রাখা হয়েছে

পরিবেশন করার পদ্ধতি

ইলিশ ভাপা পরিবেশন করার সময় কিছু বিশেষ বিষয় মাথায় রাখা উচিত যাতে এর স্বাদ এবং উপস্থাপনা আরও আকর্ষণীয় হয়। সাধারণত, ইলিশ ভাপা গরম গরম পরিবেশন করা হয় সাদা ভাতের সাথে, কারণ এই পদটির মশলা এবং ইলিশের রস ভাতের সাথে মিশে এক অনন্য স্বাদ তৈরি করে।

পরিবেশনের সময়, ইলিশ ভাপার টুকরোগুলো আলাদা করে একটি থালায় রেখে তার ওপর বাটা সরষে এবং তেলের একটু ঝোল ছড়িয়ে দিতে পারেন। সাথে কয়েকটি কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলে দেখতে আরও সুন্দর লাগে। চাইলে ইলিশ ভাপার পাশে এক টুকরো লেবু দিয়ে পরিবেশন করা যায়, যা খাওয়ার সময় স্বাদে একটু বৈচিত্র্য এনে দিতে পারে।

এইভাবে সঠিকভাবে পরিবেশন করলে, ইলিশ ভাপা খাওয়ার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক হয়।

উপসংহার

ইলিশ ভাপা শুধু একটি খাবার নয়, এটি বাঙালির আবেগ এবং ঐতিহ্যের এক অপরিহার্য অংশ। বর্ষার সময় যখন আকাশ ভারী মেঘে ঢাকা পড়ে এবং চারদিকে বৃষ্টির সুরধ্বনি শোনা যায়, তখন ইলিশ ভাপার সুবাসিত ঘ্রাণ যেন পুরো বাড়ি জুড়ে এক অন্যরকম উষ্ণতা ছড়ায়। সরষে বাটা, কাঁচা লঙ্কা, এবং সরষের তেলের অপূর্ব সংমিশ্রণ ইলিশ মাছকে এমন এক অনন্য স্বাদ দেয়, যা যেকোনো বাঙালির হৃদয়ে বিশেষ স্থান দখল করে। এই পদটি এতটাই জনপ্রিয় যে, এটি পরিবার এবং বন্ধুবান্ধবের মধ্যে একত্রে খাওয়ার আনন্দের স্মৃতি জাগিয়ে তোলে। ইলিশ ভাপা শুধুমাত্র একটি রেসিপি নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বাদের প্রতীক।

Yield: 7

Ilish-Bhapa

Ilish Bhapa 22
No Ratings

ইলিশ ভাপা হল বাঙালি রান্নার এক অবিচ্ছেদ্য অংশ, যা তার স্বাদ এবং সুগন্ধের জন্য বিশেষভাবে পরিচিত। সরষে বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা এবং সরষের তেলের সংমিশ্রণে তৈরি এই পদটি ইলিশ মাছের প্রাকৃতিক স্বাদকে আরও উজ্জ্বল করে তোলে। রান্নার প্রক্রিয়ায় মাছকে বাটা মশলার সাথে মেখে কলাপাতায় মোড়ানো হয় অথবা ঢাকনা দেওয়া পাত্রে রেখে ভাপানো হয়, যাতে তার সারা গন্ধ এবং স্বাদ ঠিকমতো বজায় থাকে। এই প্রক্রিয়ায় মশলা এবং ইলিশের রস একসাথে মিশে এক অপূর্ব স্বাদ তৈরি করে, যা মুখে দিলে তৃপ্তির এক অন্যরকম অনুভূতি দেয়। ইলিশ ভাপা সাধারণত সাদা ভাতের সাথে পরিবেশন করা হয় এবং এটি বাঙালির কাছে এক বিশেষ প্রিয় পদ, যা উৎসব বা বিশেষ দিনে খাবারের টেবিলকে আরও সমৃদ্ধ করে।

Prep Time: 15 minutes
Cook Time: 15 minutes
Total Time: 15 minutes

Ingredients

  • ইলিশ মাছ - ৭ টুকরো
  • সাদা সর্ষে - ২ চামচ
  • কালো সর্ষে ‐ ২ চামচ
  • বাদামী সর্ষে - ১ চামচ
  • নারকেলের টুকরো - ১/৩ কাপ
  • আদা - ১/২ ইঞ্চি
  • কাঁচা লঙ্কা - ১০ টি
  • নুন - স্বাদমত
  • চিনি - সামান্য
  • হলুদ গুড়ো
  • লঙ্কা গুড়ো
  • সর্ষের তেল - পরিমানমত
  • গরম জল - পরিমানমত

Instructions

    1. প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমানমত সাদা সর্ষে, কালো সর্ষে, বাদামী সর্ষে নিয়ে হালকা গরম জল ও সামান্য নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
    2. সর্ষে ভেজানোর ইলিশ মাছ কেটে ধুয়ে নিতে হবে। মাছ ধুয়ার পর নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে ।
    3. ভিজিয়ে রাখা সর্ষে ধুয়ার পর ছেঁকে নিতে হবে। এরপর একটি গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে সর্ষে, নারকেলের টুকরো, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, সর্ষের তেল ও সামান্য জল নিয়ে নিতে হবে।
    4. গ্রাইন্ডার জারে সব উপকরণ নেওয়ার পর ঢাকা বন্ধ করে ১৫ সেকেন্ড ১৫ করে মেশিন চালিয়ে সর্ষে গ্রাইন্ড করে নিতে হবে। 
    5. সর্ষের পেষ্ট বানিয়ে নেওয়ার পর একটি পাত্র নিয়ে তার উপর ছাকনি রাখতে হবে। তারপর মিক্সার জারের সব পেষ্ট ছাকনিতে নিয়ে ছেঁকে নিতে হবে।
    6. সর্ষের পেষ্ট ছেঁকে নেওয়ার পর একটি ঢাকা পাত্র নিয়ে নিতে হবে। তারপর পাত্রটির মধ্যে মেরিনেট করা ইলিশ মাছের টুকরো, ছেঁকে রাখা সর্ষের পেষ্ট, নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, সর্ষের তেল ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে। 
    7. পাত্রটির ঢাকা বন্ধ করার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই বসানোর পর পরিমানমত জল, লেবুর রস, স্টিলের স্টেন্ড রেখে ঢাকা দিয়ে রাখতে হবে জল ফুটে উঠা পর্যন্ত। 
    8. কড়াইয়ের জল ফুটে উঠার পর ইলিশ মাছের পাত্রটি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে। পাত্রটি কড়াইয়ের মধ্যে বসানোর পর ঢাকা বন্ধ করে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। আর চুলার আঁচ মধ্যম রাখতে হবে।
    9. দশ মিনিট পর গ্যাস বন্ধ করে কড়াইয়ের ঢাকা সরিয়ে পাত্রটি সাবধানে তুলে রাখতে হবে। পাত্রটি অল্প ঠান্ডা হওয়ার পর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন। 

    Nutrition Information:

    Serving Size: 1 Serving of shorse bhapa ilish
    Amount Per Serving: Calories: approx 380

    অনুরূপ পোস্ট