মৌরলা মাছের চচ্চড়ি পিঁয়াজ, রসুন ছাড়া কিভাবে বানাবেন | How to make Mourola Fish Chorchori without onion, garlic
মৌলরা মাছের চচ্চড়ি একটি পুরোনো দিনের বাঙালী খাবার। এটি বানানোর সময় সব উপকরণ দিয়ে একসাথে করা হয় আবার কখনও উপকরণ গুলি আলাদা আলাদা কষিয়ে বানানো হয়। এই পদটি রান্না করা খুব সহজ আর চট জলদি হয়ে যায়। অনেক সময় আমি আমার মায়ের মতো রান্না করি আবার অনেক সময় মশলা বদলে বানিয়ে থাকি।
আমি যখন ছোট ছিলাম তখন আমার ছোট মাছ খেতে ভালো লাগতো না। মা আমাকে বলতেন ছোট মাছ খাওয়া ভালো, ছোট মাছের মধ্যে অনেক পুষ্ঠিগুন আছে যা আমাদের শরীরের জন্য উপকারী। এরপর অল্প অল্প করে ছোট মাছের বিভিন্ন ধরনের পদ ভালো লাগতে শুরু হলো। ছোট মাছ কেটে রান্না করতে একটু বেশি সময়ের দরকার। ভাল খাওয়ার জন্য একটু বেশি সময় তো দিতেই হবে। সুস্বাদু কাতলা মাছের কষা, কাতলা মাছের ঝাল এর রেসিপি করা আছে দেখে নিতে পারেন।
মৌরলা মাছ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো, আস্ত কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, কলোজিরে, নুন, সর্ষের তেল। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী
প্রথমে মৌরলা মাছ গুলোকে বটি দিয়ে কেটে ভাললোকরে ধুয়েপরিস্কার করে জল ঝরিয়ে নিতে হবে। মাছ গুলো থেকে জল ঝরে যাওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।

তারপর ধুয়ে রাখা মাছ গুলোকে মেরিনেড করে নিতে হবে
তারপর মাছ গুলোকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে আর ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।

এবারে আদা ও কাঁচা লঙ্কা গুলোকে বেটে নিতে হবে
আদার খোসা ছাড়ানোর পর ধুয়ে মিক্সিতে অথবা শিল নোড়ায় বেটে নিতে হবে। কাঁচা লঙ্কাকে ধুয়ে বেটে নিতে হবে ঐ একই রকম ভাবে।

তারপর টমেটো কেটে ও গুড়ো মশলা গুলোকে নিয়ে হবে একটি পাত্রের মধ্যে
একটি পাত্রের মধ্যে টমেটো ধুয়ে টুকরো করে, কাঁচা লঙ্কা চিরে, ধনেপাতা কুচি করে, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো ও ফোঁড়নের জন্য কালোজিরে নিয়ে নিতে হবে। কাঁচা লঙ্কা যে যতখানি ঝাল খান সে অনুপাতে ব্যবহার করতে পারেন।

কড়াইতে সর্ষের তেল দিয়ে মেরিনেড করা মাছ গুলোকে ভেজে নিতে হবে
এবারে চুলা জ্বালিয়ে কড়াই দিতে হবে আর কড়াই ত্রকটু গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর নুন, হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছ গুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।
মৌরলা মাছ ভাজার সময় তেল একটু বেশি গরম করে মাছ ভাজলে কড়াইতে লেগে যায় না। মাছ ভাজার জন্য কড়াইতে মাছ দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টে দিলে ভেঙ্গে যেতে পারে তাই মাছ তেলের মধ্যে কিছুক্ষণ পর উল্টে দিলে আর ভেঙ্গে যাবে না


কড়াইতে আবার ও সর্ষের তেল দিয়ে আদা ও কাচা লঙ্কা বাটা ভেজে নিতে হবে
তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর কালোজিরে ফোঁড়ন দিয়ে দিতে হবে। কালোজিরে গরম হয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা বাটা ও সামান্য গরমজল দিয়ে নেড়ে ১ মিনিট ধরে ভেজে নিতে হবে।
আদা ও কাঁচা লঙ্কা বাটা গরম তেলের মধ্যে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাটার মধ্যে অল্প জল দিয়ে দিলে আর পুড়বে না।


এবারে গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে
আদা, কাঁচা লঙ্কা বাটা ভাজা হওয়ার পর একে একে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, নুন ও অল্প গরম জল দিয়ে ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিতে হবে।



তারপর টমেটোর টুকরো দিয়ে কষিয়ে নিতে হবে
টমেটোর টুকরো দিয়ে নেড়ে ঢেকে আঁচ কমিয়ে রান্না করতে হবে। টমেটোর টুকরো গুলোকে ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিতে হবে। টমেটো কষানোর সময় অল্প নুন ও ঢেকে রান্না করলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়।


ভেজে রাখা মাছ ও পরিমানমত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে
টমেটো সিদ্ধ হওয়ার পর টমেটো গুলোকে খুন্তি দিয়ে ভেঙ্গে দিতে হবে। তারপর ভেজে রাখা মৌরলা মাছ ও পরিমানমত গরম জল দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিতে হবে। এটিতে বেশি ঝোল দেওয়া হয় না তাই মাছ সিদ্ধ হওয়ার মত জল দিলে হবে।


নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে
তিন চার মিনিট পর চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে আরও এক দুই মিনিট ফুটানোর পর নামিয়ে নিতে হবে একটি পাত্রের মধ্যে।


পরিবেশন করার পদ্ধতি
এটি রান্না করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়ে নিতে হবে আর গরম গরম সাদা ভাতের সাথেই পরিবেশন করতে হবে। রুটি বা পরোটার সাথে এটি ভালো লাগবে না।

মৌরলা মাছের উপকারিতা
মাছ বাঙালীদের অতি পছন্দের একটি খাবার। অনেকেই প্রত্যেক দিন মাছ খান, আবার কেউ মাঝে মধ্যেই খান। ছোট মাছের মধ্যে আছে মলা, পুটি, কাচকি, ঢেলে, টেংরা, কৈ, শিং, বাটা, পাবদা, কাজলি ইত্যাদি। ছোট মাছের মধ্যে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ‘এ’ আছে যা মানবদেহের দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করে। হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম অত্যন্ত দরকারি। তাই প্রতিদিন আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ ছোট মাছ খাওয়া উচিত।
বাড়ন্ত বাচ্চাদের জন্য প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি-৩ এবং ভিটামিন ডি যুক্ত ছোট মাছ খুবই উপকারি। ছোট মাছের মধ্যে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে যা রাতকানা, অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ আছে ক্যালসিয়াম যুক্ত গুঁড়ো মাছ তাদের ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে।
ডায়বেটিস রোগীদের জন্য খনিজ লবণ যুক্ত গুঁড়ো মাছ উপকারি। হৃদরোগী, স্ট্রোকের রোগী ও গর্ভবতী মায়েদের জন্য গুঁড়ো মাছ খাওয়া খুবই উপকারি। ছোট মাছে প্রচুর পরিমানে ফসফরাস ও আয়ডিন থাকে।
মৌরলা মাছের চচ্চড়ি
মৌলরা মাছের চচ্চড়ি একটি পুরোনো দিনের বাঙালী খাবার। এটি বানানোর সময় সব উপকরণ দিয়ে একসাথে করা হয় আবার কখনও উপকরণ গুলি আলাদা আলাদা কষিয়ে বানানো হয়। এই পদটি রান্না করা খুব সহজ আর চট জলদি হয়ে যায়। অনেক সময় আমি আমার মায়ের মতো রান্না করি আবার অনেক সময় মশলা বদলে বানিয়ে থাকি।
Ingredients
- মৌরলা মাছ - ২০০ গ্রাম
- আদা বাটা - ১/২ চামচ
- কাঁচা লঙ্কা বাটা - ১ চামচ
- টমেটো - ১ টি (ছোট আকারের)
- আস্ত কাঁচা লঙ্কা - ৪/৫ টি
- ধনেপাতা কুচি - ১ মুঠো
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- জিরে গুড়ো - ১/২ চামচ
- কলোজিরে - ১/৪ চামচ
- নুন - স্বাদমত
- সর্ষের তেল - পরিমানমত
Instructions
- প্রথমে মৌরলা মাছ গুলোকে বটি দিয়ে কেটে ভালোকরে ধুয়েপরিস্কার করে জল ঝরিয়ে নিতে হবে। মাছ গুলো থেকে জল ঝরে যাওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।
- তারপর মাছ গুলোকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে আর ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে।
- এবারে একটি পাত্রের মধ্যে পরিমানমত আদা ও কাঁচা লঙ্কা বেটে রেখে দিতে হবে।
- তারপর আরেকটি পাত্রের মধ্যে টমেটোর টুকরো, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচো, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো ও ফোঁড়নের জন্য কালোজিরে নিয়ে নিতে হবে।
- তারপর চুলায় কড়াই বসিয়ে পরিমানমত সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পর মেরিনেড করা মাছ গুলো দিয়ে ভেজে নিতে হবে। মাছ ভাজা হওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।
- তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পর কালো জিরে ফোঁড়ন দিয়ে দিতে হবে। কালো জিরে গরম হয়ে গেলে তাতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ও সামান্য জল দিয়ে নেড়ে ১ মিনিট ভেজে নিতে হবে।
- আদা ও কাঁচা লঙ্কা ভাজার পর হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, নুন ও গরম জল দিয়ে ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিতে হবে।
- মশলা কষানো হওয়ার পর টমেটোর টুকরো দিয়ে নাড়িয়ে দিতে হবে। তারপর ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিতে হবে।
- টমেটোর টুকরো দিয়ে নরম হয়ে গেলে ভেজে রাখা মৌরলা মাছ ও পরিমানমত গরম জল দিয়ে আরো ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে হবে।
- নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ১ থেকে ২ ফুটানোর পর নামিয়ে নিতে হবে।
