katla kosha

কাতলা কশা | Katla Fish in Gravy

বাঙালীদের প্রতিদিনের খাবারে মাছ তো থাকবেই তবে কাতলা মাছের কষা থাকলে তো কথাই নেই। মাছের কষা রুই মাছ দিয়ে ও করলে খেতে ভালো লাগে। মাছ দিয়ে অনেক রকম পদ রান্না করা যায়, কোন সময় মাছের ঝাল, কোন সময় মাছের ঝোল আবার কোন সময় কষা রান্না করা হয়। মাছের কষা খুব সহজ পদ্ধতিতে বানানো হয়েছে। কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল, কাতলা মাছের ঝাল, কাতলা মাছের ঝুরি, সর্ষে কাতলা, কাতলা মাছের কালিয়া, ঝিঙে আলু বড়ি দিয়ে মাছের ঝোল এই সুস্বাদু মাছের রেসিপিগুলো শেয়ার করা দেখে নিতে পারেন।

কাতলা মাছের নানা রকম পদ অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয়। সব জায়গায় কাতলা মাছের চহিদা বেশি আর পাওয়া ও যায়। এই মাছের মধ্যে সাদ আছে যেমন তেমনই গুনাগুন ও আছে প্রচুর। এখানে মাছের কষা পিঁয়াজ, রসুন ছাড়া করা হয়েছে। পিঁয়াজ, রসুন দিয়ে বানালে খেতে ভালো লাগে আবার পিঁয়াজ, রসুন, খান না এভাবে বানিয়ে খেতে পারেন।

মাছের কষা রান্না করার জন্য ব্যবহার করা হয়েছে আদা বাটা, কাচা লঙ্কা বাটা, ধনেপাতা, আস্ত কাচা লঙ্কা, গুড়ো মশলা, নুন, সর্ষেরতেল, গরম জল ও লেবুর রস। গরম জল ব্যবহার করলে রান্না তাড়াতাড়ি হয় ও সাদ বাড়ে। বাসন ব্যবহার করা হয়েছে কড়াই, হাতা, খুন্তি, প্লেট।

উপকরণ

কাতলা মাছ, আদা, কাচা লঙ্কা বাটা,  হলুদ গুড়ো,  লঙ্কা গুড়ো,  জিরে গুড়ো, ধনে গুড়ো, নুন, আস্ত কাচা লঙ্কা, সর্ষের তেল, ধনেপাতা, গরম জল ও লেবুর রস। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।

প্রণালী

মাছ রান্না করার সময় কোনটা আগে করতে হয় কোনটা পরে করতে হয় তার নাম হল প্রণালী। 

ধাপ ১ – কাতলা মাছ কেটে ভালোকরে ধুয়ে পরিস্কার করে রাখতে হবে

প্রথমে মাছকে কেটে টুকরো করে রাখতে হবে তারপর মাছগুলোকে ভালোকরে ধুয়ে পরিস্কার করে রাখতে হবে।

টিপস

অনেক সময় দেখা যায় মাছের মধ্যে আসটে গন্ধ থাকে তখন লেবুর রস মাখিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে নিলে মাছের আসটে গন্ধ চলে যাবে। 

katla kosha

ধাপ ২ – মাছের টুকরো গুলোকে নুন,হলুদ,সর্ষের তেল ও লেবুর রস দিয়ে মেখে রাখতে হবে ২০ মিনিট

হলুদ, নুন, সর্ষের তেল ও লেবুর রস দিয়ে মাছের টুকরো গুলোকে মাখিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে, তবে সময় না থাকলে ১০ মিনিট রাখলে ও হবে।

katla kosha

ধাপ ৩ – একটি প্লেটে আদা,কাচা লঙ্কা বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, নুন, কালো জিরে, ধনেপাতা কুচি ও চেরা কাচা লঙ্কা নিয়ে নিতে হবে

পরিমানমত আদা বাটা, কাচা লঙ্কা বাটা, ধনে পাতা কুচি, চেরা কাচা লংকা,হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুড়ো, নুন এইসব একটি পাত্রের মধ্যে নিয়ে রাখলে সুবিধে হয় রান্না করার সময়।

katla kosha

ধাপ ৪ – একটি বাটিতে আদা, কাচা লঙ্কা বাটা, হলুদ, লঙ্কা,জিরে,ধনে গুড়ো, স্বাদমত নুন ও অল্প গরম জল দিয়ে নেড়ে ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে

আগেকার দিনে বাটা মশলা ব্যবহার করা হত, বাটা মশলা দিয়ে রান্না করলে গুড়ো মশলার থেকে সাদ বেশী হয়, তাই গুড়ো মশলা গুলো গরম জলে গুলে কিছু সময় রাখলে অনেকটা বাটা মশলার মত খেতে লাগে।

katla kosha
katla kosha

ধাপ ৫ – কড়াইতে পরিমানমত সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পর কালো জিরে ফোঁড়ন দিয়ে মাছ গুলো ভেজে নিতে হবে

মাছ মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে,বেশি ভাজালে মশলা মাছের মধ্যে ঢুকবে না।এখানে ভাজার সময় কালো জিরে ফোঁড়ন দেওয়া হয়েছে কারণ ভাজার পর মাছ না নামিয়ে রেখে রান্না করা হয়েছে।

katla kosha
katla kosha

ধাপ ৬- মাছ ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা মশলার মিশ্রণটি দিয়ে ৩/৪ মিনিট কষিয়ে নিতে হবে

ভাজা হওয়ার পর বানিয়ে রাখা মশলার মিশ্রণটি দিয়ে ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিতে হবে কম আঁচে, আর যদি ৩/৪ মিনিটের আগে মশলা শুকিয়ে যায় তাহলে অল্প গরম জল দিয়ে দিতে হবে।

katla kosha
katla kosha

ধাপ ৭ – চার মিনিট পর অল্প অল্প গরম জল দিয়ে আরো ৬ থেকে ৭ মিনিট কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে

মশলা যত বেশি কষানো হয় ততো সাদ বাড়ে তরকারির। অল্প অল্প গরম জল দিয়ে নেড়ে আরো ৬ থেকে ৭ মিনিট কষিয়ে নিতে হবে কম আঁচে। সময় কম থাকলে মধ্যম আঁচে করলেও হবে।

katla kosha

ধাপ ৮ – নামানোর আগে চেরা কাচা লঙ্কা ও ধনে পাতা কুচো দিয়ে আরো ১/২ মিনিট কষিয়ে নামিয়ে নিতে হবে

চেরা কাচা লঙ্কা ও ধনে পাতা কুচো দিয়ে ১ থেকে ২ মিনিট কম আঁচে রেখে নামিয়ে নিলে হবে, বেশ সময় রাখার প্রয়জন নেই।

katla kosha
katla kosha

তৈরি হয়ে গেল কাতলা মাছের কষা। এটি গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। এই রকম আরো কাতলা মাছের সুস্বাদু খাবারের রেসিপি শেয়ার করা আছে সেগুলো হল সর্ষে কাতলা, কাতলা মাছের ঝাল, কাতলা মাছের ঝুরি, কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল, কাতলা মাছের কালিয়া এইগুলির রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন।

কাতলা কশা

katla kosha
4.7 Stars (3 Reviews)

কাতলা কষা অতি সুসাদু মুখরোচক একটি খাবার।  অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ সময় কাতলা মাছের নানা রকম পদ রান্না করা হয়। কষা রান্না করতে বেশি সময় লাগে ঝটপট হয়ে আবার খেতে দারুণ। এখানে আদা, কাচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে, যারা পিঁয়াজ, রসুন খান না তারা এভাবে রান্না করে খেতে পারেন। এটি গরম ভাতের সাথেই বেশী ভালো লাগে।

Prep Time: 25 minutes
Cook Time: 25 minutes
Total Time: 50 minutes

Ingredients

  • ১/ কাতলা মাছ - ৪ টুকরো
  • ২/ আদা,কাচা লঙ্কা বাটা - ১ চামচ
  • ৩/ হলুদ গুড়ো - ১/৪ চামচ
  • ৪/ লঙ্কা গুড়ো - ১/২ চামচ
  • ৫/ জিরে গুড়ো - ১/২ চামচ
  • ৬/ ধনে গুড়ো - ১ চামচ
  • ৭/ নুন স্বাদমত
  • ৮/ আস্ত কাচা লঙ্কা - ৫ টি
  • ৯/ সর্ষের তেল পরিমানমত
  • ১০/ ধনেপাতা - ২ টেবিল চামচ
  • ১১/ গরম জল ও লেবুর রস

Instructions

  1. কাতলা মাছ কেটে ভালোকরে ধুয়ে পরিস্কার করে রাখতে হবে
  2. মাছের টুকরো গুলোকে নুন,হলুদ,সর্ষের তেল ও লেবুর রস দিয়ে মেখে রাখতে হবে ২০ মিনিট
  3. একটি প্লেটে আদা,কাচা লঙ্কা বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, নুন, কালো জিরে, ধনেপাতা কুচি ও চেরা কাচা লঙ্কা নিয়ে নিতে হবে
  4. একটি বাটিতে আদা, কাচা লঙ্কা বাটা, হলুদ, লঙ্কা,জিরে,ধনে গুড়ো, স্বাদমত নুন ও অল্প গরম জল দিয়ে নেড়ে ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে
  5. কড়াইতে পরিমানমত সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পর কালো জিরে ফোঁড়ন দিয়ে মাছ গুলো ভেজে নিতে হবে
  6. মাছ ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা মশলার মিশ্রণটি দিয়ে ৩/৪ মিনিট কষিয়ে নিতে হবে
  7. চার মিনিট পর অল্প অল্প গরম জল দিয়ে আরো ৬ থেকে ৭ মিনিট কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে
  8. নামানোর আগে চেরা কাচা লঙ্কা ও ধনে পাতা কুচো দিয়ে আরো ১/২ মিনিট কষিয়ে নামিয়ে নিতে হবে

অনুরূপ পোস্ট