Macher Teler Juri 19 Min

মাছের তেলের ঝুরি তৈরি করার পদ্ধতি / Method of making Fish Oil Jhuri

বাঙালি রান্নার ঐতিহ্যে মাছের তেলের ঝুরি একটি বিশেষ স্থান দখল করে আছে। প্রাচীনকাল থেকেই এই পদটি আমাদের সংস্কৃতির অংশ, বিশেষত যেসব ঘরে মাছের প্রতিটি অংশ কাজে লাগানো হয়। এই খাবারটি তৈরি হয় মাছের তেল দিয়ে, যা মশলা ও বেসন, ময়দার সাথে ভেজে এক অনন্য স্বাদে তৈরি করা হয়।

মাছের তেলের ঝুরির স্বাদ এমনই যে, একবার খেলে তার গন্ধ ও স্বাদ বারবার ফিরে আসে মনে। এর বিশেষত্ব শুধু স্বাদে নয়; এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণও, যা শরীরের প্রয়োজনীয় প্রোটিন ও অন্যান্য উপাদান পূরণে সহায়ক। বাঙালি ভাতের পাতের আয়োজনে মাছের তেলের ঝুরি কেবল একটি পদ নয়, বরং এটি একটি আবেগ, একটি ঐতিহ্য, যা আমাদের পূর্বপুরুষদের হাত ধরে এসেছে এবং আজও সমান জনপ্রিয়।

উপকরণ

কাতলা মাছের তেল, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, বেসন, ময়দা, চালের গুড়ো, নুন, সর্ষের তেল ও জল।

প্রণালী:

কাতলা মাছের তেল পরিস্কার করে নিতে হবে

প্রথমে কাতলা মাছের তেল পরিস্কার করে নিতে হবে। মাছের তেল পরিস্কার করার সময় তেলের পিত্ত ফেলে দিতে হবে আর নাড়ি গুলো টেনে ফেলে দিয়ে একটি ছাকনিতে তেল নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাছের তেল ধুয়ার পর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে।

টিপস

মাছের তেল পরিস্কার করার সময় পিত্তটি সাবধানে বের করতে হবে কারণ পিত্তটি ফেটে গেলে পুরো মাছের তেল তেতো হয়ে যাবে।

Macher Teler Juri 01
মাছের তেল পরিস্কার করে ধুয়ে নেওয়া হয়েছে

মাছের তেলের মধ্যে সব উপকরণ দিয়ে দিতে হবে

মাছের তেল ধুয়ার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর ঐ তেলের মধ্যে পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন, কাঁচা লঙ্কা ধুয়ে কুচি করে, ধনেপাতা ধুয়ে কুচি করে, বেসন, ময়দা, ও চালের গুড়ো (Optional) নিয়ে নিতে হবে। মাছের তেলের মিশ্রণ বানানোর সময় চালের গুড়ো ব্যবহার করলে তেলের ঝুরি মুচমুচে হবে। আবার যদি তেলের ঝুরি মুচমুচে না করে নরম বানাতে হয় তাহলে চালের গুড়ো দিতে হবে না। 

Macher Teler Juri 02
মাছের তেলের মধ্যে সব গুড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে
Macher Teler Juri 03
 ধনেপাতা কুচি দেওয়ার পর বেসন, ময়দা ও চালের গুড়ো দিয়ে দেওয়া হচ্ছে

মাছের তেল সব উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে

মাছের তেলের মধ্যে সব উপকরণ দেওয়ার পর ভালোকরে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে সব উপকরণ মেশানোর সময় অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। তেলের মিশ্রণ বানানোর পর ৫ থেকে ১০ মিনিট রেখে দিতে হবে। এইভাবে মাছের তেল কিছুক্ষণ মশলার সাথে মাখিয়ে রাখলে মাছের তেল ও মশলা ভালোভাবে মিশে যায়।

Macher Teler Juri 04
মাছের তেলের সাথে সব উপকরণ মিশিয়ে নেওয়া হচ্ছে
Macher Teler Juri 05
সব উপকরণ দিয়ে তেল মাখানোর সময় অল্প জল ব্যবহার করা হয়েছে
Macher Teler Juri 06
মাছের তেল মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে

তেলের মিশ্রণ বানানোর পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে

কাতলা মাছের তেলের মিশ্রণ বানিয়ে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গ্যাসের মধ্যে বসানোর পর যখন কড়াই গরম হয়ে যাবে তখন একদম সামান্য সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে।

টিপস

সর্ষের তেল একদম কম দিতে হবে কারণ মাছের তেল রান্নার সময় অনেক তেল বেরিয়ে আসে।

Macher Teler Juri 07
কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে

সর্ষের তেল গরম হওয়ার পর তেলের মিশ্রণ ঢেলে দিতে হবে

সর্ষের তেল গরম হওয়ার পর মাছের তেলের মিশ্রণ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। তেলের মিশ্রণ ঢালার পর খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নাড়িয়ে পুরো কড়াইতে ছড়িয়ে দিতে হবে। মাছের তেল ভাজার সময় চুলার আঁচ একদম কম রাখতে হবে।

Macher Teler Juri 08
সর্ষের তেল গরম হওয়ার পর মাছের তেলের মিশ্রণ ঢেলে দেওয়া হয়েছে
Macher Teler Juri 09
মাছের তেলের মিশ্রণ নেড়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে

মাছের তেলের মিশ্রণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর ভাজতে হবে

মাছের তেলের মিশ্রণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ কম আঁচে ভাজতে হবে। মাছের তেল ২ থেকে ৩ মিনিট ভাজার পর আবার খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ভালোকরে ভাজা হয়। খুন্তির সাহায্য মাছের তেলের মিশ্রণ চেপে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভাজা করতে হবে।

Macher Teler Juri 10
মাছের তেল কম আঁচে ভেজে নেওয়া হচ্ছে 
Macher Teler Juri 11
কিছুক্ষণ তেল ভাজার পর খুন্তি দিয়ে চেপে চেপে দেওয়া হয়েছে

তেলের মিশ্রণ ভাজা করে ভেঙ্গে দেওয়ার পর আরো কিছুক্ষণ ভাজতে হবে

তেলের মিশ্রণ ভেঙ্গে দেওয়ার পর ৫ থেকে ৭ মিনিট ভেজে নিতে হবে। এটি ভাজার ৫ থেকে ৭ মিনিটের মধ্যে একটু পর পর খুন্তি দিয়ে তেলের মিশ্রণ নাড়িয়ে দিতে হবে আর খুন্তি দিয়ে কেটে কেটে ঝুরো করে নিতে হবে। এইভাবে তেলের মিশ্রণ একটু পর পর নেড়ে কুরকুরে হওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর মাছের তেলের ঝুরি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। 

Macher Teler Juri 12
আবারও কিছুক্ষণ মাছের তেল ভাজার পর খুন্তি দিয়ে দেওয়া হয়েছে
Macher Teler Juri 13
মাছের তেল খুন্তির সাহায্যে ভাঙ্গার পর মুচমুচে করে ডেজে নেওয়া হচ্ছে
Macher Teler Juri 14
 অবশেষে তেলের ঝুরির মধ্যে অল্প ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে
Macher Teler Juri 15
ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে
Macher Teler Juri 16
মাছের তেলের ঝুরি তৈরি করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে

পরিবেশন করার পদ্ধতি

এই মাছের তেলের ঝুরি তৈরি করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে গরম ভাত তার সাথে মাছের তেলের ঝুরি ও কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন। 

উপসংহার 

মাছের তেলের ঝুরি বাঙালি রসনার এক অনন্য নিদর্শন, যা সাদামাটা উপকরণ দিয়েও চমৎকার স্বাদের অভিজ্ঞতা দেয়। এই পদটি শুধু সুস্বাদুই নয়, এটি পুষ্টিকর এবং সহজ কিছু উপাদান দিয়ে সহজেই তৈরি করা যায়। এর ঝুরি-ঝুরি টেক্সচার, মশলার মিশ্রিত ঘ্রাণ, আর মাছের তেলের গাঢ় স্বাদ বাঙালি খাবারের ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। ভাতের সাথে পরিবেশন করলে এটি এক অভূতপূর্ব স্বাদের সৃষ্টি করে, যা সবার হৃদয় জয় করে নেয়।



Yield: 7- 8

Macher-Teler-Jhuri

Macher Teler Juri 19 Min
No Ratings

বাঙালীদের প্রায় প্রতিটি ঘরেই মাছ রান্না করা হয়, এবং মাছ আমাদের খাদ্যাভ্যাসের একটি অবিচ্ছেদ্য অংশ। মাছের তেলের ঝুরি হলো একটি জনপ্রিয় বাঙালি খাবার, যা সহজেই তৈরি করা যায় এবং এর স্বাদ অতুলনীয়। মাছের তেল দিয়ে তৈরি এই বিশেষ পদটি সাধারণত ভাতের সাথে পরিবেশন করা হয়। এটি সাধারণত মাছের তেলের অংশকে মশলার সাথে ভালোভাবে ভেজে তৈরির মাধ্যমে প্রস্তুত করা হয়, যা একদিকে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। বাঙালি ঘরোয়া রান্নার ঘ্রাণ ও স্বাদ যে কতটা হৃদয়গ্রাহী হতে পারে, মাছের তেলের ঝুরি তার একটি জীবন্ত উদাহরণ।

Prep Time: 15 minutes
Cook Time: 15 minutes
Total Time: 15 minutes

Ingredients

  • কাতলা মাছের তেল - ২০০ গ্রাম থেকে একটু বেশি
  • কাঁচা লঙ্কা কুচি - ১২ টি
  • ধনেপাতা কুচি - ১ মুঠো
  • হলুদ গুড়ো - ১/২ চামচ
  • লঙ্কা গুড়ো - ১ চামচ
  • বেসন - ৩ চামচ
  • ময়দা - ৬ চামচ
  • চালের গুড়ো - ১ চামচ
  • নুন - স্বাদমত
  • সর্ষের তেল - পরিমানমত
  • জল - পরিমানমত

Instructions

  1. প্রথমে কাতলা মাছের তেল পরিস্কার করে ধুয়ে নিতে হবে। মাছের তেল ধুয়ার পর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। 
  2. মাছের তেল একটি পাত্রের মধ্যে নেওয়ার পর তার মধ্যে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বেসন, ময়দা, চালের গুড়ো (Optional) দিয়ে দিতে হবে।
  3. মাছের তেলের মধ্যে সব উপকরণ দেওয়ার পর ভালোকরে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে সব উপকরণ মেশানোর সময় অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে।
  4. কাতলা মাছের তেলের মিশ্রণ বানিয়ে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর একদম সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে।
  5. সর্ষের তেল গরম হওয়ার পর মাছের তেলের মিশ্রণ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। তেলের মিশ্রণ ঢালার পর খুন্তি দিয়ে নাড়িয়ে পুরো কড়াইতে ছড়িয়ে দিতে হবে।
  6. মাছের তেলের মিশ্রণ কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ কম ভাজতে হবে। মাছের তেল ২ থেকে ৩ মিনিট ভাজার পর আবার খুন্তি দিয়ে ভেঙ্গে ভেঙ্গে দিতে হবে যাতে ভালোকরে ভাজা হয়।
  7. তেলের মিশ্রণ ভেঙ্গে দেওয়ার পর ৫ থেকে ৭ মিনিট ভেজে নিতে হবে। এই ৫ থেকে ৭ মিনিটের মধ্যে একটু পর পর খুন্তি দিয়ে তেলের মিশ্রণ নাড়িয়ে দিতে হবে। 
  8. এইভাবে তেলের মিশ্রণ একটু পর পর নেড়ে কুরকুরে হওয়ার পর একটি পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। 



অনুরূপ পোস্ট