দারুণ স্বাদের শুঁটকি মাছের (নোনা ইলিশ) ঝোল আলু দিয়ে | Tasty Dry Fish Curry With Potato
শুঁটকি মাছের ঝোল বহু মানুষের প্রিয় খাবার। আমাদের ঘরের সবাই এই মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। তাই আমি মাঝে মধ্যে এই মাছের ঝোল বানিয়ে থাকি। এটি তৈরি করতে কম উপকরণ লাগে তবে খেতে দারুণ সুস্বাদু হয়।
এই একটি পদ দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আমার তৈরি শুঁটকি মাছের ঝোলের রেসিপি ও টিপস দেখে সহজেই বানিয়ে নিতে পারবেন। মাঝে মধ্যে এই রকম সহজ অথচ সুস্বাদু পদ তৈরি করে খেয়ে মুখের স্বাদ বদলানো ও যায়। তাহলে যেনে নেওয়া যাক শুঁটকির ঝোল বানানোর সহজ পদ্ধতি। শুঁটকি মাছের ঝোলের রেসিপি ছাড়াও কাতলা মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করা আছে দেখে বানিয়ে নিতে পারেন।
শুঁটকি মাছের ঝোল বানানোর জন্য লাগবে শুঁটকি মাছ, আলু, পিঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো (Optional), নুন, সর্ষের তেল ও গরম জল। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
শুঁটকি মাছ কাটা ও ধুয়ার পদ্ধতি
প্রথমে শুঁটকি মাছকে টুকরো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে শুঁটকি মাছের টুকরো ভিজিয়ে ১০ থেকে ১৫ জন্য ভিজিয়ে রেখে দিতে হবে।
শুঁকটি মাছ একটু শক্ত ধরনের হয় তাই যত বেশি সময় গরম জলে ভিজিয়ে রাখা যায় তোতো ভালো।


আলু, পিঁয়াজ, রসুন ধুয়ে কেটে নিতে হবে ও গুড়ো মশলা নিয়ে নিতে হবে
তারপর আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে, পিঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে, রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে ও কাঁচা লঙ্কা ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে।
এখানে ছবিতে যেভাবে সব্জি কেটে রাখা দেখানো সেভাবেই কাটতে হবে।
আরেকটি পাত্রের মধ্যে নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো নিয়ে নিতে হবে। জিরে গুড়ো তরকারিতে না দিলেও চলবে। হলুদ গুড়ো, লঙ্কা গুড়োর জায়গায় বাটা মশলা ব্যবহার করা যাবে।


শুঁটকি মাছ মেরিনেড করার পদ্ধতি
তারপর ভিজিয়ে রাখা শুঁটকি মাছের টুকরো গুলো জল দিয়ে ধুয়ে সামান্য নুন ও হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে। যেহেতু এই শুঁটকি মাছ নোনা তাই নুন ব্যবহারের সময় বুঝে করতে হবে।

কেটে রাখা আলু ভাজা করে নিতে হবে
এবারে চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর কেটে রাখা আলু, নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
আলু হালকা লাল করে ভাজা করতে হবে।
চুলাম কড়াই বসানোর পর আগে কড়াই গরম করে নিতে হবে তারপর সর্ষের তেল দিতে হবে।তেল দেওয়ার আগে কড়াই গরম না করলে কড়াইতে সব্জি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।

শুঁটকি মাছ ভেজে নিতে হবে
আলু ভাজার পর ঐ তেলের মধ্যে নুন, হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে রাখা শুঁটকি মাছ দিয়ে ভেজে নিতে হবে ১ মিনিট ধরে। এই মাছভাজার সময় খেয়াল রাখতে হবে যে মাছ ১ থেকে ২ মিনিট ভাজতে হবে। এর থেকে বেশি সময় ধরে ভাজলে মাছ শক্ত হয়ে যাবে।
শুঁটকি মাছ ১ থেকে ২ মিনিট ভাজতে হবে, এর থেকে বেশি সময় ভাজলে মাছ শক্ত হয়ে যাবে।

এরপর পিঁয়াজ ভেজে নিতে হবে
শুঁটকি মাছ ভাজার পর আরো একটু তেল দিয়ে গরম হওয়ার পর পিঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পিঁয়াজ ভাজার সময় একটু পর পর নাড়া হবে যাতে পিয়াজ পূড়ে না যার আর পিঁয়াজের সবদিক ভাজা হয়।

তারপর রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে
পিঁয়াজ হালকা লাল হয়ে গেলে রসুন কুচি ও সামান্য নুন দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিতে হবে। রসুন পিঁয়াজের সাথে ভালোকরে ভাজাতে যাতে রসুন কাঁচা না থাকে। রসুন কাঁচা থাকলে ভালো লাগবে না খেতে।

গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে
রসুন ভাজা হয়ে গেলে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, অল্প নুন ও গরম জল দিয়ে ভালোকরে মশলা কষিয়ে নিতে হবে। অল্প অল্প অল্প গরম জল দিয়ে মশলা দু তিন বার কষালে তরকারির স্বাদ বাড়ে। জিরে গুড়ো ব্যবহার না করলেও হবে আর জিরে গুড়ো পরিমানে কম ব্যবহার করতে হবে।


শুঁটকি মাছ দিয়ে কষিয়ে নিতে হবে
মশলা কষানোর পর শুঁটকি মাছ ও অল্প গরম জল দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিতে হবে।শুঁটকি মাছ মাছ মশলার সাথে ১ থেকে ২ বার কষিয়ে নিলে মাছ আরো সুস্বাদু হয়।
মশলা কষানোর সময় বা ঝোলে গরম জল ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়ে আর রান্না করতে সময় ও কম লাগে।

পরিমানমত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে
শুঁটকি মাছের সাথে মশলা কষানো হয়ে গেলে পরিমানমত গরম জল ও ভেজে রাখা আলু দিয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। আর ঝোলের পরিমানে নুন দিয়ে দিতে হবে।
এই তরকারিতে আলু বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না খেতে। আলু এতটাই সিদ্ধ করতে হবে যাতে আলু সিদ্ধ হবে কিন্ত আলুর গঠন ঠিক থাকবে।


অবশেষে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে
৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরো ১ থেকে ২ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। নামানোর আগে শুঁটকি মাছের ঝোলে কাঁচা লঙ্কা দিয়ে ফুটালে দারুণ সুস্বাদু হয় তরকারি। তবে কাঁচা লঙ্কার ঝাল বুঝে ব্যবহার করতে হবে।


পরিবেশন করার পদ্ধতি
শুঁটকি মাছেরঝোলতৈরি হয়ে গেলে একটি পাত্রের মধ্যে নিয়ে ঢেকে রাখতে হবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা না হয়। তারপর একটি প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে এর সাথে মাছের ঝোল দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ লাগবে খেতে। শুঁটকি মাছের ঝোল একটি ছোট পাত্রের মধ্যে নিয়ে ভাতের প্লেটের পাশে রেখেও পরিবেশন করা যায়।

শুঁটকি মাছের গুণাগুন
শুঁটকি মাছের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, কোলেস্টেরল ও শক্তি। যারা প্রচুর পরিশ্রম করেন তাদের জন্য শুঁটকি মাছ খাওয়া খুবই উপকারি। এছাড়াও আয়রন ও আয়ডিনের মাত্রা বেশি থাকায় দেহে রক্তের পরিমান বাড়ায়, দেহে রোগ প্রতিরোধ করতে ও সাহায্য করে। এটি শরীরের হরমোনজনিত সমস্যা দূর করতে সাহায্য করে।
আলুর মধ্যে কি কি পুষ্ঠিগুন আছে?
আলুর মধ্যে আছে নানা ধরনের উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই দরকার। আলুর রয়েছে পটাসিয়াম যা আমাদের হাইপারটেনশন থেকে দূরে রাখে ও উচ্চরক্তচাপ কমায়। এতে রয়েছে কার্বোহাইড্রেট যা ওজন বাড়াতে সাহায্য করে। আলু ফাইবার জাতীয় খাদ্য বলে খাবার হজম করতে সাহায্য করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
উপসংহার
শুঁটকি মাছ খেতে ভালোবাসেন এপার বাংলা, ওপার বাংলার বহ মানুষ। এখনকার মানুষ যারা বিদেশে থাকেন তারা এখান থেকে কিনে নিয়ে যান। এটি তৈরি করতে কম উপকরণ লাগে তবে খেতে দারুণ সুস্বাদু লাগে। এই একটি পদ দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। মাঝে মধ্যে এই রকম সহজ অথচ সুস্বাদু পদ তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন।
Shutki Macher Jhol
শুটকি মাছের ঝোল তৈরি করতে কম উপকরণ লাগে তবে খেতে দারুণ সুস্বাদু লাগে। এই একটি পদ দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আমার তৈরি শুঁটকি মাছের ঝোলের রেসিপি ও টিপস দেখে সহজেই বানিয়ে নিতে পারবেন। মাঝে মধ্যে এই রকম সহজ অথচ সুস্বাদু পদ তৈরি করে খেয়ে মুখের স্বাদ বদলানো ও যায়।
Ingredients
- শুটকি মাছ - ৯ টুকরো
- আলু - ৩ টি
- পিঁয়াজ - ১ টি (বড় আকারের)
- রসুন কুচি - ১/২ কাপ থেকে একটু কম
- কাঁচা লঙ্কা - ৬ - ৭ টি
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১ চামচ
- জিরে গুড়ো ১/২ চামচ ( ইচ্ছাকৃত)
- নুন - স্বাদমত
- সর্ষের তেল - পরিমানমত
- গরম জল - পরিমানমত
Instructions
- প্রথমে শুটকি মাছকে টুকরো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে শুটকি মাছের টুকরো ভিজিয়ে ১০ থেকে ১৫ জন্য ভিজিয়ে রেখে দিতে হবে।
- তারপর আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে, পিঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে, রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে ও কাঁচা লঙ্কা ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে।
- আরেকটি পাত্রের মধ্যে নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো নিয়ে নিতে হবে।
- তারপর ভিজিয়ে রাখা শুটকি মাছের টুকরো গুলো জল দিয়ে ধুয়ে সামান্য নুন ও হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে।
- এবারে চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর কেটে রাখা আলু, নুন ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।
- আলু ভাজার পর ঐ তেলের মধ্যে নুন, হলুদ মাখিয়ে রাখা শুটকি মাছ দিয়ে ভেজে নিতে হবে ১ মিনিট ধরে।
- শুটকি মাছ ভাজার পর আরো একটু তেল দিয়ে গরম হওয়ার পর পিঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
- পিঁয়াজ হালকা লাল হয়ে গেলে রসুন কুচি ও সামান্য নুন দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নিতে হবে।
- রসুন ভাজা হয়ে গেলে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, অল্প নুন ও গরম জল দিয়ে ভালোকরে মশলা কষিয়ে নিতে হবে।
- মশলা কষানোর পর শুটকি মাছ ও অল্প গরম জল দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিতে হবে।
- শুটকি মাছের সাথে মশলা কষানো হয়ে গেলে পরিমানমত গরম জল ও ভেজে রাখা আলু দিয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নেওয়ার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরো ১ থেকে ২ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিতে হবে।
