Vegetable Chowmein 17

ভেজিটেবল চাউমিন বানানোর রেসিপি / Vegetable Chowmein Recipe

চাউমিন এমন একটি ফাস্ট ফুড বড় থেকে ছোট সবাই মিলে খাওয়া যায়। এটি চিন দেশের খাবার হলেও ভারতীয়দের মধ্যে খুব জনপ্রিয়। নানারকম সব্জি, তিন রকমের বেল পেপার ও সস সহযোগে এই খাবারটি তৈরি করা হয়। দারুণ সুস্বাদু এই খাবার বানাতে খুব একটা বেশি সময় লাগে না। দোকানের মত ঘরে ও এই খাবার তৈরি করে অথিতি আপ্যায়নে বা বিকেলের জল খাবারে দেওয়া যেতে পারে। চাউমিন শুধু সব্জি দিয়ে নয় এগ ও চিকেন দিয়ে তৈরি করা হয়। চাউমিন ছাড়াও প্রাতরাশে আরো কিছু রেসিপি যেমন সুজির ইডলি, পোহা, উপমা, মুলোর পরোটা ইত্যাদি শেয়ার করা আছে দেখে নিতে পারেন। 

উপকরণ

চাউমিন বানানোর জন্য লাগবে নুডুল্স, বাঁধাকপির টুকরো, কেপ্সিকামের টুকরো, গাজরের টুকরো, পিঁয়াজের টুকরো, কাঁচালঙ্কা, রসুন কুচি, সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস, গুলমরিচ গুড়ো, ভিনিগার, লঙ্কাগুড়ো, নুডুল্স মশলা, চিনি ও নুন। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।

প্রণালী:

প্রথমে সব্জি গুলো, কাঁচা লঙ্কা ও রসুন কেটে নিতে হবে

প্রথমে বাঁধাকপির, কেপ্সিকাম, গাজর, পিঁয়াজ লম্বা করে কেটে নিতে হবে, রসুন ও কাঁচা লঙ্কা কুচি করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এখানে আদা কুচি ব্যবহার করা হয় নি। আদা কুচি ও ব্যবহার করা যেতে পারে।

Vegetable Chowmein 01
সব্জি গুলো লম্বা আকারে কেটে নেওয়া হয়েছে

তারপর নুন, চিনি, গুড়ো মশলা নিয়ে নিতে হবে

পরিমানমত নুন, লঙ্কা গুড়ো, চিনি, টেস্টমেকার ও ভিনিগার নিয়ে নিতে হবে। টেস্টমেকার দিলে ভালো তবে এটি ঘরে না থাকলে না দিলেও চলবে। 

টিপস

চাউমিন বানাতে ভিনিগারের জায়গায় লেবুর রস ও ব্যবহার করা যাবে।

Vegetable Chowmein 02
 নুন, চিনি, লঙ্কা গুড়ো, টেস্টমেকার ও ভিনিগার নিয়ে নেওয়া হয়েছে

এবারে সস গুলোর মিশ্রণ বানিয়ে নিতে হবে

তারপর ছোট একটি পাত্রের মধ্যে সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, চিনি, লঙ্কা গুড়ো, স্বাদমত নুন, টেস্টমেকার ও ভিনিগার নিয়ে মিশিয়ে নিতে হবে।

Vegetable Chowmein 03
এক ছোট পাত্রের মধ্যে সব ধরনের সস নিয়ে নেওয়া হয়েছে
Vegetable Chowmein 04
সস গুলো একটি পাত্রের মধ্যে নেওয়ার পর একটি চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়েছে

একটি সসপেনে জল নিয়ে ফুটিয়ে নিতে হবে

তারপর একটি সসপেনে পরিমানমত জল ও সামান্য নুন দিয়ে চুলা জ্বালিয়ে তার উপর সসপেন বসিয়ে জল ফুটিয়ে নিতে হবে।

Vegetable Chowmein 05
চুলা জ্বালিয়ে একটি সসপেনে পরিমানমত জল দিয়ে ও নুন দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে

তারপর নুডুল্স সিদ্ধ করে নিতে হবে

জল ফুটে উঠার পর নুডুল্স ফুটন্ত জলের মধ্যে নুডুল্স দিয়ে দিতে হবে। নুডুল্স দিয়ে তিন মিনিট ফুটানোর পর সিদ্ধ হয়েছে কিনা দেখে একটি ঝাঝরিতে নুডুল্স নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর অল্প সাদাতেল নুডুল্সের মধ্যে লাগিয়ে নিতে হবে।

টিপস

চাউমিন সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়। তাই ৩ মিনিট পর সিদ্ধ হয়েছে কি না দেখে নামিয়ে নিতে হবে।

Vegetable Chowmein 06
নুডুল্স সিদ্ধ করার পর দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না
Vegetable Chowmein 07
নুডুল্সের জল ছেঁকে সাদাতেল লাগিয়ে নেওয়া হচ্ছে

তারপর কেটে রাখা সব্জি গুলো ভেজে নিতে হবে

তারপর চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর রসুন কুচি, লঙ্কা কুচি, পিঁয়াজ, গাজর, বাঁধাকপি, কেপ্সিকামের লম্বা করে কাটা টুকরো গুলো দিয়ে নাড়াতে হবে।

টিপস

চাউমিন তৈরি করার সময় লোহার কড়াই ব্যবহার করলে ভালো হয়। সব্জি ভাজার সময় চুলার আঁচ বাড়িয়ে ভাজা করতে হবে আর ক্রমাগত নাড়াতে হবে। 

Vegetable Chowmein 08
কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার পর রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে
Vegetable Chowmein 09
গরম তেলের মধ্যে রসুন কুচি দেওয়ার পর পিঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর দিয়ে দেওয়া হয়েছে
Vegetable Chowmein 10
লম্বা আকারে কেটে রাখা বাঁধাকপি ও কেপ্সিকাম দিয়ে নেড়ে দেওয়া হয়েছে

তারপর সসের মিশ্রণ সব্জি গুলোর মধ্যে দিয়ে দিতে হবে

তারপর সামান্য নুন ও গুলমরিচ গুড়ো দিয়ে নাড়িয়ে দিতে হবে। এরপর সসের মিশ্রণ ঢেলে দিয়ে ১ মিনিট ধরে ক্রমাগত নাড়াতে হবে।

টিপস

সব্জির মধ্যে সসের মিশ্রণ দেওয়ার পর নাড়াতে থাকতে হবে। ক্রমাগত না নাড়ালে কড়াইতে লেগে যাবে।

Vegetable Chowmein 11
সসের মিশ্রণ সব্জি গুলোর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে
Vegetable Chowmein 12
সসের মিশ্রণ দেওয়ার পর ভালোকরে মিশিয়ে নেওয়া হয়েছে

তারপর সিদ্ধ করে রাখা নুডুল্স দিয়ে দিতে হবে

মিশ্রণ দেওয়ার পর সিদ্ধ করে রাখা নুডুল্স দিয়ে ভালোকরে দুটো কাটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ১ মিনিট থেকে ২ মিনিট ধরে। তারপর নুডুল্স ভাজা ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে।

Vegetable Chowmein 13
সিদ্ধ করে রাখা নুডুল্স কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে
Vegetable Chowmein 14
নুডুল্স দেওয়ার পর সব্জির সাথে মিশিয়ে নেওয়া হয়েছে

পরিবেশন করার পদ্ধতি

নুডুল্স তৈরি করার পর গরম প্লেটের মধ্যে নিয়ে তার একটি কাটা চামচ দিয়ে পরিবেশন করুন। এই খাবারটি গরম গরম পরিবেশন করে ঘরের সবাই মিলে এটির স্বাদ উপভোগ করুন।

Vegetable Chowmein 15
চাউমিন তৈরি করার পর একটি প্লেটের মধ্যে নিয়ে তার সঙ্গে কাটা চামচ দিয়ে পরিবেশন করা হয়েছে।

উপসংহার 

নুডুল্স এমন একটি খাবার যা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও খেতে পছন্দ করে। অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করে না তখন ঘরে এই রেসিপি দেখে নুডুল্স তৈরি করে নিতে পারেন, খুব কম সময় লাগে ও এই খাবারটি খেতে সুস্বাদু হয়। 

Yield: 3-4

Vegetable Chowmein

Vegetable Chowmein 17

চাউমিন হল চিন দেশের অতি জনপ্রিয় খাবার। এই খাবারটি ভারতের মধ্যে ও জনপ্রিয় হয়ে উঠেছে। এটি স্ট্রিট ফুড হিসেবেও বহু প্রচলিত তেমনি রেস্টুরেন্ট ও এই খাবারটি পাওয়া যায়। চাউমিন যেমন সব্জির সাথে বানানো হয় তেমনি এগ, চিকেন ও সয়াবিনের সাথে বানানো হয়।

Prep Time: 10 minutes
Cook Time: 5 minutes
Additional Time: 5 minutes
Total Time: 20 minutes

Ingredients

  • নুডুল্স - ১৬০ গ্রাম
  • বাঁধাকপির টকরো - ১ কাপ
  • কেপ্সিকামের টুকরো - ১/২ টি
  • গাজরের টুকরো - ১/২ টি
  • পিঁয়াজের টুকরো - ১/২ টি
  • কাঁচালঙ্কা কুচি - ১ টি
  • রসুন কুচি - ১ ১/২ চামচ
  • সয়া সস - ১ চামচ
  • গ্রিন চিলি সস - ১ চামচ
  • রেড চিলি সস - ১ চামচ
  • টমেটো সস - ১ চামচ
  • গুলমরিচ গুড়ো - ১/৪ চামচ
  • ভিনিগার - ১ চামচ
  • লঙ্কা গুড়ো - ১/২ চামচ
  • নুডুল্স মশলা - ১ চামচ
  • চিনি - ১/২ চামচ
  • নুন - স্বাদমত

Instructions

  1. প্রথমে বাঁধাকপির, কেপ্সিকাম, গাজর, পিঁয়াজ লম্বা করে কেটে নিতে হবে, রসুন ও কাঁচা লঙ্কা কুচি করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। 
  2. পরিমানমত নুন, লঙ্কা গুড়ো, চিনি, টেস্টমেকার ও ভিনিগার নিয়ে নিতে হবে। 
  3. তারপর ছোট একটি পাত্রের মধ্যে সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, চিনি, লঙ্কা গুড়ো, স্বাদমত নুন, টেস্টমেকার ও ভিনিগার নিয়ে মিশিয়ে নিতে হবে। 
  4. তারপর একটি সসপেনে পরিমানমত জল ও সামান্য নুন দিয়ে চুলা জ্বালিয়ে তার উপর বসিয়ে ফুটিয়ে নিতে হবে। 
  5. জল ফুটে উঠার পর নুডুল্স ফুটন্ত জলের মধ্যে নুডুল্স দিয়ে দিতে হবে। নুডুল্স দিয়ে তিন মিনিট ফুটানোর পর সিদ্ধ হয়েছে কিনা দেখে একটি ঝাঝরিতে নুডুল্স নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর অল্প সাদাতেল নুডুল্সের মধ্যে লাগিয়ে নিতে হবে।
  6. তারপর চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর রসুন কুচি, লঙ্কা কুচি, পিঁয়াজ, গাজর, বাঁধাকপি, কেপ্সিকামের লম্বা করে কাটা টুকরো গুলো দিয়ে নাড়াতে হবে। 
  7. তারপর সামান্য নুন ও গুলমরিচ গুড়ো দিয়ে নাড়িয়ে দিতে হবে। এরপর সসের মিশ্রণ ঢেলে দিয়ে ১ মিনিট ধরে ক্রমাগত নাড়াতে হবে।
  8. মিশ্রণ দেওয়ার পর সিদ্ধ করে রাখা নুডুল্স দিয়ে ভালোকরে দুটো কাটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে ১ মিনিট থেকে ২ মিনিট ধরে। তারপর নুডুল্স ভাজা ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে।

অনুরূপ পোস্ট