আম দিয়ে অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন কেক (ম্যাঙ্গ কেক) / How to make a cake at home with Mango
আম কেক একটি সুস্বাদু ও স্নিগ্ধ গন্ধযুক্ত মিষ্টান্ন, যা মূলত রসালো পাকা আম দিয়ে তৈরি হয়। এই কেকের মুল আকর্ষণ হলো আমের স্বাভাবিক মিষ্টতা ও গ্রীষ্মের সতেজতা, যা প্রতিটি কামড়েই অনুভব করা যায়।
এই কেক তৈরির সময় ময়দা, মাখন বা রিফাইন্ড তেল, চিনি এবং ফ্রেশ আমের পিউরি একসাথে মিশিয়ে বেক করা হয়। অনেক সময় এর মধ্যে ভ্যানিলা এক্সট্রাক্ট বা হালকা এলাচগুঁড়ো দেওয়া হয় স্বাদে ভিন্নতা আনতে। চাইলে উপর থেকে ফ্রেশ আমের টুকরো, আমের জেলি দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।
আম কেক খেতে যেমন নরম ও মোলায়েম, তেমনি দেখতে দৃষ্টিনন্দন। এটি দুপুরের মিষ্টান্ন হিসেবে, অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনে সব ক্ষেত্রেই অসাধারণ একটি পছন্দ। আমের মৌসুমে একবার এই কেক না খেলে যেন কিছুই না খাওয়া হয়। ভ্যানিলা ক্রিম কেক, চকলেট কেকের, রেসিপি শেয়ার করা আছে লিঙ্ক এ ক্লিক করে দেখে নিতে পারেন।
আম, চিনি, ময়দা, গুড়ো দুধ, পাউডার চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদাতেল, নুন, ম্যাঙ্গ এসেন্স, ভিনিগার, বেকিং পেপার। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডের মধ্যে দেওয়া আছে।
প্রণালী:
আমের জেলি বানিয়ে নিতে হবে
প্রথমে আম দুটো নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আম গুলো ধুয়ার পর খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর ছুরি দিয়ে বা বটি দিয়ে আমের আটি কেটে বাদ দিয়ে আম দুটো টুকরো করে নিতে হবে। আমের টুকরো গুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে।



গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইপেন বসিয়ে দিত হবে। ফ্রাইপেন গরম হওয়ার পর গ্রাইন্ড করে রাখা আমের পেষ্ট ঢেলে দিতে হবে। তারপর পরিমানমত চিনি দিয়ে ঘন ঘন নাড়াতে হবে। এইভাবে ৩ থেকে ৪ মিনিট নাড়িয়ে পাক খাওয়ানোর পর গ্যাস বন্ধ করে এই আমের মিশ্রণটি একটি পাত্রের মধ্য নিয়ে নিতে হবে।


কেক বানানোর জন্য কেকটিন তৈরি করে নিতে হবে আর গ্যাস জ্বালিয়ে সসপেন বসিয়ে দিতে হবে
একটি কেকটিন নিয়ে তাতে অল্প সাদাতেল দিয়ে পুরো কেকটিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর অল্প ময়দা নিয়ে পুরো কেকটিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপর কেকটিনের আকারের একটি বেকিং পেপার লাগিয়ে নিতে পারেন এটি ইচ্ছাকৃত (Optional). ময়দা কেকটিনের মধ্যে লাগিয়ে নিলে বেকিং পেপার লাগানোর প্রয়োজন নেই।


অন্যদিকে গ্যাস জ্বালিয়ে সসপেন বা কড়াই বসিয়ে দিতে হবে। তারপর সসপেনের মধ্যে একটি স্টিলের স্টেন্ড বা প্লেট রেখে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে সসপেনিকে ঢেকে রাখতে হবে ৫ থেকে ৭ মিনিটের জন্য।

কেক তৈরি করার জন্য একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে
একটি পাত্র নিয়ে তার মধ্যে পরিমানমত সাদাতেল, পাউডার চিনি নেওয়ার পর একটি উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোকরে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমিভাব আসছে।


গুড়ো চিনি ও তেলের মিশ্রণ বানানোর পর ঐ পাত্রের মধ্যে চালনি রেখে পরিমানমত ময়দা, গুড়ো দুধ, নুন নিয়ে ধিরে ধিরে চেলে নিতে হবে তারপর একটি উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে পরিমানমত বানিয়ে রাখা জেলি ও জল যোগ করে আবারও ভালোকরে মিশিয়ে নিতে হবে।
কেকের মিশ্রণের উপকরণ গুলি মিক্স করার সময় একই দিকে ঘুরিয়ে মেশাতে হবে। আর মিশ্রণের ঘনত্ব হতে হবে মিশ্রণটি খুন্তি দিয়ে উপর থেকে ফেলার সময় ফিতের মত পড়বে।




কেকের মিশ্রণ বানিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমানমত বেকিং পাউডার, বেকিং সোডা ও ম্যাঙ্গ এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমানমত ভিনিগার মিশ্রণের মধ্যে দিয়ে হালকা হাতে মিক্স করে নিতে হবে।
ভিনিগারের জায়গায় লেবুর রস ব্যবহার করা যেতে পারে।


কেকের মিশ্রণ তৈরি করার পর কেকটিনে ঢেলে সসপেনে বসিয়ে দিতে হবে
কেকের মিশ্রণ তৈরি করার পর কেকটিনের মধ্যে ঢেলে দিতে হবে। কেকটিনের মিশ্রণ ঢালার পর দুহাত দিয়ে কেকটিনের সাইডে ধরে টেব টেব করে নিতে হবে যাতে মিশ্রণের ভিতরের সব হওয়া বেরিয়ে যায়।

সসপেনের ঢাকনা খুলে সাবধানে কেকটিন সসপেনের ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচ মধ্যম রাখতে হবে ৫ মিনিট পর্যন্ত। তারপর গ্যাসের আঁচ মধ্যম অবস্থায় ৫ মিনিট রাখার পর আঁচ একদম কমিয়ে দিয়ে ৩০ মিনিট পর্যন্ত রাখতে হবে।

কেক তৈরি হয়ে গেলে সসপেন থেকে বের করে ঠান্ডা হওয়ার পর আমের জেলি লাগিয়ে নিতে হবে
আধ ঘন্টার পর সসপেনের ঢাকনা সরিয়ে একটি কাঠি বা ছুরি দিয়ে কেকের ভিতর গেঁথে দেখে নিতে হবে তৈরি হয়েছে কি না। কেক তৈরি হওয়ার পর সাবধানে কেকটিন নামিয়ে নিতে হবে। কেকটিন নামিয়ে নেওয়ার পর একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে কেক যত সময় না পর্যন্ত।
কেক বেক করার আধা ঘণ্টা হওয়ার পর যদি মনে হয় কেক যদি অল্প কাঁচা রয়ে গেছে তাহলে আরো ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে।

কেক ঠান্ডা হওয়ার পর একটি ছুরির সাহায্যে কেকটিনে লেগে থাকা কেকের অংশটি ছুটিয়ে নিতে হবে। তারপর কেক একটি পাত্রের উপর রেখে কেকের উপরের উচু অংশ ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর আমের জেলি নিয়ে পুরো কেকের মধ্যে লাগিয়ে নিতে হবে। কিছু ফ্রেস আমের টুকরো, আমসত্ত্ব ও চেরি দিয়ে কেকের উপরে সাজিয়ে নিতে হবে।
কেক তৈরি করার জন্য উপকরণ গুলির পরিমান ঠিকমত হতে হবে। কেকের উপকরণ পরিমানমত না নেওয়া হলে কেক ভালো করে ফুলবে না।




কেক সাজানো হয়ে গেলে ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজের মধ্যে রাখার পর বের করে এনে কেটে টুকরো করে একটি পাত্রের মধ্যে নিয়ে পরিবেশন করুন।
নোট:
কেক সাজানোর জন্য আমসত্ত্ব ও চেরি এইগুলো ব্যবহার করলে না করলেও হবে। আম কেক এমনিতেই খেতে ভালো লাগে তবে এই কেক সাজিয়ে পরিবেশন করলে আরেকটু আকর্ষণীয় হয়।
পরিবেশন করার পদ্ধতি
কেক সাজানোর পর ২ থেকে ৩ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। ফ্রিজ থেকে ঠান্ডা করে আনা নরম ও মসৃণ আম কেকটি একটি সুন্দর প্লেটে রেখে ছোট ছোট টুকরো করে নিতে হবে। কেকের টুকরো আলাদা আলাদা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করুন।
চা বা কফির সাথে পরিবেশন করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। গরম দুপুরের পর বা সন্ধ্যাবেলায় মিষ্টিমুখের জন্য এক টুকরো আম কেক হতে পারে এক দুর্দান্ত একটি খাবার।
ছোটদের জন্মদিন বা গেট-টুগেদার পার্টিতেও এই আম কেক পরিবেশন করলে সবাই মুগ্ধ হবে নিঃসন্দেহে।
উপসংহার
আম কেক শুধুমাত্র একটি মিষ্টান্ন নয়, এটি গ্রীষ্মকালীন আমের মধুর স্মৃতিকে ধারণ করে এক অপূর্ব স্বাদের উপস্থাপন। নরম কেকের মধ্যে আমের রসালোতা ও স্নিগ্ধ সুবাস যেন প্রতিটি কামড়ে এক টুকরো আনন্দ এনে দেয়। অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের সাথে একসাথে বসে মিষ্টিমুখ আম কেক সব সময়ই একটি চমৎকার পছন্দ। সহজে তৈরি করা যায় এবং সকলের মন জয় করে নিতে পারে এই স্বাদের অনন্যতা। তাই বলা যায়, আম কেক হলো গ্রীষ্মের সেরা উপহার, যা বারবার খেতে ইচ্ছে করে।
Mango-Cake
আম কেক বানাতে লাগে ময়দা, চিনি, মাখন বা তেল, বেকিং পাউডার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান — ফ্রেশ আমের পিউরি ও ম্যাঙ্গএসেন্স। অনেক সময় এতে ভ্যানিলা ফ্লেভার বা এলাচ গুঁড়োও যোগ করা হয় স্বাদে ভিন্নতা আনতে। বেক করার পর কেকের ওপর সাজানো যায় ফ্রেশ আমের স্লাইস দিয়ে।
এই কেক গ্রীষ্মকালীন পার্টি, জন্মদিন কিংবা সন্ধ্যাবেলার চা-নাস্তার জন্য এক অসাধারণ আইটেম। ছোট-বড় সবার কাছেই এটি সমান প্রিয়। আম কেক শুধু একটি খাবার নয় — এটি হলো গ্রীষ্মের রসালো অনুভবের এক মিষ্টি উপস্থাপনা।
Ingredients
- আম - ২ টি
- চিনি - ১/৪ কাপ
- ময়দা - ১ কাপ
- গুড়ো দুধ - ২ টেবিল চামচ
- পাউডার চিনি - ১/২ কাপ থেকে একটু বেশি
- বেকিং পাউডার - ১ চামচ
- বেকিং সোডা - ১/২ চামচ
- সাদাতেল - ১/৪ কাপ
- নুন - ১ চিম্টে
- ম্যাঙ্গ এসেন্স - ১/২ চামচ
- ভিনিগার - ১ চামচ
- বেকিং পেপার -
Instructions
- প্রথমে আম দুটো নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আম গুলো ধুয়ার পর খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর আমের আটি বাদ দিয়ে আম দুটো টুকরো করে নিতে হবে। আমের টুকরো গুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিতে হবে।
- গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইপেন বসিয়ে দিত হবে।
- ফ্রাইপেন গরম হওয়ার পর গ্রাইন্ড করে রাখা আমের পেষ্ট ঢেলে দিতে হবে। তারপর পরিমানমত চিনি দিয়ে ঘন ঘন নাড়াতে হবে। এইভাবে ৩ থেকে ৪ মিনিট পাক খাওয়ানোর পর গ্যাস বন্ধ করে এই মিশ্রণটি একটি পাত্রের মধ্য নিয়ে নিতে হবে।
- একটি কেকটিন নিয়ে তাতে অল্প সাদাতেল দিয়ে পুরো কেকটিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর অল্প ময়দা নিয়ে পুরো কেকটিনের মধ্যে লাগিয়ে নিতে হবে। এরপর কেকটিনের আকারের একটি বেকিং পেপার লাগিয়ে নিতে পারেন এটি ইচ্ছাকৃত (Optional).
- অন্যদিকে গ্যাস জ্বালিয়ে সসপেন বা কড়াই বসিয়ে দিতে হবে। তারপর সসপেনের মধ্যে একটি স্টিলের স্টেন্ড বা প্লেট রেখে দিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে সসপেনিকে ঢেকে রাখতে হবে ৫ থেকে ৭ মিনিটের জন্য।
- একটি পাত্র নিয়ে তার মধ্যে পরিমানমত সাদাতেল, পাউডার চিনি নেওয়ার পর একটি উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোকরে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমিভাব আসছে।
- গুড়ো চিনি ও তেলের মিশ্রণ বানানোর পর ঐ পাত্রের মধ্যে পরিমানমত ময়দা, গুড়ো দুধ, নুন নিয়ে ধিরে ধিরে মিক্স করে করতে হবে। এই মিশ্রণের মধ্যে পরিমানমত বানিয়ে রাখা জেলি ও জল যোগ করে আবারও ভালোকরে মিশিয়ে নিতে হবে।
- কেকের মিশ্রণ বানিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমানমত বেকিং পাউডার, বেকিং সোডা ও ম্যাঙ্গ এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমানমত ভিনিগার মিশ্রণের মধ্যে দিয়ে হালকা হাতে মিক্স করে নিতে হবে।
- কেকের মিশ্রণ তৈরি করার পর কেকটিনের মধ্যে ঢেলে দিতে হবে। কেকটিনের মিশ্রণ ঢালার পর দুহাত দিয়ে কেকটিনের সাইডে ধরে টেব টেব করে নিতে হবে যাতে মিশ্রণের ভিতরের সব হওয়া বেরিয়ে যায়।
- সসপেনের ঢাকনা খুলে সাবধানে কেকটিন সসপেনের ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচ মধ্যম রাখতে হবে ৫ মিনিট পর্যন্ত। তারপর গ্যাসের আঁচ মধ্যম অবস্থায় ৫ মিনিট রাখার পর আঁচ একদম কমিয়ে দিয়ে ৩০ মিনিট পর্যন্ত রাখতে হবে।
- আধ ঘন্টার পর সসপেনের ঢাকনা সরিয়ে একটি কাঠি বা ছুরি দিয়ে কেকের ভিতর গেঁথে দেখে নিতে হবে তৈরি হয়েছে কি না। কেক তৈরি হওয়ার পর সাবধানে কেকটিন নামিয়ে নিতে হবে। কেকটিন নামিয়ে নেওয়ার পর একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে কেক যত সময় না পর্যন্ত।
- কেক ঠান্ডা হওয়ার পর একটি পাত্রের উপর রেখে কেকের উপরের উচু অংশ কেটে নিতে হবে। তারপর আমের জেলি নিয়ে পুরো কেকের মধ্যে লাগিয়ে নিতে হবে। কিছু ফ্রেস আমের টুকরো, আমসত্ত্ব ও চেরি দিয়ে কেকের উপরে সাজিয়ে নিতে হবে। কেক সাজানো হয়ে গেলে
- ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজের মধ্যে রাখার পর বের করে এনে কেটে টুকরো করে একটি পাত্রের মধ্যে নিয়ে পরিবেশন করুন।
