ঘরে কম উপকরণ দিয়ে চকলেট কেক বানানোর পদ্ধতি / How to make Chocolate Cake with less ingredients
কেক খেতে আমারা সবাই ভলোবাসি, বাজার থেকে বিভিন্ন আকারের ও স্বাদের কেক কিনে আনা হয়। আগেকার দিনে জন্মদিনে শুধু কেক আর ঘরের খাওয়ার জন্য এক দু রকমের কেক আনা হত। আর এখন কেকের চাহিদা এতো বেড়েছে যে যেকোন অনুষ্ঠান কেক দিয়ে উদযাপন করা হয়। তবে অনেকের ধারণা ছিল ওভেন ছাড়া কেক তৈরি করা যায় না। চুলায় অতি সহজে সসপেন, কড়াই ও প্রেসার কুকার দিয়ে কেক তৈরি করা যায়।
কেক বানানোর জন্য অনেক রকম উপকরণ ও বাসনের প্রয়োজন হয়, তাই এতসব জিনিস লাগবে ভেবে আমাদের মধ্যে অনেকের কেক তৈরি করার ইচ্ছা থাকলেও আর বানানো হয় না। আরকটি গুরুত্বপূর্ণ কথা কেক বানানোর সময় যে উপকরণ ব্যবহার করা হবে ঐ গুলোর পরিমান ঠিকমত হতে হবে। আজ সসপেনে কিভাবে কেক বানাতে হয় তা আপনাদের সাথে শেয়ার করছি। আম দিয়ে কেক (ম্যাঙ্গ কেক), ভ্যানিলা ক্রিম কেক, সুস্বাদু পায়েসের রেসিপি শেয়ার করা আছে লিঙ্ক এ ক্লিক করে দেখে নিতে পারেন।
কেক বানানোর জন্য লাগবে চকলেট প্রিমিক্স, সাদাতেল, জল, ক্রিম ও গনাস। গনাস বানানোর জন্য লাগবে ককো পাউডার, চিনি, কর্ণফ্লাওয়ার, নুন ও জল।এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
প্রথমে কেকের জন্য গনাস তৈরি করে রাখতে হবে
গনাস তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে তার মধ্যে একে একে ১/২ কাপ চিনি, ২ টেবিল চামচ ককো পাউডার, ২ট টেবিল চামচ কর্ণফ্লাওয়ার, এক চিম্টে নুন ও আধ কাপ জল অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রন সহ পাত্রটি চুলায় বসিয়ে ক্রমাগত নেড়ে ঘন বানিয়ে নিতে হবে।
ঘরে গনাস তৈরি করার পরিবর্তে ডার্ক চকলেট (Dark Chocolate) গলিয়ে গনাস তৈরি করা যেতে পারে।


কেক বানানোর জন্য কেকটিন তৈরি করে নিতে হবে
এরপর একটি কেকটিন নিয়ে নিতে হবে। একটি বাটার পেপার (Butter Paper) নিয়ে কেকটিনের ভিতরের আকারে কেটে নিতে হবে। তারপর কেকটিনের ভিতরে সাদাতেল ব্রাস বা হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। তেল লাগানোর পর কেটে রাখা বাটার পেপার বসিয়ে দিতে হবে কেকটিনের ভিতরে।
যদি ঘরে বেকিং পেপার না থাকে তাহলে কেকটিনের মধ্যে ময়দা ছড়িয়ে দিলে হবে।


চুলায় সসপেন বসিয়ে গরম করে নিতে হবে
তারপর চুলা জ্বালিয়ে একটি বড় আকারের সসপেন বসিয়ে তার মধ্যে স্টিলের রেক রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে গরম হওয়ার জন্য। সসপেনের জাইগায় কড়াই ও ব্যবহার করতে পারেন।

কেকের মিশ্রণ বানিয়ে বেক করে নিতে হবে
এরপর একটি পাত্রের মধ্যে পরিমানমত প্রিমিক্স, সাদাতেল ও জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি করার পর কেকটিনের মধ্যে মিশ্রণটি ঢালার পর কেকটিন আগে থেকে চুলায় বসিয়ে রাখা সসপেনের ভিতরে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য।
কেকের মিশ্রণ তৈরি করতে প্রিমিক্স ব্যবহার করছি তবে ময়দা, ককো পাউডার, বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে এই মিশ্রণ তৈরি করতে পারেন।




মিনিটের জন্য
উইপিং ক্রিম বিট করে নিতে হবে
তারপর এক কাপ উইপিং ক্রিম (Whipping cream) একটি পাত্রের মধ্যে নিয়ে ইলেকট্রিক বিটার (Electric beater) বা হাত ঘোলা (Hand whisk) দিয়ে বিট করে হবে ৩ থেকে ৪ মিনিট ধরে। উইপিং ক্রিম বিট করার পর ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। উইপিং ক্রিম থেকে অল্প ক্রিম অন্য একটি পাত্রে নিয়ে তার মধ্যে চকলেট গনাস মিশিয়ে নিতে হবে।


কেক তৈরি হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে
২৫ থেকে ৩০ মিনিট পর একটি টুথপিক বা ছুরি দিয়ে কেকের মধ্যভাগে গেথে দেখে নিতে হবে কেক বেক হয়েছে কি না। টুথপিক কেক থেকে বের করার যদি মিশ্রণ টুথপিকের গায়ে লেগে না থাকে তখন বুঝে নিতে হবে কেক তৈরি হয়ে গেছে। কেক তৈরি হয়ে গেলে বের সসপেন থেকে বের করে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য।


কেক ঠান্ডা হয়ে গেলে দুভাগ করে নিতে হবে
কেক ঠান্ডা হওয়ার পর একটি প্লেটের মধ্যে বা কেক বোর্ডের উপর কেক বসিয়ে দিতে হবে। তারপর একটি ছুরি দিয়ে কেকের মাঝামাঝি কেটে দুভাগ করে নিতে হবে। কেকের একটি অংশকে সরিয়ে রেখে বোর্ডের উপর রাখা কেকের অংশটির মধ্যে চিনির জল ছড়িয়ে দিতে হবে।


কেকের মধ্যে চিনির জল ও ক্রিম লাগিয়ে ফ্রিজে রেখে দিতে হবে
চিনির জল মেশানোর পর কেকের অংশটির উপর ক্রিম লাগিয়ে নিয়ে গনাস ছড়িয়ে দিতে হবে। গনাস ছড়ানোর পর কেকের অন্য অংশটি উপরে রেখে তার মধ্যে চিনির জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পর ক্রিম লাগিয়ে নিতে হবে। তারপর ১০ থেকে ১৫ জন্য কেক ফ্রিজে রেখে দিতে হবে।




ফ্রিজ থেকে কেক বের করে ক্রিম দিয়ে ভালোকরে সাজিয়ে নিতে হবে
১৫ মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে এনে আবার ক্রিম কেকের উপরে ও পাশে ভালোকরে লাগিয়ে নিতে হবে। তারপর কেকের উপরে গনাস ঢেলে ছড়িয়ে দিতে হবে। এরপর অল্প ক্রিম নিয়ে তার মধ্যে গনাস মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে কেকের উপরে ও নিচে নকসা (Design) করে নিতে হবে।


ঘরে থাকা কেক সাজানোর উপকরণ দিয়ে কেক সাজিয়ে নিতে হবে
অবশেষে সুগার বল (Sugar ball) ও লাল রঙের টুটি ফ্রুটি (Tutti frutti) দিয়ে সাজিয়ে দিতে হবে। তবে এই গুলো না থাকলে কেকের স্বাদ কম হবে না।


পরিবেশন করার পদ্ধতি
কেক তৈরি করার পর ১৫ থেকে ২০ ফ্রিজে রেখে দিতে হবে। ২০ মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে এনে ছুরি দিয়ে কেটে একটি প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করুন। তবে ফ্রিজে না রেখে সঙ্গে সঙ্গে কেটে খাওয়া যায়।
উপসংহার
কেক খেতে কে না ভালোবাসে তার মধ্যে যদি হয় চকলেট কেক তাহলে তো কথাই নেই। অথিতি আপ্যায়নে, বিকেলের টিফিন বা বাইরে কোথাও ঘুরতে কেকের খাওয়া হয়। ছোট থেকে বড় সবাই কেক খেতে ভালোবাসে। ঘরে কেক বানাতে পারলে দোকান থেকে কিনে আনার অপেক্ষা করতে হবে না।
Chocolate Cake
কেক ভালোবাসে না এমন লোক খুব কমই আছে। আমি নিজে ও আমাদের ঘরের সবাই চকলেট খেতে খুব ভালোবাসে। তাই মাঝে মধ্যে আমি চকলেট কেক ও অন্যান্য স্বাদের কেক বানিয়ে থাকি। এখন বাজারে অনেক রকমের কেক পাওয়া যায়। কেক নিরামিষ ও আমিষ দুভাবেই তৈরি করা যায়।
Ingredients
- চকলেট প্রিমিক্স - ১ কাপ (১৫০ গ্রাম)
- সাদাতেল - ১/৮ কাপ (৩০ মিলি গ্রাম)
- জল - পরিমানমত
- ক্রিম - ১ কাপ
- গনাস - ১/২ কাপ
- ককো পাউডার- ২ টেবিল চামচ
- চিনি - ১/২ কাপ
- কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ
- নুন- সামান্য
- জল - ১/২ কাপ
Instructions
- গনাস তৈরি করার জন্য একটি পাত্র নিয়ে তার মধ্যে একে একে ১/২ কাপ চিনি, ২ টেবিল চামচ ককো পাউডার, ২ট টেবিল চামচ কর্ণফ্লাওয়ার, এক চিম্টে নুন ও আধ কাপ জল অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রন সহ পাত্রটি চুলায় বসিয়ে ক্রমাগত নেড়ে ঘন বানিয়ে নিতে হবে।
- এরপর একটি কেকটিন নিয়ে নিতে হবে। একটি বাটার পেপার নিয়ে কেকটিনের ভিতরের আকারে কেটে নিতে হবে। তারপর কেকটিনের ভিতরে সাদাতেল ব্রাস বা হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। তেল লাগানোর পর কেটে রাখা বাটার পেপার বসিয়ে দিতে হবে কেকটিনের ভিতরে।
- তারপর চুলা জ্বালিয়ে একটি বড় আকারের সসপেন বসিয়ে তার মধ্যে স্টিলের রেক রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে গরম হওয়ার জন্য।
- এরপর একটি পাত্রের মধ্যে পরিমানমত প্রিমিক্স, সাদাতেল ও জল দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণ তৈরি করার পর কেকটিনের মধ্যে মিশ্রণটি ঢালার পর কেকটিন আগে থেকে চুলায় বসিয়ে রাখা সসপেনের ভিতরে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য।
- তারপর এক কাপ উইপিং ক্রিম একটি পাত্রের মধ্যে নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে হবে ৩ থেকে ৪ মিনিট ধরে। উইপিং ক্রিম বিট করার পর ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে। উইপিং ক্রিম থেকে অল্প ক্রিম অন্য একটি পাত্রে নিয়ে তার মধ্যে চকলেট গনাস মিশিয়ে নিতে হবে।
- ২৫ থেকে ৩০ মিনিট পর একটি টুথপিক বা ছুরি দিয়ে কেকের মধ্যভাগে গেথে দেখে নিতে হবে কেক বেক হয়েছে কি না। কেক তৈরি হয়ে গেলে বের সসপেন থেকে বের করে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য।
- কেক ঠান্ডা হওয়ার পর একটি প্লেটের মধ্যে বা কেক বোর্ডের উপর কেক বসিয়ে দিতে হবে। তারপর একটি ছুরি দিয়ে কেকের মাঝামাঝি কেটে দুভাগ করে নিতে হবে। কেকের একটি অংশকে সরিয়ে রেখে বোর্ডের উপর রাখা কেকের অংশটির মধ্যে চিনির জল ছড়িয়ে দিতে হবে।
- চিনির জল মেশানোর পর কেকের অংশটির উপর ক্রিম লাগিয়ে নিয়ে গনাস ছড়িয়ে দিতে হবে। গনাস ছড়ানোর পর কেকের অন্য অংশটি উপরে রেখে তার মধ্যে চিনির জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পর ক্রিম লাগিয়ে নিতে হবে। তারপর ১০ থেকে ১৫ জন্য কেক ফ্রিজে রেখে দিতে হবে।
- ১৫ মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে এনে ক্রিম কেকের উপরে ও পাশে ভালোকরে লাগিয়ে নিতে হবে। তারপর কেকের উপরে গনাস ঢেলে ছড়িয়ে দিতে হবে। এরপর অল্প ক্রিম নিয়ে তার মধ্যে গনাস মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে কেকের উপরে ও নিচে নকসা করে নিতে হবে।
- অবশেষে সুগার বল ও লাল রঙের টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিতে হবে। তবে এই গুলো না থাকলে কেকের স্বাদ কম হবে না।
Nutrition Information:
Serving Size: 100gmsAmount Per Serving: Calories: 371
