নারকেলের চাটনি কিভাবে বানাবেন দোসা বা ইডলির জন্য | How to make Coconut Chutney
চাটনি ছাড়া দোসা, ইডলি, মেধু বড়া এগুলো খাওয়ার কথা ভাবাই যায় না। চাটনি বিভিন্ন ধরনের হয় যেমন ধনিয়ার চাটনি, পুদিনার চাটনি, টমেটোর চাটনি, তেতুলর চাটনি, বাদামি চাটনি ইত্যাদি। নারকেলের চাটনি হল দক্ষিণ ভারতের জনপ্রিয় একটি চাটনি। সুস্বাদু সুজির ইডলি, আটা দোসা, সাম্বারের রেসিপি শেয়ার করা আছে দেখে নিতে পারেন।
খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই চাটনি। এটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় আর খেতেও দারুণ। এই চাটনিতে তেতুল ব্যবহার করা হয়েছে এর জায়গায় লেবুর রস বা দই ব্যবহার করা যায়। এটি তাজা নারকেল দিয়ে তৈরি করলে ভালো হয়।
নারকেলের টুকরো, আদা, কাচা লঙ্কা, কালো চানা, শুকনো লঙ্কা, তেতুল, নুন, শুকনো লঙ্কা, কারিপাতা, কালো সর্ষের, সাদা তেল। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
নারকেলের চাটনি বানানোর পদ্ধতি
প্রথমে নারকেল ফাটিয়ে টুকরো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর নারকেলের টুকরো গুলোকে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। এখানে নারকেলের টুকরোর জায়গায় নারকেল কুরো ব্যবহার করা যায়।

নারকেলের মিশ্রন ও ফোঁড়নের জন্য কি কি লাগবে
নারকেলের মিশ্রনে দেওয়ার জন্য আদা, কাঁচা লঙ্কা, কালো চানা(রোস্টেড), শুকনো লঙ্কা, তেতুল ও নুন স্বাদমত নিয়ে রাখতে হবে। ফোঁড়নের জন্য শুকনো লঙ্কা, কারিপাতা, কালো সর্ষে ও সাদাতেল নিয়ে নিতে হবে একটি প্লেটের মধ্যে।

মিক্সার জারের মধ্যে সব উপকরণ দিয়ে দিতে হবে
এবারে টুকরো করে রাখা নারকেল, আদা, কাচা লঙ্কা, রোস্টেড চানা, শুকনো লঙ্কা, তেতুল, নুন ও সামান্য জল মিক্সার জারের মধ্যে দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণটি একটি পাত্রে নিয়ে নিতে হবে।
নারকেলের চাটনির মধ্যে ধনেপাতা, পুদিনা, রসুন, চিনে বাদাম দিয়েও করা যায়। এগুলো দিয়ে তৈরি করলে স্বাদ একটু বদলাবে।
চাটনিতে সাধারণত রোস্টেড চানাডাল ব্যবহার করা হয় এর জায়গায় রোস্টেড আস্ত চানা ব্যবহার করা যায়।
যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা শীলনোড়ায় বেটে তৈরি করতে পারে।


নারকেলের মিশ্রনটিতে ফোঁড়ন দিতে হবে
ফোঁড়নের জন্য চুলায় ছোট পেন বসিয়ে পরিমানমত সাদা তেল দিয়ে দিতে হবে গরম হওয়ার জন্য।
তেল গরম হওয়ার পর তাতে শুকনো লঙ্কা, কালো সর্ষে ও কারিপাতা দিয়ে ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে দিতে হবে।

এবারে নারকেলের মিশ্রনের মধ্যে ফোঁড়ন ঢেলে দিতে হবে। তারপর চামচ দিয়ে ফোঁড়ন মিশ্রনের সঙ্গে মিশিয়ে দিতে হবে।


পরিবেশন করার পদ্ধতি
এই চাটনি গরম গরম ইডলি, দোসা, মেধুবড়ার সাথে পরিবেশন করতে হয়। এটি দক্ষিণ ভারতের আরো অন্যান্য খাবারের সাথে পরিবেশন করা হয়।
নারকেলের চাটনির উপকারিতা
নারকেল দিয়ে চাটনি তৈরি করে খেতে যেমন ভালো লাগে তেমনই এর পুষ্ঠিগুন ও আছে প্রচুর। নারকেলের মধ্যে প্রচুর পরিমানে থাকে ফাইবার, তামা, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম ফসফরাস যা স্বাস্থ্যের জন্য খুব উপকারি।
উপসংহার
এই নারকেলের চাটনি খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করা সহজ। এটির আরেকটি সুবিধা হল অনেক রকম খাবারের সাথে খাওয়া যায় যা ছোট, বড় সবাই খেতে পারে।
নারকেলের চাটনি
চাটনি ছাড়া দোসা, ইডলি, মেধু বড়া এগুলো খাওয়ার কথা ভাবাই যায় না। চাটনি বিভিন্ন ধরনের হয় যেমন ধরিয়ার চাটনি, পুদিনার চাটনি, টমেটোর চাটনি, তেতুলর চাটনি, বাদামি চাটনি ইত্যাদি। নারকেলের চাটনি হল দক্ষিণ ভারতের জনপ্রিয় একটি চাটনি।
খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এই চাটনি। এটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় আর খেতেও দারুণ। এই চটনি তেতুল ব্যবহার করা হয়েছে এর জায়গায় লেবুর রস বা দই ব্যবহার করা যায়। এটি তাজা নারকেল দিয়ে তৈরি করলে ভালো হয়।
Ingredients
- উপকরণ: ( মিশ্রনের জন্য)
- নারকেলের টুকরো - ১ কাপ
- আদা - ১ ইঞ্চি
- কাচা লঙ্কা - ২ টি
- কালো চানা - ১ টেবিল চামচ
- শুকনো লঙ্কা - ১ টি
- তেতুল - ১ টুকরো
- নুন - স্বাদমত
- উপকরণ: ( ফোঁড়নের জন্য)
- শুকনো লঙ্কা - ১ টি
- কারিপাতা - ১ টেবিল চামচ
- কালো সর্ষের - ১/২ চামচ
- সাদা তেল - পরিমানমত
Instructions
- প্রথমে নারকেল ফাটিয়ে নিতে হবে। তারপর নারকেলের টুকরো বের করার পর কালো খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর নারকেলের টুকরো গুলোকে ধুয়ে একটি পাত্রে রেখে দিতে হবে।
- এবারে একটি প্লেটের মধ্যে পরিমানমত আদা কাঁচা লঙ্কা, তেতুল, রোস্টেড চানা, শুকনো লঙ্কা, কারিপাতা, কালো সর্ষে ও নিয়ে নিতে হবে।
- তারপর একটি মিক্সিন জার নিয়ে তার মধ্যে নারকেলের টুকরো, আদা, কাঁচা লঙ্কা, তেতুল, শুকনো লঙ্কা, কারিপাতা ৪/৫ টি ও স্বাদমত নুন দিয়ে দিতে হবে।
- এরপর অল্প জল দিয়ে ২/৩ বার মিক্সার চালিয়ে একটি মশৃণ মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি একটি পাত্রে নিয়ে নিতে হবে।
- এবারে একটি ফোঁড়নের পাত্র চুলায় বসিয়ে দিতে গরম হওয়ার জন্য। পাত্রটি গরম হওয়ার পর তাতে সাদা তেল দিয়ে দিতে হবে।
- সাদা তেল গরম হওয়ার পর ঐ তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে ও কারিপাতা ফোঁড়ন দিয়ে চুলা বন্ধ করে দিতে হবে।
- এবারে কালো সর্ষে, শুকনো লঙ্কা ও কারিপাতার ফোঁড়ন নারকেলের মিশ্রনের মধ্যে ঢেলে দিয়ে ভালোকরে মিশিয়ে দিতে হবে।
Nutrition Information:
Serving Size: 1 TbspAmount Per Serving: Calories: 36 cal
