কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে তৈরি করবেন/ How to make Aam Papad
আম দিয়ে বিভিন্ন ধরনের পদ তৈরি হয়ে থাকে তার মধ্যে একটি হল আমসত্ত্ব যা আমরা মা, ঠাকুমার আমল থেকে দেখে এসেছি। আমসত্ত্ব সাধারণত পাকা আম দিয়ে তৈরি করা হয় তবে কাঁচা আম আমসত্ত্ব আমি কিভাবে বানাই সেই রেসিপিটি শেয়ার করবো। আমসত্ত্বকে আম পাপড় (Mango papad or Mango leather) বলা হয়। টক মিস্টি স্বাদের জন্য এটি খেতে দারুণ লাগে আর যে কোন সময় খাওয়া যায়। আমসত্ত্ব টুকরো করে ভেলপুরি ও পানিপুরিতে ব্যবহার করা হয়। এর টুকরো চাট গুলোর স্বাদ আরো বাড়িয়ে দেয়।
আমসত্ত্ব আরো অনেক রকম ভাবে ব্যবহার করা হয় যেমন চাটনি ঘন করতে এটির ব্যবহার হয়ে থাকে, এটি আমের পুডিং, আইসক্রিমের উপর সাজানোর জন্য ব্যবহার করা হয় যা আমের পুডিং ও আইসক্রিমকে আকর্ষণীয় করে তোলে। যেহেতু আমসত্ত্ব বেশিদিন ধরে সংরক্ষণ করা যায় তাই বেড়াতে যাওয়ার সময় এটি সঙ্গে নেওয়া যেতে পারে। বিশেষ অনুষ্ঠানে বা উৎসবে উপহার হিসাবে দেওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক আমসত্ত্ব বানানোর পদ্ধতি ও টিপস। এছাড়াও সুস্বাদু পায়েস, ভ্যানিলা প্রিমক্স কেক ও চকলেট কেকের রেসিপি শেয়ার করা আছে দেখে নিতে পারেন।
কাঁচা আম, চিনি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ভাজা জিরে গুড়ো, চাট মশলা, বিট নুন, নুন, সাদাতেল ও গ্রিন ফুড কালার। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
আম কেটে ছোট টুকরো করে নিতে হবে
প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে বটি বা পিলার দিয়ে। আমের খোসা ছাড়ানোর পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। আম ধুয়ার পর ছোট ছোট আকারে টুকরো করে নিতে হবে। কাঁচা আমের জায়গায় পাকা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন।


নেওয়া হয়েছে
আমের টুকরো গুলো সিদ্ধ করে নিতে হবে
প্রেসার কুকারের মধ্যে টুকরো করে রাখা আম ও অল্প জল দিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দিতে হবে। গ্যাস চুলা জ্বালিয়ে প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে মধ্যম আঁচে রেখে এক সিটি দিয়ে আমের টুকরো গুলো সিদ্ধ করে নিতে হবে।


গুড়ো মশলা নিয়ে ও সিদ্ধ আম ছেঁকে নিতে হবে
পরিমানমত হলদ গুড়ো, লঙ্কা গুড়ো, ভাজা জিরে গুড়ো, চাট মশলা, বিট নুন, নুন, চিনি ইত্যাদি একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর আমের টুকরো গুলো সিদ্ধ হওয়ার পর ছেঁকে নিতে হবে। আমের মধ্যে অনেক আঁশ থাকে তাই ছেঁকে নিলে খাওয়ার সময় মুখে পড়বে না।



আমের কাথের মধ্যে চিনি মিশিয়ে নিতে হবে
গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে ছেঁকে রাখা আমের কাথ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আমের কাথ কড়াইয়ের মধ্যে ঢালার পর খুন্তি দিয়ে নাড়িয়ে পরিমানমত চিনি দিয়ে নেড়ে মিশিয়ে জাল দিতে হবে।
আমের কাথ জাল দেওয়ার সময় ক্রমাগত নাড়াতে হবে। আমের মিশ্রণটি জাল দেওয়ার সময় ক্রমাগত না নাড়ালে কড়াইয়ের নিচে লেগে যাবে।



চিনি মিশে যাওয়ার পর গুড়ো মশলা দিয়ে জাল দিতে হবে
আমের কাথ চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে। তারপর আমের কাথ যখন ঘন হয়ে আসবে তখন ভাজা জিরে গুড়ো, বিট নুন, চাট মশলা দিয়ে আবারো ভালোকরে মিশিয়ে নিতে হবে।
কোন গুড়ো মশলা ব্যবহার না করে শুধু নুন ও চিনি ব্যবহার করে এই আমসত্ত্ব তৈরি করা যাবে। তবে আমসত্ত্বের মধ্যে গুড়ো মশলা ব্যবহার করলে এটির স্বাদ আরো বেড়ে যায়।




আমের মিশ্রণ ঘন হয়ে আসার পর গ্রিন ফুড কালার দিয়ে দিতে হবে
সামান্য গ্রিন ফুড কালার আমের কাথের মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটি প্লেটের একটু আমের কাথ নিয়ে নিতে হবে। তারপর প্লেটটি সোজা করে দেখে নিতে হবে মিশ্রণটি প্লেটের নিচের দিকে পড়ে যাচ্ছে কি না। যদি আমের মিশ্রণটি প্লেটের নিচের দিকে পড়ে যায় তাহলে আরেকটু জাল দিতে হবে।
আমসত্ত্বের মধ্যে রঙের ফুড কালার ব্যবহার করেছি কারণ কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানানো হয়েছে। সবুজ রঙ ছাড়াও এটি তৈরি করা যেতে পারে।



আমের মিশ্রণটির ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে
আমের ঘন মিশ্রণটি যদি প্লেট থেকে গড়িয়ে নিচের দিকে না আসে তাহলে বুঝতে হবে এটি তৈরি গেছে। তারপর স্টিলের থালাতে সাদাতেল লাগিয়ে রাখতে হবে। আমসত্ত্বের মিশ্রণ থালাতে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে।


অবশেষে মিশ্রণটি ভালোকরে শুকিয়ে নিতে হবে
আমের মিশ্রণ থালাতে ছড়ানোর পর থালাটি রোদের মধ্যে দুদিন রেখে শুকিয়ে নিতে হবে। আমের মিশ্রণটি শুকিয়ে গেলে রৌদ্র থেকে এনে ছুরি বা চামচের সাহায্যে থালার এক দিক থেকে ধীরে ধীরে উঠিয়ে নিতে হবে। এরপর নিজের পছন্দমত আকারে কেটে নিতে হবে।
আমসত্ত্ব শুকানোর জন্য যথেষ্ট রৌদ্র না থাকে তাহলে রান্না করার সময় আমসত্ত্বের থালা গ্যাসের নিচে রেখে বা ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। তবে এক্ষেত্রে আমসত্ত্ব শুকোতে সময় বেশি লাগবে।


পরিবেশন করার পদ্ধতি
আমসত্ত্ব শুকানোর পর থালা থেকে উঠিয়ে ছুরির সাহায্যে নিজের পছন্দমত যে কোন আকারে টুকরো করে একটি পাত্রের মধ্যে নিয়ে পরিবেশন করুন। এটি টুকরো করে ফ্রুট স্যালাডের মধ্যে মিশিয়ে পরিবেশন করা যেতে পারে।
কাঁচা আমের উকারিতা
কাঁচা আমের গুনাগুন রয়েছে অনেক তার মধ্যে কিছু হল যেমন এতে থাকা পটাসিয়াম শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি ওজন কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুল ভালো রাখার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা অবলম্বন করে। কাঁচা আম খেলে ঘামাচির সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ।
উপসংহার
আমসত্ত্ব তৈরি করার পদ্ধতি এত সহজ যে কোন কেউ এটি তৈরি করতে পারবে। এটি তৈরি করতে আমের কাথ, চিনি আর একটি পাত্রের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিয়ে রোদে শুকানো বা ফ্যানের নিচে শুকানো তবে গুড়ো মশলা যোগ করলে আমসত্ত্বের স্বাদ আরো বেড়ে যায়। আমসত্ত্ব শুকানোর পর নিজের পছন্দমত আকারে কেটে টক, মিষ্টি স্বাদের আম পাপড় উপভোগ করুন। আমসত্ত্ব শুধু একটি মুখরোচক খাবার নয়, এটি সারা বছর সংরক্ষণ করে বিভিন্ন উপায়ে ব্যবহার ও খাওয়া যায়।
Aamsotto
আমসত্ত্ব ভারতের একটি জনপ্রিয় খাবার যার স্বাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। আমসত্ত্বকে আম পাপড় (Mango papad or Mango leather) বলা হয়। টক মিস্টি স্বাদের জন্য এটি খেতে দারুণ লাগে আর যে কোন সময় খাওয়া যায়। আমসত্ত্ব টুকরো করে ভেলপুরি ও পানিপুরিতে ব্যবহার করা হয়। এর টুকরো চাট গুলোর স্বাদ আরো বাড়িয়ে দেয়।
Ingredients
- কাঁচা আম - ৭৫০ গ্রাম
- চিনি - ২৫০ গ্রাম
- হলুদ গুড়ো - ১/৪ চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- ভাজা জিরে গুড়ো - ১ চামচ
- চাট মশলা - ১ চামচ
- বিট নুন - ১/২ চামচ
- নুন - সামান্য
- সাদাতেল - পরিমানমত
- গ্রিন ফুড কালার - সামান্য
Instructions
- প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে বটি বা পিলার দিয়ে। আমের খোসা ছাড়ানোর পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। আম ধুয়ার পর ছোট ছোট আকারে টুকরো করে নিতে হবে।
- তারপর প্রেসার কুকারের মধ্যে টুকরো করে রাখা আম ও অল্প জল দিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দিতে হবে। গ্যাস চুলা জ্বালিয়ে প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে মধ্যম আঁচে রেখে আমের টুকরো সিদ্ধ করে নিতে হবে।
- পরিমানমত গুড়ো মশলা, নুন, চিনি ইত্যাদি একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর আমের টুকরো গুলো সিদ্ধ হওয়ার পর ছেঁকে নিতে হবে।
- তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে ছেঁকে রাখা আমের কাথ কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আমের কাথ কড়াইয়ের মধ্যে ঢালার পর খুন্তি দিয়ে নাড়িয়ে পরিমানমত চিনি দিয়ে নেড়ে মিশিয়ে জাল দিতে হবে।
- চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে মিশিয়ে ক্রমাগত নাড়তে হবে। তারপর আমের কাথ যখন ঘন হয়ে আসবে তখন ভাজা জিরে গুড়ো, বিট নুন, চাট মশলা দিয়ে আবারো ভালোকরে মিশিয়ে নিতে হবে।
- এবারে সামান্য গ্রিন ফুড কালার আমের কাথের মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটি প্লেটের একটু আমের কাথ নিয়ে নিতে হবে। তারপর প্লেটটি সোজা করে দেখে নিতে হবে মিশ্রণটি প্লেটের নিচের দিকে পড়ে যাচ্ছে কি না।
- আমের ঘন মিশ্রণটি যদি প্লেট থেকে গড়িয়ে নিচের দিকে না আসে তাহলে বুঝতে হবে এটি তৈরি গেছে। তারপর স্টিলের থালাতে সাদাতেল লাগিয়ে আমসত্ত্বের মিশ্রণ থালাতে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে।
- আমের মিশ্রণ থালাতে ছড়ানোর পর থালাটি রোদের মধ্যে দুদিন রেখে শুকিয়ে নিতে হবে। আমের মিশ্রণটি শুকিয়ে গেলে রৌদ্র থেকে এনে ছুরি বা চামচের সাহায্যে থালার এক দিক থেকে ধীরে ধীরে উঠিয়ে নিতে হবে। এরপর নিজের পছন্দমত আকারে কেটে নিতে হবে।
Nutrition Information:
Serving Size: 100 gramsAmount Per Serving: Calories: 321
