Corn Grill Sandwich 17

কর্ণ গ্রিল সেণ্ডউইচ কম সময়ে তৈরি করার পদ্ধতি / How to make Corn Grill Sandwich in less time

আজ সবথেকে সহজে তৈরি করা যায় একটি সেণ্ডউইচের রেসিপি শেয়ার করবো। সেণ্ডউইচ নানা ধরনের পুর ভরে তৈরি করা হয় তবে কর্ণ দিয়ে সবথেকে সহজ ও সুস্বাদু খেতে। এই সেণ্ডউইচ খাবারটি ফাস্টফুডের দোকানে বা রাস্তার ধারে যে খাবারের ভ্যানগুলির থাকে সেখানে পাওয়া যায়। তবে কর্ণ সেণ্ডউইচ সব জায়গাতেই পাওয়া যায় না। এটি দুই স্তরের আবার কোন সময় চার স্তরের(layer) বানানো হয়।

সেণ্ডউইচ খাবারটি খুব জনপ্রিয় ও খুব সহজে বানানো যায় তাই যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। ব্রেকফাস্টের জন্য এই কর্ণ সেণ্ডউইচ খাবারটি দারুণ হবে তবে দুপুর ও বিকেলের সময খাওয়া যেতেই পারে। এটি গ্রিলারের মধ্যে বানিয়েছি তাই কম সময়ে হয়ে গেছে তবে তাওয়াতে তৈরি করলে খুব বেশি সময় লাগে না। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সহজ কর্ণ গ্রিল সেণ্ডউইচের রেসিপিটি।

স্যান্ডউইচ ছাড়াও প্রাতরাশে আরো কিছু রেসিপি যেমন সুজির ইডলি, পোহা, ভেজিটেবল চাউমিন, উপমা, মুলোর পরোটা ইত্যাদি শেয়ার করা আছে দেখে নিতে পারেন।

উপকরণ

ব্রেড, কর্ণ, কেপ্সিকাম, পিঁয়াজ কুচি, টমেটো কুচি, গুলমরিচ গুড়ো, চাট মশলা, ধনিয়া ও পুদিনা চাটনি, চিজ স্লাইস, নুন, বিট নুন, টমেটো সস ও সাদাতেল / বাটার। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।

প্রণালী:

সেণ্ডউইচ বানানোর জন্য উপকরণ নিয়ে নিতে হবে

প্রথমে একটি পাত্রে পরিমানমত পিঁয়াজ কুচি করে, টমেটো কুচি করে, কর্ণ ( ভুট্টা), ব্রেড (পাউরুটি), চিজ স্লাইস নিয়ে নিতে হবে।
আমি যা যা সব্জি ব্যবহার করেছি তার মধ্যে মটরশুটি, গাজর ও সিদ্ধ আলু যোগ করা যেতে পারে। নিজের পছন্দমত সব্জি কমানো বাড়ানো যেতে পারে।

Corn Grill Sandwich 01
একটি পাত্রের মধ্যে সেণ্ডউইচ বানানোর উপকরণ নিয়ে নেওয়া হয়েছে

পুর বানিয়ে নিতে হবে ব্রেডের মধ্যে দেওয়ার জন্য

আরেকটি পাত্রের মধ্যে কুচি করে রাখা কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো, কর্ণ, নুন, বিট নুন, গুলমরিচ গুড়ো, চাট মশলা ও টমেটো সস নেওয়ার পর একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। 

এই পুর বানানোর সময় আরো দুটো জিনিস পুরের মধ্যে যেমন ম্যায়োনিজ (Mayonnaise) ও গ্রেটেড চিজ মিশিয়ে নিতে পারেন। যেহেতু আমি চিজ স্লাইস ব্যবহার করেছি তাই আর গ্রেনেড চিজ ব্যবহার করিনি।

Corn Grill Sandwich 02
কর্ণ, পিঁয়াজ, কেপ্সিকাম, টমেটো, নুন, বিট নুন, গুলমরিচ গুড়ো, চাট মশলা একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে
Corn Grill Sandwich 03
কর্ণ, পিঁয়াজ, কেপ্সিকাম ইত্যাদি উপকরণ নেওয়ার পর একটি চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়েছে

ব্রেডের একটি স্লাইস নিয়ে গ্রীন চাটনি লাগিয়ে নিতে হবে

পুর তৈরি করার পর ব্রেডের একটি স্লাইস নিয়ে তাতে ধনিয়া ও পুদিনার চাটনি চামচ বা ছুরির সাহায্যে ব্রেডের একপাশে লাগিয়ে নিতে হবে।

ব্রেডের স্লাইসের মধ্যে ধনিয়া ও পুদিনার চাটনি লাগানোর আগে বাটার (Butter) লাগিয়ে নিতে পারেন যারা বাটার পছন্দ করেন।

Corn Grill Sandwich 04
এক টুকরো ব্রেড নিয়ে তাতে ধনিয়া, পুদিনার চাটনি লাগানো হয়েছে

কর্ণ ও সব্জির পুর ব্রেডের উপর ছড়িয়ে দিতে হবে

গ্রিন চাটনি ব্রেডে ভালোভাবে লাগানোর পর বানিয়ে রাখা কর্ণের মিশ্রণটি একটি চামচ দিয়ে নিয়ে ব্রেডের উপর সমান ভাবে ছড়িয়ে দিতে হবে।

আমি সেণ্ডউইচ বানানোর জন্য হোয়াইট ব্রেড ব্যবহার করেছি তবে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। আর যদি মনে হয় ব্রেডের চার সাইড শক্ত তাহলে ছুরির সাহায্যে কেটে সরিয়ে নেওয়া যেতে পারে।

Corn Grill Sandwich 05
সব্জির পুর ব্রেডের উপর ছড়িয়ে দেওয়া হয়েছে

চিজ স্লাইস দিয়ে দিতে হবে প্রত্যেকটি সেণ্ডউইচের ভিতরে

কর্ণের মিশ্রণটি ব্রেডের উপর ছড়িয়ে নেওয়ার পর একটি চিজ স্লাইস (Cheese Slice) উপরে বসিয়ে অন্য আরেকটি ব্রেড স্লাইস দিয়ে চাপা দিয়ে রাখতে। ঠিক এইভাবে সবগুলো ব্রেড বানিয়ে নিতে হবে।

সেণ্ডউইচ বানানোর জন্য চিজ স্লাইস ব্যবহার করেছি তবে চিজ স্লাইসের জায়গায় চিজ কিউবও ব্যবহার করা যেতে পারে।

Corn Grill Sandwich 06
সব্জির পুরের উপর চিজের একটি স্লাইস দিয়ে দেওয়া হয়েছে
Corn Grill Sandwich 07
চিজ স্লাইস দেওয়ার পর আরেকটি ব্রেডের টুকরো দিয়ে চাপা দেওয়া হয়েছে

গ্রিলার আগে গরম করে নিতে হবে সেণ্ডউইচ বানানোর আগে

এরপর সেণ্ডউইচ গ্রিলারটি গরম করে নিতে হবে সেণ্ডউইচ বানানোর আগে। তারপর গ্রিলারের মধ্যে অল্প সাদাতেল ব্রাস দিয়ে নিতে হবে। তেলের জায়গায় মাখনও লাগানো যেতে পারে।

গ্রিলারের বদলে টাওয়া সেণ্ডউইচ বানাতে হলে প্রথমে চুলা জালিয়ে তাওয়া বসিয়ে দিতে হবে। তাওয়া একটু গরম হওয়ার পর পরিমানমত সাদাতেল(Refined oil) বা মাখন(Butter) দিয়ে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর ব্রেড দিয়ে দুপাশ ভেজে নিতে হবে।

Corn Grill Sandwich 08
গ্রিলারটি মিডিয়াম পাওয়ার এ দিয়ে গরম করে নিতে হবে
Corn Grill Sandwich 09
গ্রিলার গরম হওয়ার পর সাদাতেল বা বাটার ব্রাস দিয়ে গ্রিলারের মধ্যে লাগিয়ে নিতে হবে

সেণ্ডউইচ এইবার গ্রিলারের মধ্যে বসিয়ে গ্রিল করে নিতে হবে

এবারে তৈরি করে রাখা ব্রেড সেণ্ডউইচ গুলো গ্রিলারের মধ্যে দিয়ে ব্রেডের উপরের অংশেতে সাদাতেল ব্রাস বা চামচ দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর গ্রিলারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম পাওয়ার সেট করে সুইচ অন করে দিতে হবে।

গ্রিলারে ১ থেকে ২ মিনিট পর সবুজ লাইট জ্বলে উঠার পর, সুইচ অফ করে গ্রিলারের ঢাকনা খুলে দেখে নিতে হবে সেণ্ডউইচ ভালোভাবে গ্রিল হয়েছে কিনা। সেণ্ডউইচ গ্রিল হয়ে যাওয়ার পর একটি প্লেটের মধ্যে তুলে নিতে হবে।

Corn Grill Sandwich 10
একে একে পুর ভরা সব ব্রেড গ্রিলারের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে
Corn Grill Sandwich 11
সব ব্রেড বসানোর পর গ্রিলারের ঢাকা বন্ধ করে হাই পাওয়ারে দিয়ে সুইচ অন করে দেওয়া হয়েছে
Corn Grill Sandwich 12
 গ্রিলারের সবুজ লাইট জ্বলে উঠার পর সুইচ বন্ধ করে ঢাকা খুলে দেওয়া হয়েছে
Corn Grill Sandwich 13
সেণ্ডউইচ গুলো গ্রিলার থেকে তুলে নেওয়া হচ্ছে

পরিবেশন করার পদ্ধতি

সেণ্ডউইচ গ্রিল করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে ছুরি দিয়ে কেটে দুভাগ করে তার সাথে টমেটো সস, গ্রিন চাটনি, আলুর ফিঙ্গার চিপ্স বা অন্য চিপ্স দিয়েও পরিবেশন করা যেতে পারে। সেণ্ডউইচ গরম গরম পরিবেশন করতে হয়, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই সেণ্ডউইচ বানানোর পর সঙ্গে সঙ্গেই পরিবেশন করতে হয়।

Corn Grill Sandwich 14
একটি সেণ্ডউইচ নিয়ে ছুরির সাহায্যে কেটে নেওয়া হচ্ছে
Corn Grill Sandwich 15
সেণ্ডউইচ দুভাগ করে কাটার পর এইরকম দেখতে লাগছে
Corn Grill Sandwich 16
একটি প্লেটের মধ্যে সব সেণ্ডউইচ নিয়ে তার সাথে সস ও পিঁয়াজের স্লাইস দিয়ে পরিবেশন করা হয়েছে

উপসংহার 

সেণ্ডউইচ খাবারটি সব জায়গাতেই জনপ্রিয় আর তৈরি করা সহজ তাই এই খাবারটি আমারা ঘরে বানিয়েও খেতে পারি। প্রাতরাশের খাবার হিসাবে দারুণ হবে তবে দিনের অন্য যেকোন সময় খাওয়া যেতে পারে। সেণ্ডউইচ ছোট, বড় সবাই খেতে পারে।

Yield: 3 - 4

Corn Grill Sandwich

Corn Grill Sandwich 17
No Ratings
সেণ্ডউইচ সাধারণত হোয়াইট ব্রেড (white bread), ব্রাউন ব্রেড (brown) দিয়ে তৈরি করা হয়। কর্ণ, পিঁয়াজ, কেপ্সিকাম, টমেটো, চিজ, গুলমরিচ, চাট মশলা, গ্রিন চাটনি ও টমেটো সস সহযোগে বানানো হয়েছে। সেণ্ডউইচ খাবারটি খুব জনপ্রিয় ও খুব সহজে বানানো যায় তাই যে কেউ এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন।
Prep Time: 10 minutes
Cook Time: 2 minutes
Total Time: 12 minutes

Ingredients

  • ব্রেড - ৮ টুকরো
  • কর্ণ - ১/২ কাপ
  • কেপ্সিকাম - ১/৩ কাপ
  • পিঁয়াজ কুচি - ১/৪ কাপ
  • টমেটো কুচি - ১/৪ কাপ
  • গুলমরিচ গুড়ো - ১/২ চামচ
  • চাট মশলা - ১/২ চামচ
  • ধরিয়া ও পুদিনা চাটনি - ৪ চামচ
  • চিজ স্লাইস - ৪ টি
  • নুন - পরিমানমত
  • বিট নুন - পরিমানমত
  • টমেটো সস - ২ চামচ
  • সাদাতেল / বাটার - পরিমানমত

Instructions

  1. প্রথমে একটি পাত্রে পরিমানমত পিঁয়াজ কুচি, কেপ্সিকাম কুচি করে, টমেটো কুচি করে, কর্ণ (ভুট্টা), ব্রেড (পাউরুটি), চিজ স্লাইস নিয়ে নিতে হবে।
  2. আরেকটি পাত্রের মধ্যে কুচি করে রাখা কেপ্সিকাম, পিঁয়াজ, টমেটো, কর্ণ, নুন, বিট নুন, গুলমরিচ গুড়ো, চাট মশলা ও টমেটো সস নেওয়ার পর একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে।
  3. তারপর ব্রেডের একটি স্লাইস নিয়ে তাতে ধনিয়া ও পুদিনার চাটনি চামচ বা ছুরির সাহায্যে ব্রেডের একপাশে লাগিয়ে নিতে হবে।
  4. চাটনি ব্রেডে ভালোভাবে লাগানোর পর বানিয়ে রাখা কর্ণের মিশ্রণটি একটি চামচ দিয়ে নিয়ে ব্রেডের উপর সমান ভাবে ছড়িয়ে দিতে হবে।
  5. কর্ণ এর মিশ্রণটি ব্রেডের উপর ছড়িয়ে নেওয়ার পর একটি চিজ স্লাইস (Cheese Slice) উপরে বসিয়ে অন্য আরেকটি ব্রেড স্লাইস দিয়ে চাপা দিয়ে রাখতে। ঠিক এইভাবে সবগুলো ব্রেড বানিয়ে নিতে হবে।
  6. এরপর সেণ্ডউইচ গ্রিলারটি আগে গরম করে নিতে হবে। তারপর গ্রিলারের মধ্যে অল্প সাদাতেল ব্রাস দিয়ে নিতে হবে। 
  7. এবারে তৈরি করে রাখা ব্রেড সেণ্ডউইচ গুলো গ্রিলারের মধ্যে দিয়ে ব্রেডের উপরের অংশেতে সাদাতেল ব্রাস দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর গ্রিলারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম পাওয়ার সেট করে সুইচ অন করে দিতে হবে।
  8. গ্রিলারে ১ থেকে ২ মিনিট পর সবুজ লাইট জ্বলে উঠার পর, সুইচ অফ করে গ্রিলারের ঢাকনা খুলে দেখে নিতে হবে সেণ্ডউইচ ভালোভাবে গ্রিল হয়েছে কিনা। তারপর গ্রিল সেণ্ডউইচ এটি প্লেটের মধ্যে তুলে নিতে হবে।

Nutrition Information:

Serving Size: 1 sandwich
Amount Per Serving: Calories: 195

অনুরূপ পোস্ট