পনির বাটার মশালা তৈরি করার পদ্ধতি রেস্টুরেন্টের মতো / Paneer Butter Masala Restaurant Style
মাঝে মধ্যে আমরা অনেকেই রেস্টুরেন্টে গেলে পনিরের বিভিন্ন পদ খেয়ে থাকি। পনিরের বিভিন্ন পদের মধ্যে জনপ্রিয় একটি পদ হল পনির বাটার মশালা।
আমরা এই পনিরের পদটি প্রায়ই খেয়ে থাকি রেস্টুরেন্টে গেলে। পনিরের এই পদটি কয়েকবার খাওয়ার পর আমার মনে হল বাড়িতে বানিয়ে দেখবো কেমন হয় খেতে। তারপর একদিন যখন পনিরের এই রেসিপিটি তৈরি করলাম সবাই খেয়ে ভালোই বলল আর আমার ও ভালো লেগেছে খেয়ে। এরপর থেকে আমি মাঝে মধ্যে ঘরেই এই সুস্বাদু পদটি বানাই। এছাড়াও আগে আমি নিরামিষ শাহী পনির, পনির টিক্কা, কেপ্সিকাম পনিরের রেসিপি শেয়ার করেছি দেখে নিতে পারেন।
পনির বাটার মশালা পদটি ভাবলাম সবার সাথে সেয়ার করাই যাক।
মশলার পেষ্টের জন্য লাগবে পিঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজুবাদাম, চারমগজ, কাচালঙ্কা ও ধনেপাতা। ফোঁড়নের জন্য লাগবে, তেজপাতা, দাড়চিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, আস্ত জিরা ও হিং। পনির বাটার মশলার জন্য লাগবে, পনির, পিঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচালঙ্কা কুচি, কসুরিমেথি, ফ্রেস ক্রিম, ধনেপাতা কুচি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো ও গরম মশলা গুড়ো। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
প্রথমে মশলা বানানোর জন্য উপকরণ নিয়ে নিতে হবে
মশলা বানানোর জন্য লাগবে পিঁয়াজের স্লাইস, টমেটোর টুকরো, রসুনের টুকরো, আদার টুকরো, কাঁচা লঙ্কা ধুয়ে, কাজুবাদাম ও চারমগজ নিয়ে নিতে হবে। তারপর আরেকটি পাত্রের মধ্যে তেজপাতা, কাশ্মীরি শুকনো লঙ্কা, দাড়চিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ ও আস্ত জিরে নিয়ে নিতে হবে।


এবারে মশলা করার জন্য চুলায় ফ্রাইপেন বসিয়ে ফোঁড়ন দিতে হবে
মশলা তৈরি করার জন্য চুলা জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে দিতে হবে। তারপর ফ্রাইপেনের মধ্যে সাদাতেল দিয়ে গরম হওয়ার পর ছোট এলাচ, বড় এলাচ, দাড়চিনি, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে।

পিঁয়াজ, আদা ও রসুন ইত্যাদি ভেজে নিতে হবে
ফোঁড়নের সব মশলা গরম হওয়ার পর পিঁয়াজের স্লাইস, আদার টুকরো, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। তারপর টমেটোর টুকরো, কাজুবাদাম, চারমগজ ও নুন দিয়ে নেড়ে আবার ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
পিঁয়াজ, আদা ও রসুন ভাজা করার সময় খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। পিঁয়াজ ভাজার সময় পুড়ে গেলে সমস্ত তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে।



গুড়ো মশলা একে একে দিয়ে দিতে হবে
দু – তিন মিনিট পর হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো দিয়ে নেড়ে অল্প গরম জল দিয়ে ৫ – ৭ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য। ৫ থেকে ৭ মিনিট পর ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে আর মশলা ঠান্ডা করে নিতে হবে।




মশলা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে
মশলা ঠান্ডা হওয়ার পর গোটা মশলা গুলো সরিয়ে নিতে হবে। তারপর মশলা মিক্সার জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে একটি মশৃণ পেষ্ট বানিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডার না থাকলে শীল নোড়া দিয়ে বেটে নিতে পারেন।



এবার পনিরের রসা বানানোর জন্য কিছু সব্জি কেটে নিতে হবে
পনির বাটার মশলার জন্য পিঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ফ্রেস ক্রিম ও কসুরি মেথি নিয়ে নিতে হবে। তারপর পনির ধুয়ে চৌকো আকারে কেটে নিতে হবে।


এরপর পনির হালকা লাল করে ভাজা করে নিতে হবে
চুলা জ্বালিয়ে ফ্রাইপেন বা কড়াই বসিয়ে দিতে হবে। তারপর পরিমানমত সাদাতেল ও মাখন দিয়ে গরম হওয়ার পর পনিরের টুকরো, সামান্য নুন ও লঙ্কা গুড়ো দিয়ে ১ মিনিট ধরে ভেজে তুলে রাখতে হবে একটি পাত্রের মধ্যে।




পিঁয়াজ কুচি হালকা করে ভেজে নিতে হবে
পনির ভাজা হওয়ার পর আরো ১ চামচ মাখন (Butter) ফ্রাইপেনের মধ্যে দিয়ে দিতে হবে। মাখন অল্প গরম হওয়ার পর জিরে ও হিং ফোঁড়ন দিতে হবে। জিরে লাল হওয়ার পর পিঁয়াজ কুচি দিয়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে।
ফোঁড়নে সামান্য হিং ব্যবহার করেছি কারণ হিং তরকারির স্বাদ বাড়াতে ও খাবার হজম করতে সাহায্য করে।


এরপর আদা, রসুন ও টমেটো ভেজে নিতে হবে
পিঁয়াজ ভাজার পর আদা কুচি, রসুন কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। তারপর টমেটো কুচি, অল্প নুন ও সামান্য লঙ্কা গুড়ো দিয়ে নেড়ে আরো ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। এখানে লঙ্কা গুড়ো দেওয়াটা ইচ্ছাকৃত (Optional)। আমি তরকারির রং সুন্দর হওয়ার জন্য গুড়ো লঙ্কা ব্যবহার করেছি।
পিঁয়াজ, আদা ও রসুন হালকা করে ভাজা করতে হবে। এইগুলো বেশি ভাজা করলে ভালো লাগবে না খেতে।


মশলার পেষ্ট, ভাজা পনির ও অন্যান্য মশলা দিয়ে দিতে হবে
টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তৈরি করে রাখা মশলার মিশ্রণ ও মিক্সার জারে লেগে থাকা মশলা ধুয়ে দিয়ে ভালো করে নেড়ে ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নিতে হবে। মশলা ভালোকরে ফুটানোর পর ভেজে রাখা পনির, ফ্রেস ক্রিম ও গরম মশলা গড়ো দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিতে হবে।





অবশেষে কসুরি মেথি ও ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে
পনির দিয়ে ফুটানোর পর কসুরি মেথি ও ধনেপাতা কুচি দিয়ে ভালোকরে মিশিয়ে ১ মিনিট ফুটিয়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে।


পরিবেশন করার পদ্ধতি
পনির বাটার মশালা তৈরি হয়ে গেলে একটি পাত্রের মধ্যে নিয়ে তার উপর অল্প ফ্রেস ক্রিম ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে তন্দুরি বাটার রুটি বা বাটার নান বা সেঁকা রুটি বা বাসমতি রাইস বা জিরা রাইস এর সাথে পরিবেশন করুন।


পনিরের উপকারিতা
পনিরে অনেক ধরনের পুষ্ঠিকর উপাদান আছে যা নানা দিক থেকে আমাদের শরীরের উপকার করে। পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন আছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরী। পনিরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-ডি এর উপাদান আছে যা হাড় শক্ত করতে সাহায্য করে।
পনিরের মধ্যে পটাসিয়াম আছে যা হার্টের কার্যক্ষমতা বাড়াতে একইসাথে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে ক্যাম্বার্ট নামের উপাদান রয়েছে যা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। এই পনিরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ও আছে।
উপসংহার
বাড়িতে খুব সহজে রেস্টুরেন্টের মত পনির বাটার মশালা বানিয়ে রুটি বা জিরা-রাইসের সাথে সবাই মিলে উপভোগ করতে পারেন। পনির ও আলুর ঝোল খেয়ে একঘেয়ে লাগলে এইভাবে পনিরের রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে। ঘরের যেকোন অনুষ্ঠানে এই পদ বানিয়ে নিতে আর যারা পিঁয়াজ ও রসুন খান না তারা পিঁয়াজ ও রসুন বাদ দিয়ে বানাতে পারেন।
পনিরের আরো রেসিপি আছে যা আমি আগে সেয়ার করেছি। কম সময়ে পনিরের চটপটা কোন পদ বানাতে হলে পনির টিক্কা মশালার রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন। কেপ্সিকাম পনিরের আরকটি সুস্বাদু রেসিপি আমি আগে শেয়ার করেছি।
Paneer Butter Masala
পনির বাটার মশলা উত্তর ভারতের একটি জনপ্রিয় খাবার। বেশিরভাগ রেস্টুরেন্টে পনিরের বিভিন্ন পদ পাওয়া যায় তার এটি একটি। এটি সেকা রুটি, বাটার নান, তন্দুরি রুটি, বাসমতি রাইস ও জিরা রাইস এর সাথে খাওয়া যায়। এই একটি পনিরের পদ আর তার সঙ্গে যেকোন ধরনের রুটি বা রাইস থাকলে আর কিছুই লাগবে না।
Ingredients
- মশলার পেষ্টের জন্য
- পিঁয়াজ - ১ টি
- টমেটো - ২ টি
- আদি - ১ ইঞ্চি
- রসুন - ৪ কোয়া
- কাজুবাদাম - ৫ টি
- চারমগজ - ১ চামচ
- কাচালঙ্কা - ২ টি
- ধনেপাতা - সামান্য
- ফোঁড়নের জন্য লাগবে
- তেজপাতা - ২ টি
- দাড়চিনি - ২ টুকরো
- এলাচ - ৪ টি
- লবঙ্গ - ৪ টি
- শুকনো লঙ্কা - ১ টি
- আস্ত জিরা - ১/২ চামচ
- পনির বাটার মশলার জন্য
- পনির - ২৫০ গ্রাম
- পিঁয়াজ কুচি - ২ টি
- টমেটো কুচি - ১ টি
- রসুন কুচি - ১/২ চামচ
- আদা কুচি - ১/২ চামচ
- কাঁচালঙ্কা কুচি - ১ টি
- কসুরিমেথি - সামান্য
- ফ্রেস ক্রিম - ৩ - ৪ টেবিল চামচ
- ধনেপাতা কুচি - ১ মুঠো
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১ চামচ
- জিরে গুড়ো - ১/২ চামচ
- ধনে গুড়ো - ২ চামচ
- গরম মশলা গুড়ো - ১ চামচ
Instructions
- প্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে এরজন্য পিঁয়াজের স্লাইস, টমেটোর টুকরো, রসুনের টুকরো, আদার টুকরো, কাঁচা লঙ্কা ধুয়ে, কাজুবাদাম ও চারমগজ নিয়ে নিতে হবে। তারপর আরেকটি পাত্রের মধ্যে তেজপাতা, কাশ্মীরি শুকনো লঙ্কা, দাড়চিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ ও আস্ত জিরে নিয়ে নিতে হবে।
- এরপর মশলার পেষ্টে তৈরি করার জন্য চুলা জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে দিতে হবে। তারপর ফ্রাইপেনের মধ্যে সাদাতেল দিয়ে গরম হওয়ার পর ছোট এলাচ, বড় এলাচ, দাড়চিনি, লবঙ্গ, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে।
- ফোঁড়নের সব মশলা গরম হওয়ার পর পিঁয়াজের স্লাইস, আদার টুকরো, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। তারপর টমেটোর টুকরো, কাজুবাদাম, চারমগজ ও নুন দিয়ে নেড়ে আবার ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- এরপর ঢাকনা খুলে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নেড়ে অল্প গরম জল দিয়ে ৫ - ৭ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য। ৫ থেকে ৭ মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে আর মশলা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
- মশলা ঠান্ডা হওয়ার পর গোটা মশলা গুলো সরিয়ে নিতে হবে। তারপর মশলা মিক্সার জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে একটি মশৃণ পেষ্ট বানিয়ে নিতে হবে।
- এবারে পনির বাটার মশলার জন্য পিঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ফ্রেস ক্রিম ও কসুরি মেথি নিয়ে নিতে হবে। তারপর পনির ধুয়ে চৌকো আকারে কেটে নিতে হবে।
- এরপর চুলা জ্বালিয়ে ফ্রাইপেন বা কড়াই বসিয়ে দিতে হবে। তারপর পরিমানমত সাদাতেল ও মাখন দিয়ে গরম হওয়ার পর পনিরের টুকরো, সামান্য নুন ও লঙ্কা গুড়ো দিয়ে ১ মিনিট ধরে ভেজে তুলে রাখতে হবে একটি পাত্রের মধ্যে।
- পনির ভাজা হওয়ার পর আরো ১ চামচ মাখন (Butter) ফ্রাইপেনের মধ্যে দিয়ে দিতে হবে। মাখন অল্প গরম হওয়ার পর জিরে ও হিং ফোঁড়ন দিতে হবে। জিরে লাল হওয়ার পর পিঁয়াজ কুচি দিয়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে।
- পিঁয়াজ ভাজার পর আদা কুচি, রসুন কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। তারপর টমেটো কুচি ও অল্প নুন দিয়ে আরো ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে।
- টমেটো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তৈরি করে রাখা মশলার মিশ্রণ ও মিক্সার জারে লেগে থাকা মশলা ধুয়ে দিয়ে ৫ থেকে ৬ মিনিট ফুটিয়ে নিতে হবে। মশলা ভালোকরে ফুটানোর পর ভেজে রাখা পনির, ফ্রেস ক্রিম ও গরম মশলা গড়ো দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- পনির দিয়ে ফুটানোর পর কসুরি মেথি ও ধনেপাতা কুচি দিয়ে ভালোকরে মিশিয়ে ১ মিনিট ফুটিয়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে।
Nutrition Information:
Serving Size: 1 cupAmount Per Serving: Calories: 389
