আলু মটরের সব্জি তৈরি করার পদ্ধতি / How to make Potato and Green peas vegetable
আলু মটরের সব্জি হল একটি জনপ্রিয় উত্তর ভারতীয় খাবার যা আলু (Potato) এবং সবুজ মটর (Green peas) দিয়ে তৈরি করা হয় যা একটি স্বাদযুক্ত গ্রেভিতে রান্না করা হয়। এটি প্রায়শই জিরা, ধনে, লঙ্কা, হলুদের মতো মশলা দিয়ে তৈরি করা হয় এবং কখনও কখনও কসুরি মেথি, ধনেপাতা দিয়ে যোগ করা হয়।
এটি একটি সুস্বাদু এবং আরামদায়ক খাবার যা রুটি, নান বা ভাতের সাথে পরিবেশন করা হয়। আরো কিছু সুস্বাদু রেসিপি শেয়ার করা আছে যেমন রাজমা মাসালা, আলু মটরের তরকারি, মটরশুটি আলু ফুলকপির তারকারি এইগুলো দেখে নিতে পারেন।
আলু মটরের সব্জি তৈরি করার জন্য লাগবে মটরশুটি, আলু, পিঁয়াজ, টমেটো, ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, ধনে গুড়ো, আস্ত জিরে, সাদাতেল, ঘি, হিং, নুন, গরম জল। এই উপকরণ গুলির পরিমান মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
মটরশুটির খোসা ছাড়িয়ে নিতে হবে আর সব্জি কেটে রাখতে হবে
প্রথমে মটরশুটির খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিতে হবে। পিঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। টমেটো ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। ধনেপাতা ধুয়ে কুচি করে কেটে রাখতে হবে। কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে কুচি করে রাখতে হবে।

আদা, রসুন থেতো করার পর তেল ও ঘি গরম করে ফোঁড়ন দিতে হবে
আদা ও রসুনের খোসা ছাড়িয়ে থেতো করে রাখতে হবে। পরিমানমত ঘি, আস্ত জিরে, হিং একটি পাত্রের মধ্যে নিয়ে রাখতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে ফ্রাইপেন বা কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। ফ্রাইপেন গরম হওয়ার পর সাদাতেল ও ঘি দিয়ে দিতে হবে। তেল ও ঘি গরম হওয়ার পর জিরে ও হিং ফোঁড়ন দিতে হবে।



পিঁয়াজ, কাঁচা লঙ্কা ও রসুন থেতো দিয়ে ভেজে নিতে হবে
জিরে ও হিং ফোঁড়ন দেওয়ার পর যখন জিরে লাল হয়ে আসবে তখন পিঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে আর চুলার আঁচ কম রাখতে হবে। পিঁয়াজ কুচি হালকা লাল করে ভাজার পর থেতো করে রাখা রসুন দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে।




টমেটো কুচি ও গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে
রসুন ভাজা হওয়ার পর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ও আধা চামচ নুন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে ২ থেকে ৩ মিনিট। টমেটো সিদ্ধ হওয়ার পর থেতো করে রাখা আদা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও ধনে গুড়ো দিয়ে ভালোকরে নেড়ে অল্প ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ১/২ কাপ গরমজল দিয়ে ১ থেকে ২ মিনিট কষিয়ে নিতে হবে।






আলু, মটরশুটি ও পরিমানমত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে
গুড়ো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর টুকরো করে রাখা আলু, মটরশুটি ও সামান্য নুন দিয়ে ভালো করে মশলার সাথে ১ মিনিট ধরে কষিয়ে নিতে হবে। পরিমানমত গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৮ থেকে ১০ মিনিট পর্যন্ত। চুলার আঁচ মধ্যম রাখতে হবে আর ১ থেকে ২ বার ঢাকনা খুলে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিতে হবে।
তাজা মটরশুটির জায়গায় ফ্রোজেন মটরশুটি ব্যবহার করা যেতে পারে। কাঁচা আলুর জায়গায় আলু ভেজে ব্যবহার করা যেতে পারে।




আলু ভেঙে দেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে
দশ মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে আলু ও মটরশুটি চাপা দিয়ে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না। আলু ও মটরশুটি সিদ্ধ হয়ে গেলে কিছু আলুর টুকরো হাতা দিয়ে চাপা দিয়ে ভেঙে দিতে হবে। আলু ভেঙে দেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।



পরিবেশন করার পদ্ধতি
আলু মটরশুটির সব্জি তৈরি করার একটি পাত্রের মধ্যে নিয়ে রাখতে হবে। তারপর গরম গরম রুটি, পরোটা, সাদা ভাত ও জিরা রাইসের পরিবেশন করুন। এর সঙ্গে পিঁয়াজ ও লেবুর স্লাইস কেটে পরিবেশন করলে এই সব্জির স্বাদ আরো বেড়ে যাবে।

উপসংহার
আলু মটরশুটির সব্জি হল একটি উত্তর ভারতীয় খাবার যা একটি মসলাযুক্ত গ্রেভিতে রান্না করা আলু এবং সবুজ মটরের সহজ অথচ সুস্বাদু সমন্বয়ের জন্য পরিচিত। এটি একটি বহুমুখী এবং তৃপ্তিদায়ক খাবার যা সারা ভারত জুড়ে উপভোগ করা হয়, প্রায়শই রুটি বা ভাতের সাথে পরিবেশন করা হয়, এই খাবার মাঝে মধ্যে এবং বিশেষ অনুষ্ঠান উভয়ের জন্য একটি জনপ্রিয় পছন্দ করে তোলে।
Aloo-Matarer-Sabji
আলু মটরের সব্জি হল একটি জনপ্রিয় উত্তর ভারতীয় খাবার যা আলু (Potato) এবং সবুজ মটর (Green peas) দিয়ে তৈরি করা হয় যা একটি স্বাদযুক্ত গ্রেভিতে রান্না করা হয়। এটি প্রায়শই জিরা, ধনে, লঙ্কা, হলুদের মতো মশলা দিয়ে তৈরি করা হয় এবং কখনও কখনও কসুরি মেথি, ধনেপাতা দিয়ে যোগ করা হয়। এটি একটি সুস্বাদু এবং আরামদায়ক খাবার যা প্রায়ই রুটি, নান বা ভাতের সাথে পরিবেশন করা হয়।
Ingredients
- মটরশুটি - ১ কাপ থেকে একটু বেশি
- আলু - ৩ টি
- পিঁয়াজ - ১,১/২ টি (কুচি)
- টমেটো - ১,১/২ টি (কুচি)
- ধনেপাতা কুচি - ১ মুঠো
- আদা থেতো - ১/২ চামচ
- রসুন থেতো - ১ চামচ
- কাঁচা লঙ্কা - ২ টি (কুচি)
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১ চামচ
- ধনে গুড়ো - ১ টেবিল চামচ
- আস্ত জিরে - ১/২ চামচ
- সাদাতেল - পরিমানমত
- ঘি - ১,১/২ চামচ
- হিং - ১ চিমটে
- নুন - স্বাদমত
- গরম জল
Instructions
- প্রথমে মটরশুটির খোসা ছাড়িয়ে একবার ধুয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিতে হবে।পিঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে কেটে নিতে হবে।
- টমেটো ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। ধনেপাতা ধুয়ে কুচি করে কেটে রাখতে হবে। কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে কুচি করে রাখতে হবে।
- আদা ও রসুনের খোসা ছাড়িয়ে থেতো করে রাখতে হবে। পরিমানমত ঘি, আস্ত জিরে, হিং একটি পাত্রের মধ্যে নিয়ে রাখতে হবে।
- গ্যাস জ্বালিয়ে ফ্রাইপেন বা কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। ফ্রাইপেন গরম হওয়ার পর সাদাতেল ও ঘি দিয়ে দিতে হবে। তেল ও ঘি গরম হওয়ার পর জিরে ও হিং ফোঁড়ন দিতে হবে।
- জিরে ও হিং ফোঁড়ন দেওয়ার পর যখন জিরে লাল হয়ে আসবে তখন পিঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট কম আঁচে ভেজে নিতে হবে।
- পিঁয়াজ অল্প লাল করে ভাজার পর থেতো করে রাখা রসুন দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে।
- রসুন ভাজা হওয়ার পর টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি ও আধা চামচ নুন দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে ২ থেকে ৩ মিনিট।
- টমেটো সিদ্ধ হওয়ার পর থেতো করে রাখা আদা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও ধনে গুড়ো দিয়ে নেড়ে অল্প ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ১/২ কাপ গরমজল দিয়ে ১ থেকে ২ মিনিট কষিয়ে নিতে হবে।
- গুড়ো মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর টুকরো করে রাখা আলু, মটরশুটি ও সামান্য নুন দিয়ে ভালো করে মশলার সাথে ১ মিনিট ধরে কষিয়ে নিতে হবে।
- পরিমানমত গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৮ থেকে ১০ মিনিট পর্যন্ত। চুলার আঁচ মধ্যম রাখতে হবে আর ১ থেকে ২ বার নাড়িয়ে দিতে হবে।
- দশ মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে আলু ও মটরশুটি চাপা দিয়ে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না।
- আলু ও মটরশুটি সিদ্ধ হয়ে গেলে কিছু আলুর টুকরো হাতা দিয়ে চাপা দিয়ে ভেঙে দিতে হবে। আলু ভেঙে দেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
Nutrition Information:
Serving Size: 1 cupAmount Per Serving: Calories: 134
