Aloo Matarer Torkari 24

মিষ্টির দোকানের মত আলু মটরের তরকারি / Potato peas curry like sweet shop

আলু, মটরের তরকারি বাঙালীদের একটি প্রিয় খাবার যা বেশিরভাগ মিষ্টির দোকান গুলোতে পাওয়া যায়। এই তরকারি লুচি, পুরি, কড়াই শুটির কচুরি, পরোটা ও সেকা রুটির সাথে খাওয়া যায়। ঘরে কিছু উপকরণ দিয়ে এই খাবারটি খুব সহজেই তৈরি করা যায় আর খেতে দারুণ সুস্বাদু হয়।

এই তরকারি সকাল, দুপুর, বিকেল যে কোন সময় খাওয়া যায়। ছুটির দিনে আলু, মটরের তরকারি ও তার সাথে কড়াইশুঁটির কচুরি বা লুচি বা রুটি আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি। মিস্টির দোকানের আলু মটরের তরকারি তার ঘরোয়া, আরামদায়ক স্বাদের জন্য পরিচিত।

হালকা মশলাদার গ্রেভিতে কোমল আলু এবং মিষ্টি মটরের সংমিশ্রণ একটি সন্তোষজনক এবং স্বাস্থ্যকর খাবার তৈরি করে যা অনেকের পছন্দ। আরো কিছু সুস্বাদু রেসিপি শেয়ার করা আছে যেমন রাজমা মাসালা, আলু মটরের সব্জি, মটরশুটি আলু ফুলকপির তারকারি এইগুলো দেখে নিতে পারেন।

উপকরণ

মিষ্টির দোকানের মত আলু মটরের তরকারি বানানোর জন্য লাগবে শুকনো মটর, আলু, আদা ও কাঁচা লঙ্কা থেঁতো, আস্ত কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, ভাজা মশলা, নুন, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোঁড়ন, হিং, চিনি, গরম জল। ভাজা মশলা বানানোর জন্য লাগবে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দাড়চিনি, জয়ীত্রি। এই উপকরণ গুলির পরিমান জানতে হলে মেনু কার্ডে গিয়ে দেখে নিতে পারেন।

প্রণালী:

মটর ভিজিয়ে রাখতে হবে আর আলু কেটে নিতে হবে

প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমানমত মটর নিয়ে পরিমানমত জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পুরো রাত বা ৮ – ৯ ঘন্টা। মটর ভিজে ফুলে যাওয়ার পর পুরনো জল ফেলে দিতে হবে।

টিপস

আলুর খোসা ছাড়িয়ে এই তরকারিতে ব্যবহার করা যেতে পারে।

মটরের জল ফেলে দেওয়ার পর ভালো জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। আলুর খোসা সমেত আলু টুকরো করে জলের মধ্যে রেখে কিছুক্ষণ রেখে ভালোকরে হাত দিয়ে ঘষে আলু তিন চার বার জল দিয়ে ধুয়ে নিতে হবে।

মটর সিদ্ধ করতে বসিয়ে ভাজা মশলা বানিয়ে নিতে হবে

একটি প্রেসার কুকার নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা মটর, আলুর টুকরো, হলুদ গুড়ো, অল্প নুন ও পরিমানমত জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে সিদ্ধ করে নিতে হবে।

আলু সিদ্ধ না করে ভেজে ব্যবহার করা যেতে পারে। 

তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে শুকানো লঙ্কা, এলাচ, দাড়চিনি, ধনে, জিরে, মৌরি ও জয়ীত্রি দিয়ে ভেজে ঠান্ডা করে গুড়ো করে নিতে হবে।

আদা ও কাঁচা লঙ্কা থেতো করে মটর সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে

তারপর আদা, কাঁচা লঙ্কা ধুয়ে থেতো করে ও আস্ত কাঁচা লঙ্কা ধুয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোঁড়ন, হিং, চিনি ও ভাজা মশলা গুড়ো করে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে।

কুকারে এক সিটি আসার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর কুকারের ঢাকনা খুলে দেখে নিতে হবে মটর সিদ্ধ হয়েছে কি না।

কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোঁড়ন দিয়ে দিতে হবে

মটর সিদ্ধ হওয়ার পর আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর  শুকনো লঙ্কা, পাঁচ ফোঁড়ন, তেজপাতা, হিং, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিতে হবে।

পাঁচ ফোঁড়নের জায়গায় জিরে ফোঁড়ন দিতে পারেন। আদা, কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করা যেতে পারে তবে থেতো দিলে ভালো।

সিদ্ধ করে রাখা আলু মটর দিয়ে ফুটিয়ে ভাজা মশলা দিয়ে দিতে হবে

আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজার পর সিদ্ধ করে রাখা আলু ও মটর ফোঁড়নের মধ্যে দিয়ে দিতে হবে। আলু ও মটর দেওয়ার পর পরিমানমত গরম জল দিয়ে ৪ থেকে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।

পাঁচ মিনিট ফুটানোর পর একটি পাত্রে আলু ও মটর নিয়ে হাতা দিয়ে ভেঙে দিতে হবে। তারপর স্বাদমত নুন, ভাজা মশলা, চিনি ও অল্প গরম জল দিয়ে মিশিয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে।

অবশেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে

ভাজা মশলা দিয়ে ফুটানোর পর দুটো চেরা কাঁচা দিয়ে আধা মিনিটের মত ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু আলু, মটরের তরকারি।

ভাজা মশলা তরকারি নামানোর আগে ব্যবহার করতে হবে তবেই এর স্বাদ ও গন্ধ ছড়িয়ে পড়বে পুরো তরকারির মধ্যে। আর চের কাঁচা লঙ্কা তরকারি নামানোর আগে ব্যবহার করলে খুব সুন্দর গন্ধ আসে।

কাঁচা লঙ্কার ঝাল বুঝে ব্যবহার করতে হবে তবে কাঁচা লঙ্কাতে ঝাল কম থাকলে একটু বেশি গন্ধের জন্য ব্যবহার করা যেতে পারে আর ঝাল বেশি থাকলে কম করে ব্যবহার করতে হবে।

পরিবেশন করার পদ্ধতি

আলু মটরের তরকারি তৈরি করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে হবে। তারপর একটি ছোট পাত্রের মধ্যে আলু মটরের তরকারি নিয়ে তার সাথে কড়াইশুঁটির কচুরি বা লুচি বা পুরি বা পরোটা বা রুটির সাথে পরিবেশন করতে পারেন।

এর সাথে কাঁচা লঙ্কা ও পিঁয়াজ কেটে পরিবেশন করতে পারেন।

উপসংহার

আলু মটরের তরকারি হল একটি বাঙালি মিষ্টির দোকানের খাবার। এই খাবারটি সাধারণত মিষ্টির দোকানে তৈরি করা হয় যা রুটি, পরোটা, লুচি ও পুরির সাথে খাওয়া হয়।

এই আলু মটরের তরকারিতে একটি ভাজা মশলা ব্যবহার করা হয় যার স্বাদে গন্ধে আলুর তরকারি আরো সুস্বাদু করে তুলে। অনেকেই সকালের জলখাবার এই আলু মটরের তরকারি দিয়ে সেরে নেন।

Yield: 5-6

Aloo-Matarer-Torkari

Aloo Matarer Torkari 24
No Ratings

আলু মটরের তরকারি বেশিরভাগ মিষ্টির দোকানে আর রাস্তার ধারে দোকানে বা স্টেশনের সামনে দোকানে পাওয়া যায়।

এই তরকারিতে মটর, আলু, আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, ভাজা মশলা দিয়ে তৈরি করা হয়।

এটি সাধারণত লুচি বা পুরির সাথে খাওয়া হয়। অনেক মানুষের সকালের ব্রেকফাস্ট এই আলু মটরের তরকারি লুচি বা পুরি দিয়ে হয়ে যায়।

Prep Time: 15 minutes
Cook Time: 15 minutes
Total Time: 30 minutes

Ingredients

  • শুকনো মটর - ১ কাপ থেকে একটু বেশি
  • আলু - ৪ টে
  • আদা ও কাঁচা লঙ্কা থেতো - ১ চামচ
  • আস্ত কাঁচা লঙ্কা - ৪-৫ টি
  • হলুদ গুড়ো - ১/২
  • ভাজা মশলা - ১ টেবিল চামচ
  • নুন - স্বাদমত
  • সর্ষের তেল - পরিমানমত
  • শুকনো লঙ্কা - ২ টো
  • তেজপাতা - ২ টো
  • পাঁচ ফোঁড়ন - ১/২ চামচ
  • হিং - ১ চিম্টে
  • চিনি - ১/২ চামচ
  • গরম জল

Instructions

  1. প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমানমত মটর নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পুরো রাত বা ৮ - ৯ ঘন্টা। 
  2. তারপর আলুর খোসা সমেত টুকরো করে জলের কিছুক্ষণ রেখে ভালোকরে ধুয়ে নিতে হবে। 
  3. এরপর একটি প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা মটর, আলুর টুকরো, হলুদ গুড়ো, অল্প নুন ও পরিমানমত জল কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাস জ্বালিয়ে কুকার বসিয়ে সিদ্ধ করে নিতে হবে। 
  4. তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে শুকানো লঙ্কা, এলাচ, দাড়চিনি, ধনে, জিরে, মৌরি ও জয়ীত্রি দিয়ে ভেজে ঠান্ডা করে গুড়ো করে নিতে হবে।
  5. তারপর আদা, কাঁচা লঙ্কা থেতো করে ও আস্ত কাঁচা লঙ্কা ধুয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোঁড়ন, হিং ও চিনি একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। 
  6. কুকারে এক সিটি আসার পর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর কুকারের ঢাকনা খুলে দেখে নিতে হবে মটর সিদ্ধ হয়েছে কি না।
  7. মটর সিদ্ধ হওয়ার পর আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। 
  8. তেল গরম হওয়ার পর  শুকনো লঙ্কা, পাঁচ ফোঁড়ন, তেজপাতা, হিং, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিতে হবে।
  9. আদা ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজার পর সিদ্ধ করে রাখা আলু ও মটর ফোঁড়নের মধ্যে দিয়ে দিতে হবে। আলু ও মটর দেওয়ার পর পরিমানমত গরম জল দিয়ে ৪ থেকে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।
  10. পাঁচ মিনিট ফুটানোর পর একটি পাত্রে আলু ও মটর নিয়ে হাতা দিয়ে ভেঙে দিতে হবে। তারপর স্বাদমত নুন, ভাজা মশলা, চিনি ও অল্প গরম জল দিয়ে মিশিয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে।
  11. ভাজা মশলা দিয়ে ফুটানোর পর দুটো চেরা কাঁচা দিয়ে আধা মিনিটের মত ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু আলু, মটরের তরকারি।

অনুরূপ পোস্ট