Rajma Masala 27

সহজে ঘরে রাজমা মসালা কিভাবে তৈরি করবেন/ How to make Rajma Masala easily at home

রাজমা মশলা হল একটি ঐতিহ্যবাহী উত্তর ভারতীয় খাবার যা কিডনি বিনস (রাজমা) দিয়ে তৈরি করা হয় যা বিভিন্ন মশলা যেমন জিরা, হলুদ, ধনে এবং গরম মসলা দিয়ে স্বাদযুক্ত টমেটো-ভিত্তিক গ্রেভিতে রান্না করা হয়। এতে সাধারণত পেঁয়াজ, রসুন, আদা এবং সবুজ লঙ্কার মতো উপাদান থাকে এবং প্রায়ই তাজা ধনে পাতা দিয়ে সাজানো হয়। রাজমা সাধারণত ভাপানো ভাত বা রুটির সাথে পরিবেশন করা হয় এবং এটি ভারতীয় খাবারে জনপ্রিয় একটি হৃদয়গ্রাহী এবং পুষ্টিকর নিরামিষ খাবার। আরো কিছু সুস্বাদু রেসিপি শেয়ার করা আছে যেমন আলু মটরের তরকারি, মটরশুটি আলু ফুলকপির তারকারি, আলু মটরের সব্জি এইগুলো দেখে নিতে পারেন।

উপকরণ

রাজমা, পিঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা, রসুন ও কাঁচা লঙ্কা থেতো, আস্ত কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, কসুরি মেথি, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, গরম মশলা, সাদাতেল, ঘি, নুনএই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।

প্রণালী:

পরিমানমত রাজমা নিয়ে ভিজিয়ে রাখতে হবে

এক কাপ রাজমা একটি পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে ভিজিয়ে পুরো রাত বা ৮ থেকে ৯ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। পুরো রাত রাজমা ভেজানোর পর ফুলে উঠলে এক দুবার জল দিয়ে ধুয়ে একটি ঝাঝরির মধ্যে রাজমা নিয়ে জল ঝরিয়ে নিতে হবে।

টিপস

যদি রাজমা ভেজানোর সময় না থাকে তাহলে ফুটন্ত গরম জল দিয়ে ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

Rajma Masala 01
একটি পাত্রের মধ্যে পরিমানমত রাজমা নিয়ে নেওয়া হচ্ছে
Rajma Masala 02
রাজমা একটি পাত্রের মধ্যে নেওয়ার পর পরিমানমত জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে
Rajma Masala 03
রাজমা পুরো রাত ভিজিয়ে রাখার পর ফুলে উঠেছে

ফুলে উঠা রাজমা সিদ্ধ করে নিতে হবে

গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে ভেজানো রাজমা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, রসুন, নুন, হলুদ গুড়ো ও পরিমানমত জল দিয়ে দিতে হবে। তারপর কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে আর সিটি দেওয়ার অপেক্ষা করতে হবে। তারপর ৩ থেকে ৪ টে সিটি দেওয়া হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। 

Rajma Masala 04
প্রেসার কুকারের মধ্যে রাজমা, তেজপাতা, দাড়চিনি, বড় এলাচ, রসুন, হলুদ গুড়ো ও নুন দিয়ে দেওয়া হয়েছে
Rajma Masala 05
কুকারের মধ্যে রাজমা ও মশলা দেওয়ার পর পরিমানমত জল দিয়ে দেওয়া হয়েছে
Rajma Masala 06
 কুকারের মধ্যে পরিমানমত জল দেওয়ার পর কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের উপর বসিয়ে গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে

পিঁয়াজ, আদা, রসুন ইত্যাদি ধুয়ে কেটে নিতে হবে

পিঁয়াজ, আদা ও রসুনের খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। পিঁয়াজ কুচি করে, আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো, টমেটো গ্রাইন্ড করে, ধনেপাতা কুচি করে, কসুরি মেথি, আস্ত কাঁচা লঙ্কার বুটা ছাড়িয়ে ধুয়ে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো, গরম মশলা গুড়ো নিয়ে অল্প জল দিয়ে গুলে রাখতে হবে।

Rajma Masala 07
একটি পাত্রের মধ্যে পিঁয়াজ কুচি, আদা, রসুন ও কাঁচা লঙ্কা থেতো, টমেটো বাটা, ধনেপাতা কুচি, কসুরি মেথি ও আস্ত কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে
Rajma Masala 08
একটি ছোট পাত্রের মধ্যে হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো, ধনে গুড়ো ও গরম মশলা নিয়ে নেওয়া হয়েছে
Rajma Masala 09
গুড়ো মশলা নেওয়ার পর পরিমানমত জল দিয়ে গুলে রাখা হয়েছে

কড়াই বসিয়ে ফোঁড়ন দিয়ে পিঁয়াজ ভেজে নিতে হবে

গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। এরপর সাদাতেল ও ঘি দিয়ে গরম হওয়ার পর আস্ত জিরে, শুকানো লঙ্কা, হিং দিয়ে দিতে হবে। জিরে, শুকানো লঙ্কা ফোঁড়ন দেওয়ার পর গরম হওয়ার পর পিঁয়াজ কুচি অল্প নুন দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে।

টিপস

পিঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পিঁয়াজ পূড়ে না যায়।

Rajma Masala 10
গ্যাস জ্বালানোর পর কড়াই বসিয়ে সাদাতেল দেওয়ার পর ঘি দিয়ে দেওয়া হচ্ছে
Rajma Masala 11
সাদাতেল ও ঘি গরম হয়ে গেলে জিরে, শুকনো লঙ্কা দেওয়ার পর হিং দিয়ে দেওয়া হচ্ছে
Rajma Masala 12
জিরে, শুকনো লঙ্কা ও হিং দেওয়ার পর পিঁয়াজ কুচি দিয়ে অল্প নুন দিয়ে দেওয়া হচ্ছে 

গুলে রাখা মশলা দিয়ে কষিয়ে নিতে হবে

পিঁয়াজ হালকা লাল করে ভাজা করার পর আদা ও কাঁচা লঙ্কা থেতো, রসুন থেতো দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। তারপর গুলে রাখা মশলা দিয়ে আবারও ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় অল্প অল্প গরম জল যোগ করে কষাতে হবে। চুলার আঁচ মধ্যম থেকে কমের দিকে রাখতে হবে।

Rajma Masala 13
পিঁয়াজ ভাজা হওয়ার পর আদা, কাঁচা লঙ্কা ও রসুন থেতো দিয়ে দেওয়া হচ্ছে
Rajma Masala 14
আদা ও রসুন থেতো দেওয়ার পর পিঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে
Rajma Masala 15
আদা ও রসুন দিয়ে ভাজার পর গুলে রাখা মশলা দিয়ে দেওয়া হচ্ছে
Rajma Masala 16
গুলা মশলা দেওয়ার পর পিঁয়াজের সাথে মিশিয় কষিয়ে নেওয়া হচ্ছে

টমেটো বাটা ও সিদ্ধ করে রাখা রাজমা দিয়ে দিতে হবে

মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর টমেটো বাটা ও অল্প নুন দিয়ে ৩ মিনিট ভেজে নিতে হবে। টমেটো বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন তেল উপরে উঠে আসবে তখন সিদ্ধ করে রাখা রাজমা দিয়ে দিতে হবে। রাজমা কষানো মশলার মধ্যে দেওয়ার পর পরিমানমত গরম জল যোগ ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে।

Rajma Masala 17
মশলা কষানোর পর বেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হচ্ছে
Rajma Masala 18
টমেটো বাটা দেওয়ার পর অল্প নুন দিয়ে দেওয়া হয়েছে
Rajma Masala 19
নুন দেওয়ার পর খুন্তির সাহায্যে মিশিয়ে নেওয়া হয়েছে
Rajma Masala 20
টমেটো বাটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা রাজমা দিয়ে দেওয়া হয়েছে
Rajma Masala 21
সিদ্ধ রাজমা দেওয়ার পর পরিমানমত গরম জল দিয়ে দেওয়া হয়েছে

অবশেষে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচে দিয়ে দিতে হবে

রাজমা ফুটিয়ে নেওয়ার পর কসুরি মেথি দিয়ে ১ মিনিট ফুটানোর পর চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। কাঁচা লঙ্কা ঝাল বুঝে ব্যবহার করতে হবে। রাজমার গ্রেভির ঘনত্ব কম বেশি নিজের পছন্দমত রাখতে হবে। 

Rajma Masala 22
রাজমা কিছুক্ষণ ফুটানোর পর কসুরি মেথি দিয়ে দেওয়া হচ্ছে
Rajma Masala 23
কসুরি মেথি দেওয়ার পর আস্ত কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেওয়া হচ্ছে
Rajma Masala 24
কাঁচা লঙ্কা দেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে
Rajma Masala 25
ধনেপাতা কুচি দেওয়ার পর অল্প ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে

পরিবেশন করার পদ্ধতি

রাজমা তৈরি করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে সাদা ভাত, জিরা রাইস, নান, রুটির সাথে পরিবেশন করুন। পিঁয়াজ, টমেটো স্লাইস করে কেটে রাজমার সাথে দেওয়া যেতে পারে।

রাজমার উপকারিতা

রক্তে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে রাজমা। রাজমার মধ্যে ফাইবার রয়েছে যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। রাজমা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এটি হজম করতে এবং ওজন কমাতে সাহায্য করে। এমনকি ডায়বেটিস রোগীদের জন্য রাজমা উপকারি।

উপসংহার

রাজমা হল একটি জনপ্রিয় ভারতীয় খাবার যা টমেটো, পেঁয়াজ এবং মশলার স্বাদযুক্ত গ্রেভিতে রান্না করা লাল কিডনি বিন দিয়ে তৈরি। এটি একটি পুষ্টিকর এবং হৃদয়গ্রাহী খাবার, প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ। রেসিপিটি স্বাদ এবং টেক্সচারের ভারসাম্য প্রদান করে, এটি নিরামিষ এবং আমিষভোজীদের জন্য একইভাবে একটি সন্তোষজনক পছন্দ করে তোলে। এর বহুমুখীতার সাথে, রাজমাকে ভাত, নান বা রোটির সাথে উপভোগ করা যেতে পারে, এটি অনেক বাড়িতে একটি প্রধান খাবার হয়ে উঠেছে। সামগ্রিকভাবে, এটি একটি সুস্বাদু এবং আরামদায়ক থালা যা এর স্বাদ এবং পুষ্টির মূল্যের জন্য অনেকেই পছন্দ করে।

Yield: 4

Rajma-Masala

Rajma Masala 27
No Ratings

রাজমা মশলা হল উত্তর ভারতের একটি জনপ্রিয় খাবার। এই রাজমা প্রত্যেকের ঘরে তৈরি করা হয় তবে আলাদা আলাদা ভাবে। এটি দুপুর ও বিকেলে ভাত বা রুটির সাথে খাওয়া যেতে পারে। বিভিন্ন মশলা যেমন জিরা, হলুদ, ধনে এবং গরম মসলা দিয়ে স্বাদযুক্ত টমেটো-ভিত্তিক গ্রেভিতে রান্না করা হয়। এতে সাধারণত পেঁয়াজ, রসুন, আদা এবং সবুজ লঙ্কার মতো উপাদান থাকে এবং প্রায়ই তাজা ধনে পাতা দিয়ে সাজানো হয়।

Prep Time: 15 minutes
Cook Time: 20 minutes
Total Time: 35 minutes

Ingredients

  • রাজমা - ১ কাপ
  • পিঁয়াজ - ২ দুটো (কুচি)
  • টমেটো - ১/২ টি (বাটা)
  • আদা, রসুন ও ১ টি কাঁচা লঙ্কা থেতো - ১ টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা - ৪ - ৫ টি
  • ধনেপাতা কুচি - ১ মুঠো
  • কসুরি মেথি - ১ চামচ
  • হলুদ গুড়ো - ১/২ চামচ
  • লঙ্কা গুড়ো - ১ চামচ
  • জিরে গুড়ো - ১/২ চামচ
  • ধনে গুড়ো - ১ চামচ
  • গরম মশলা - ১ চামচ
  • সাদাতেল - পরিমানমত
  • ঘি - সামান্য (ইচ্ছাকৃত)
  • নুন - স্বাদমত

Instructions

  1. প্রথমে এক কাপ রাজমা একটি পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে ভিজিয়ে পুরো রাত রাখতে হবে।
  2. পুরো রাত রাজমা ভেজানোর পর ফুলে উঠলে এক দুবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
  3. তারপর গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে রাজমা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, রসুন, নুন, হলুদ গুড়ো ও পরিমানমত জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দেওয়ার অপেক্ষা করতে হবে।
  4. তারপর পিঁয়াজ কুচি করে, আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো, টমেটো গ্রাইন্ড করে, ধনেপাতা কুচি করে, কসুরি মেথি, আস্ত কাঁচা লঙ্কা ধুয়ে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। এরপর গুড়ো মশলা গুলে রাখতে হবে।
  5. তারপর গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। এরপর সাদাতেল ও ঘি দিয়ে গরম হওয়ার পর আস্ত জিরে, শুকানো লঙ্কা, হিং দিয়ে দিতে হবে। জিরে ফোঁড়ন গরম হওয়ার পর পিঁয়াজ কুচি অল্প নুন দিয়ে ভেজে নিতে হবে।
  6. পিঁয়াজ ভাজা করার পর আদা ও কাঁচা লঙ্কা থেতো রসুন থেতো দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। তারপর গুলে রাখা মশলা দিয়ে আবারও ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিতে হবে।
  7. মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর টমেটো বাটা ও অল্প নুন দিয়ে ৩ মিনিট ভেজে নিতে হবে। টমেটো বাটা দিয়ে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা রাজমা দিয়ে দিতে হবে। তারপর রাজমার মধ্যে পরিমানমত গরম জল যোগ ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। 
  8. রাজমা ফুটিয়ে নেওয়ার পর কসুরি মেথি দিয়ে ১ মিনিট ফুটানোর পর চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।

Nutrition Information:

Serving Size: 100 grams
Amount Per Serving: Calories: 127

অনুরূপ পোস্ট