ভ্যানিলা প্রিমিক্স দিয়ে ক্রিম কেক বানানোর পদ্ধতি / How to make Vanilla Premix Cream Cake
ভ্যানিলা ক্রিম কেক হল একটি ডেজার্ট যা ক্রিমযুক্ত ভ্যানিলা স্পঞ্জ কেক। উইপিং ক্রিম দিয়ে আর্দ্র ভ্যানিলা স্পঞ্জ কেকের স্তরগুলি নিয়ে গঠিত। স্পঞ্জ কেক সাধারণত হালকা এবং তুলতুলে, ভ্যানিলার সূক্ষ্ম স্বাদে মিশ্রিত। ক্রিমি ভরাট প্রতিটি কামড়ে সমৃদ্ধি এবং গভীরতা যোগ করে, নরম কেকের স্তরগুলির একটি মসৃণ বৈসাদৃশ্য প্রদান করে। কেকটি প্রায়শই অতিরিক্ত ফ্রস্টিং, তাজা ফল বা রেইনবো স্পৃঙ্কল বা চকলেট স্পৃঙ্কল দিয়ে সজ্জিত করা হয়, যা এর দৃষ্টি আকর্ষণ এবং স্বাদ প্রোফাইলকে বাড়িয়ে তোলে। এটি একটি প্রিয় ক্লাসিক ডেজার্ট যেকোন অনুষ্ঠানের জন্য উপযুক্ত, জন্মদিন থেকে বিবাহ, বা বন্ধু এবং পরিবারের সাথে উপভোগ করার জন্য একটি আনন্দদায়ক ট্রিট। এছাড়া আম দিয়ে কেক (ম্যাঙ্গ কেক), চকলেট কেক ও সুস্বাদু পায়েসের রেসিপি শেয়ার করা আছে দেখে নিতে পারেন।
ভ্যানিলা প্রিমিক্স, সাদাতেল, জল, উইপিং ক্রিম, পাউডার চিনি, ভ্যানিলা এসেন্স, রেইনবো স্পৃঙ্কল, বেকিং পেপার বা ময়দা। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
কেক বানানোর জন্য কেকটিন তৈরি করে নিতে হবে
একটি এলুমিনিয়াম বা স্টিলের কেকটিনের মধ্যে অল্প রিফাইন্ড তেল নিয়ে নিতে হবে। তারপর একটি ব্রাস দিয়ে কেকটিনের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। তারপর বেকিং পেপার (Baking Paper) নিয়ে কেকটিনের আকারে কেটে কেকটিনের মধ্যে বসিয়ে দিতে হবে। বেকিং পেপার কেকটিনের মধ্যে বসানোর পর অল্প তেল বেকিং পেপারের উপর লাগিয়ে নিতে হবে।
কেকটিনের ভিতরে দেওয়ার জন্য বেকিং পেপার না থাকে তাহলে কেকটিনের মধ্যে তেল লাগানোর পর ময়দা লাগিয়ে নিতে হবে।


গ্যাস জ্বালিয়ে একটি সসপেন বসিয়ে দিতে গরম হওয়ার জন্য
গ্যাস জ্বালিয়ে একটি সসপেন / কড়াই / প্রেসার কুকার বসিয়ে দিতে হবে আর তার মধ্যে একটি স্টেন্ড রেখে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিটের জন্য যাতে সসপেন ভালোভাবে গরম হয়ে যায়। চুলার আঁচ একদম কম রাখতে হবে। প্রেসার কুকার চুলার উপর বসালে কুকারের সিটি ও গার্ডার খুলে নিতে হবে।

কেক বানানোর জন্য একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে
একটি পাত্রের মধ্যে পরিমানমত প্রিমিক্স ও সাদাতেল নিয়ে নিতে হবে। তারপর একটি উইক্স বা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে উইক্স একই দিকে ঘুরিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর অল্প ভ্যানিলা এসেন্স (Vanilla Essence) মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।






কেকের মিশ্রণ তৈরি করার পর বেক করে নিতে হবে
কেকের মিশ্রণ তৈরি করার পর কেকটিনের মধ্যে ঢেলে দিতে হবে। মিশ্রণ কেকটিনের মধ্যে ঢালার পর দুহাতে পাত্রটিকে ধরে টেব করে নিতে হবে যাতে বায়ু বুদবুদ (Air Bubbles) বেরিয়ে যায়। তারপর কেকটিন সসপেনের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ৩০ মিনিটের জন্য। আর চুলার আঁচ একদম কম রাখতে হবে।




কেকের জন্য ক্রিম তৈরি করে নিতে হবে
একটি পাত্রের মধ্যে এক কাপ ঠান্ডা উইপিং ক্রিম নিয়ে নিতে হবে। তারপর উইপিং ক্রিম নেওয়া পাত্রের নিচে বরফ সহ একটি পাত্র রাখতে হবে। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে ৩ থেকে ৪ মিনিট স্টিফ পিক আসা পর্যন্ত বিট করে নিতে হবে। ক্রিম কিছুক্ষণ বিট করে সপ্ট পিক আসার পর পরিমানমত চিনির পাউডার মিশিয়ে নিতে হবে। ক্রিম বিট করার পর ১৫ মিনিটের জন্য নরমাল ফ্রিজে ক্রিম রেখে দিতে হবে।
উইপিং ক্রিমের মধ্যে চিনি পাউডার নিজের পছন্দমত কম বেশি করা যেতে পারে।





কেক বেক হয়ে যাওয়ার পর সসপেন থেকে বের করে নিতে হবে
তারপর কেক বেক করার ৩০ মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে একটি টুথপিক বা ছুরি দিয়ে কেকের ভিতরে গেথে দেখে নিতে হবে কেক বেক হয়েছে কিনা। টুথপিক কেকের ভিতর থেকে পরিষ্কার বের হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর সসপেনের ভিতর থেকে কেকটিন সাবধানে বের করে এনে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। কেকটিন একটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে কেকের উপরের অংশ শক্ত না হয়ে যায়।
কেকের ভিতর থেকে টুথপিক বের করে আনার পর যদি টুথপিকের মধ্যে কেকের মিশ্রণ লেগে থাকে তাহলে আরো ৫ মিনিট ঢেকে রেখে তারপর নামাতে হবে।




কেক ঠান্ডা হওয়ার পর ভাগ করে আর চিনির জল বানিয়ে নিতে হবে
একটা ছোট পাত্রের মধ্যে চিনির গুড়ো নিয়ে তার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর ফ্রিজ থেকে ক্রিম বের করে এনে একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিতে হবে। কেক ঠান্ডা হওয়ার পর একটি বড় ছুরি দিয়ে কেটে ভাগ করে নিতে হবে। তারপর কেকের দুটি অংশ একটি পাত্রের মধ্যে রেখে দিতে হবে।
কেক ভেজানোর জন্য চিনির জল ব্যবহার না শুধু ঠান্ডা জল ব্যবহার করা যেতে পারে।


উইপিং ক্রিম কেকের মধ্যে লাগিয়ে নিতে হবে
কেকের একটি অংশ প্রথমে একটি পাত্রের মধ্যে রেখে চিনির জল লাগিয়ে নিতে হবে। চিনির জল পুরো কেকের অংশটির মধ্যে লাগানোর পর উইপিং ক্রিম লাগিয়ে নিতে হবে। কেকের মধ্যের অংশ বসিয়ে আবার ও চিনির জল লাগিয়ে উইপিং ক্রিম লাগিয়ে নিতে হবে। এরপর কেকের উপরের অংশ বসিয়ে উইপিং ক্রিম পুরো কেকের কেকের মধ্যে পাতলা করে ক্রম্ব কোট(Crumb coat) করার পর ফ্রিজে রেখে দিতে হবে ১৫ মিনিটের জন্য।




অবশেষে কেকের মধ্যে উইপিং ক্রিম দিয়ে ডিজাইন বানিয়ে নিতে হবে
১৫ মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে এনে পুরো কেকের মধ্যে মোটা করে আরো ক্রিম লাগিয়ে নিতে হবে। তারপর একটি স্ক্রেপার বা কার্ড দিয়ে কেকের উপর ও পাশ প্লেইন করে নিতে। এরপর কেকের উপরের ও নিচের অংশতে ক্রিম দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপর বিভিন্ন রংয়ের স্পৃঙ্কল কেকের উপর ছড়িয়ে দিতে হবে ।
কেক সাজানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ কেক ফ্রিজের ভিতরে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এইভাবে সহজে তৈরি করে নিতে পারবেন ভেনিলা ক্রিম কেক।




পরিবেশন করার পদ্ধতি
কেক বানানো পর ফ্রিজে রেখে হওয়ার পর বের করে এনে ছুরি দিয়ে টুকরো করে নিতে হবে। কেকের টুকরো করার সময় ছুরি পরিস্কার করে প্রত্যেকটি টুকরো করতে হবে। তারপর একটি প্লেটের মধ্যে কেকের এক টুকরো বা দু টুকরো ও সঙ্গে চামচ দিয়ে পরিবেশন করুন।
কেক বানানোর জন্য কি কি পাত্র ব্যবহার করা হয়েছ ?
কেক বানানোর জন্য স্টিলের টিফিন বক্স, সসপেন, স্টিলের স্টেন্ড, কাঁচের ঢাকনা, মিশ্রণের বাটি, পরিমাপের কাপ ও চামচ, উইক্স, থালা, ছোট আকারের সসপেন, স্টিল আইসিং স্পেটুলা, স্ক্রেপার ব্যবহার করা হয়েছে।
উপসংহার
ভেনিলা ক্রিম কেক হল একটি আনন্দদায়ক মিষ্টি যার হালকা নরম তুলতুলে টেক্সচার মুখে দেওয়ার পর মিশে যায়। কেকের স্তরে স্তরে ক্রিম দিয়ে ভরাট করার জন্য এর স্বাদ দিগুন বেড়ে যায়। এখনকার দিনে ক্রিম কেকের চাহিদা বেশি কারণ যে কোন অনুষ্ঠান উদযাপন কেক দিয়ে করা হয়। ভেনিলা ক্রিম কেক শুধু শুধু বা ফলের সাথে বা চকলেটের সাথে উপভোগ করা যেতে পারে।
Vanilla-Primix-Cream-Cake
ভ্যানিলা ক্রিম কেক হল একটি সুস্বাদু ডেজার্ট যা সাধারণত ভ্যানিলা স্পঞ্জ কেকের স্তরে ভরা এবং ভ্যানিলা-স্বাদযুক্ত ক্রিম বা ফ্রস্টিং দিয়ে ভরাট করা হয়। এটি একটি ক্লাসিক ডেজার্ট যার সরলতা এবং আনন্দদায়ক স্বাদের জন্য অনেকেই পছন্দ করেন।
Ingredients
- ভেনিলা প্রিমিক্স - ১ কাপ
- কেকের জন্য ঈঈ৪ চামচ
- সাদাতেল - ১ ১/২ চামচ
- জল - পরিমানমত
- উইপিং ক্রিম - ১ কাপ
- পাউডার চিনি - ১/৪ কাপ
- ভেনিলা এসেন্স - ১/২ চামচ
- রেইনবো স্পৃঙ্কল - পরিমানমত
Instructions
- প্রথমে কেকটিনের মধ্যে অল্প রিফাইন্ড তেল দিয়ে দিতে হবে। তারপর একটি ব্রাস দিয়ে কেকটিনের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। তারপর বেকিং পেপার (Baking Paper) নিয়ে কেকটিনের আকারে কেটে কেকটিনের মধ্যে বসিয়ে দিতে হবে। বেকিং পেপার কেকটিনের মধ্যে বসানোর পর অল্প তেল বেকিং পেপারের উপর লাগিয়ে নিতে হবে।
- তারপর গ্যাস জ্বালিয়ে একটি সসপেন / কড়াই / প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে একটি স্টেন্ড রেখে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিটের জন্য। চুলার আঁচ একদম কম রাখতে হবে।
- তারপর একটি পাত্রের মধ্যে পরিমানমত প্রিমিক্স, সাদাতেল নিয়ে নিতে হবে। তারপর একটি উইক্স / চামচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে একই দিকে ঘুরিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। তারপর অল্প ভ্যানিলা এসেন্স (Vanilla Essence) মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।
- কেকের মিশ্রণ তৈরি করার পর কেকটিনের মধ্যে ঢেলে দিতে হবে। মিশ্রণ কেকটিনের মধ্যে ঢালার পর দুহাতে পাত্রটিকে ধরে টেব করে নিতে হবে যাতে বায়ু বুদবুদ (Air Bubbles) বেরিয়ে যায়। তারপর কেকটিন সসপেনের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ৩০ মিনিটের জন্য। আর চুলার আঁচ একদম কম রাখতে হবে।
- একটি পাত্রের মধ্যে এক কাপ ঠান্ডা উইপিং ক্রিম নিয়ে নিতে হবে। তারপর উইপিং ক্রিম নেওয়া পাত্রের নিচে বরফ সহ একটি পাত্র রাখতে হবে। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে ৩ থেকে ৪ মিনিট স্টিফ পিক আসা পর্যন্ত বিট করে নিতে হবে। ক্রিম বিট করার পর ১৫ মিনিটের জন্য নরমাল ফ্রিজে ক্রিম রেখে দিতে হবে।
- তারপর কেক বেক হওয়ার ৩০ মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে একটি টুথপিক বা ছুরি দিয়ে কেকের ভিতরে গেথে দেখে নিতে হবে কেক বেক হয়েছে কিনা। টুথপিক কেকের ভিতর থেকে পরিষ্কার বের হয়ে আসলে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর সসপেনের ভিতর থেকে কেকটিন সাবধানে বের করে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে।
- একটা ছোট পাত্রের মধ্যে চিনির গুড়ো নিয়ে তার মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর ফ্রিজ থেকে ক্রিম বের করে এনে একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিতে হবে। কেক ঠান্ডা হওয়ার পর একটি বড় ছুরি দিয়ে কেটে ভাগ করে নিতে হবে। তারপর কেকের দুটি অংশ একটি পাত্রের মধ্যে রেখে দিতে হবে।
- কেকের একটি অংশ প্রথমে একটি পাত্রের মধ্যে রেখে চিনির জল লাগিয়ে নিতে হবে। চিনির জল পুরো কেকের অংশটির মধ্যে লাগানোর পর উইপিং ক্রিম লাগিয়ে নিতে হবে। কেকের মধ্যের অংশ বসিয়ে আবার ও চিনির জল লাগিয়ে উইপিং ক্রিম লাগিয়ে নিতে হবে। এরপর কেকের উপরের অংশ বসিয়ে উইপিং ক্রিম পুরো কেকের কেকের মধ্যে পাতলা করে লাগিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ১৫ মিনিটের জন্য।
- ১৫ মিনিট পর কেক ফ্রিজ থেকে বের করে এনে পুরো কেকের মধ্যে মোটা করে ক্রিম লাগিয়ে নিতে হবে। তারপর একটি স্ক্রেপার বা কার্ড দিয়ে কেকের উপর ও পাশ প্লেইন করে নিতে। এরপর কেকের উপরের ও নিচের অংশতে ক্রিম দিয়ে সাজিয়ে নিতে হবে। তারপর বিভিন্ন রংয়ের স্পৃঙ্কল কেকের উপর ছড়িয়ে দিতে হবে ।
- কেক সাজানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ কেক ফ্রিজের ভিতরে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য।
Nutrition Information:
Serving Size: 1 slice(125g)Amount Per Serving: Calories: 250
