চাল কুমড়োর ঘন্ট রুই মাছের মাথা দিয়ে / Wax Gourd (Chal Kumro) Ghonto With Rui Fish Head
মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট হল একটি বাঙালি সুস্বাদু খাবার যেখানে মাছের মাথা (Fish Head) কুমড়ো (WaxGourd) এবং বিভিন্ন মশলার সাথে একত্রিত করে একটি সমৃদ্ধ এবং সুস্বাদু তরকারি তৈরি করা হয়। মাছের মাথা এই খাবারটিতে একটি অনন্য স্বাদ এবং গঠন যোগ করে। আবার অন্যদিকে কুমড়া, আদা, কাঁচা লঙ্কা ও জিরে বাটা মিলে মিশে একটি ক্রিমি সামঞ্জস্য যোগ করে। সাধারণত সর্ষের তেল, হলুদ, জিরা এবং অন্যান্য মশলা দিয়ে তৈরি এই খাবারটি বাঙালি খাবারের ঐতিহ্যবাহী স্বাদকে তুলে ধরে। এটি প্রায়শই বাষ্পযুক্ত ভাতের সাথে উপভোগ করা হয়, একটি স্বাস্থ্যকর এবং তৃপ্তিদায়ক খাবার সরবরাহ করে। আমি মাঝে মধ্যে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘণ্ট বানিয়ে থাকি তাই ভাবলাম এই রেসিপিটি সবার সাথে শেয়ার করা যাক। মাছের মাথা দিয়ে আরো কিছু রেসিপি শেয়ার করা আছে সেগুলি হল রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মুড়িঘণ্ট, কাতলা মাছের মাথা দিয়ে ফরাস ডাল দেখে নিতে পারেন।
চাল কুমড়োর ঘন্ট তৈরি করার জন্য লাগবে চাল কুমড়ো, রুই মাছের মাথা, আদা, কাঁচা লঙ্কা থেতো, আস্ত কাঁচা লঙ্কা, জিরে বাটা, হলুদ গুড়ো, ভাজা জিরে গুড়ো, আস্ত জিরে, তেজ পাতা, শুকনো লঙ্কা, নুন, চিনি ও সর্ষের তেল। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।
প্রণালী:
রুই মাছের মাথা কেটে ধুয়ে মশলা মাখিয়ে নিতে হবে
প্রথমে রুই মাছ কেটে মাথা আলাদা করে টুকরো করে নিতে হবে বা বাজার কাটিয়ে আনতে হবে। তারপর মাছের মাথার টুকরো গুলো ভালোকরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাছের মাথা ধুয়ার পর নুন ও হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে।মাছের মাথা একটু আকারের কিনতে হবে আর মাছের মাথা ছোট হলে দু থেকে তিনটি মাছের মাথা লাগবে।


চাল কুমড়ো নিয়ে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিতে হবে
একটি চালকুমড়ো নিয়ে বটি বা ছুরি দিয়ে চার টুকরো করে নিতে হবে। তারপর চালকুমড়োর এক টুকরো নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি চাল কুমড়োর টুকরোর খোসা ছাড়ানোর পর চাল কুমড়োর টুকরো গুলো ধুয়ে নিতে হবে। চাল কুমড়ো ধুয়ার পর জল ঝরিয়ে কুচি করে কেটে নিতে হবে।
চাল কুমড়োর ঘন্ট তৈরি করার জন্য নরম ধরনের চাল কুমড়ো নিতে হবে।


চাল কুমড়োর ঘন্টর জন্য আরো অন্যান্য উপকরণ নিয়ে নিতে হবে
আদার খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিতে হবে। তারপর আদার খোসা ও কাঁচা লঙ্কার বোটা ছাড়ানোর পর ধুয়ে একসাথে থেতো করে নিতে হবে। তারপর জিরে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কা ধুয়ে চিরে রাখতে হবে। এরপর ফোঁড়নের জন্য আস্ত জিরে, শুকানো লঙ্কা ও তেজ পাতা নিয়ে নিতে হবে।

মেরিনেট করে রাখা মাছের মাথা ভেজে নিতে হবে
গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর গরম হয়ে গেলে সামান্য নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর হলুদ ও নুন মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।




মাছের মাথা ভাজার পর চাল কুমড়ো ভেজে নিতে হবে
মাছের মাথা ভাজা হওয়ার পর ঐ তেলের মধ্যে ১ টি চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর কেটে ধুয়ে রাখা চালকুমড়ো দিয়ে দিতে হবে। চালকুমড়ো কড়াইতে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটু পর পর চাল কুমড়ো খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে।



চাল কুমড়ো মধ্যে গুড়ো মশলা ও বাটা মশলা দিয়ে দিতে হবে
কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আবার নাড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর যখন চাল কুমড়ো মজে কম হয়ে যাবে তখন পরিমানমত নুন, হলুদ গুড়ো, জিরে বাটা দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মশলার সাথে চাল কুমড়ো মিশিয়ে আবারও ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। মধ্যে মধ্যে ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে আর চুলার আঁচ একদম কম রাখতে হবে।


ভেজে রাখা মাছের মাথা চাল কুমড়োর মধ্যে দিয়ে দিতে হবে
মশলার সাথে চালকুমড়ো কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে মাছের মাথাকে ভেঙ্গে দিয়ে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে আরো ৫ মিনিটের মত ঢাকা দিয়ে রাখতে হবে। চাল কুমড়ো ঢাকা দেওয়ার পর চুলার আঁচ একদম কম রাখতে হবে আর একটু পর পর খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে।


চাল কুমড়োর সাথে মাছের মাথা ভাজা করার পর একটি পাত্রে তুলে নিতে হবে
পাঁচ মিনিট পর ঢাকা খুলে চাল কুমড়ো আরো একবার নাড়িয়ে দিয়ে দেখে নিতে হবে চাল কুমড়ো সিদ্ধ হয়েছে কি না। যদি চাল কুমড়ো সিদ্ধ না হয় তাহলে আরো কিছুক্ষণ কম আঁচে ভেজে নিতে হবে। চাল কুমড়োর সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রের মধ্যে মাছের মাথা সহ চাল কুমড়ো তুলে নিতে হবে।


কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে ফোঁড়ন দিয়ে দিতে হবে
গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর জিরে, শুকানো লঙ্কা, তেজপাতা, আদা কাঁচা লঙ্কা থেতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় নেড়ে মাছের মাথা সহ চাল কুমড়ো ঢেলে দিতে হবে।



মাছের মাথা সহ চাল কুমড়ো দেওয়ার পর কিছুক্ষণ রেখে নামাতে হবে
ফোঁড়নের মধ্যে মাছের মাথা সহ চাল কুমড়োর তরকারি ঢেলে দেওয়ার পর ভালোকরে ফোঁড়নের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা জিরে গুড়ো ও সামান্য চিনি দিয়ে আবারো ভালোকরে মিশিয়ে ১ থেকে ২ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। তবে জিরে গুড়ো ও চিনি যোগ করার পর অল্প ঘিও যোগ করা যেতে পারে।



পরিবেশন করার পদ্ধতি
মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তৈরি করা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তারপর একটি থালার মধ্যে গরম সাদাভাত, চালকুমড়োর ঘন্ট নিয়ে ও এক গ্লাস জল দিয়ে পরিবেশন করুন। এটি শুধু গরম ভাতের সাথেই ভালো লাগবে খেতে। তাই মাঝে মধ্যে এই ধরনের খাবার তৈরি করে অথিতিদের পরিবেশন করা যেতেই পারে।
উপসংহার
মাছের মাথা দিয়ে চালকুমড়োর ঘন্ট হল একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার যা চালকুমড়ো (WaxGourd) এবং মাছের মাথা (Fish Head) দিয়ে তৈরি, সাধারণত ঘরে থাকা মশলা দিয়ে স্বাদযুক্ত এবং একটি সুস্বাদু রান্না করা হয়। এটি বাংলা রন্ধনশৈলীতে একটি জনপ্রিয় খাবার, যা স্বাদ এবং টেক্সচারের অনন্য মিশ্রণের জন্য পরিচিত। নরম চাল কুমড়ো এবং মাছের মাথার সংমিশ্রণ একটি সমৃদ্ধ এবং সন্তোষজনক খাবার তৈরি করে যা অনেকের দ্বারা উপভোগ করা হয়। সামগ্রিকভাবে, যারা ঐতিহ্যবাহী বাংলা স্বাদের প্রশংসা করেন তাদের জন্য এটি একটি সুস্বাদু এবং পুষ্টিকর বিকল্প।
Chal-kumror-ghonto
চাল কুমড়োর ঘন্ট হল একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার যা চালকুমড়ো এবং রুই মাছের মাথাকে একত্রিত করে। এই পদটি রান্না করার জন্য আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, হলুদ গুড়ো ও ভাজা জিরে গুঁড়ার মতো মশলা ব্যবহার করা হয়েছে। এই থালাটি কোমল চাল কুমড়ো এবং স্বাদযুক্ত মাছের মাথার একটি আনন্দদায়ক সংমিশ্রণ সরবরাহ করে, যা এটিকে বাঙালি রন্ধনশৈলীতে একটি জনপ্রিয় পছন্দ করে তুলেছে।
Ingredients
- চাল কুমড়ো - ১ টি
- রুই মাছের মাথা - ১ টি
- আদা ও কাঁচা লঙ্কা থেতো - ১১/২ চামচ
- আস্ত কাঁচা লঙ্কা - ৪-৫
- জিরে বাটা - ১/২ চামচ
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- ভাজা জিরে গুড়ো - ১/২ চামচ
- আস্ত জিরে - ১/২ চামচ
- তেজপাতা - ২ টো
- শুকনো লঙ্কা - ২ টো
- নুন - স্বাদমত
- চিনি - ১/২ চামচ থেকে কম
- সর্ষের তেল - পরিমানমত
Instructions
- প্রথমে রুই মাছ কেটে মাথা আলাদা করে টুকরো করে ভালোকরে জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাছের মাথা ধুয়ার পর নুন ও হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে।
- একটি চালকুমড়ো নিয়ে বটি বা ছুরি দিয়ে চার টুকরো করে নিতে হবে তারপর চালকুমড়োর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর চাল কুমড়োর টুকরো ধুয়ে নিতে হবে। চাল কুমড়ো ধুয়ার পর কুচি করে কেটে নিতে হবে।
- আদার খোসা ছাড়িয়ে কাঁচা লঙ্কা নিয়ে ধুয়ার পর একসাথে থেতো করে নিতে হবে। তারপর জিরে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কা ধুয়ে চিরে রাখতে হবে। এরপর ফোঁড়নের জন্য আস্ত জিরে, শুকানো লঙ্কা ও তেজ পাতা নিয়ে নিতে হবে।
- গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর গরম হয়ে গেলে সামান্য নুন দিয়ে দিতে হবে। নুন দেওয়ার পর হলুদ ও নুন মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে ভেজে নিতে হবে।
- মাছের মাথা ভাজা হওয়ার পর ঐ তেলের মধ্যে ১ টি চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর কেটে ধুয়ে রাখা চালকুমড়ো দিয়ে দিতে হবে। চালকুমড়ো কড়াইতে দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।
- কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আবার নাড়িয়ে দিয়ে পরিমানমত নুন, হলুদ গুড়ো, জিরে বাটা দিয়ে নেড়ে আবারও ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- মশলার সাথে চালকুমড়ো কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিতে হবে। তারপর খুন্তি দিয়ে মাছের মাথাকে ভেঙ্গে দিয়ে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে আরো ৫ মিনিটের মত ঢাকা দিয়ে রাখতে হবে।
- ৫ মিনিট পর ঢাকা খুলে চাল কুমড়ো আরো একবার নাড়িয়ে দিয়ে দেখে নিতে হবে চাল কুমড়ো সিদ্ধ হয়েছে কি না। চাল কুমড়োর সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রের মধ্যে মাছের মাথা সহ চাল কুমড়ো তুলে নিতে হবে।
- গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর জিরে, শুকানো লঙ্কা, তেজপাতা, আদা কাঁচা লঙ্কা থেতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় নেড়ে মাছের মাথা সহ চাল কুমড়ো ঢেলে দিতে হবে।
- ফোঁড়নের মধ্যে মাছের মাথা সহ চাল কুমড়োর তরকারি ঢেলে দেওয়ার পর ভালোকরে ফোঁড়নের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা জিরে গুড়ো ও সামান্য চিনি দিয়ে আবারো ভালোকরে মিশিয়ে ১ থেকে ২ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।
- Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit
- Ut enim ad minim veniam
- Duis aute irure dolor in reprehenderit
- Excepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborum
