Shahi Paneer 25

শাহী পনির পিঁয়াজ, রসুন ছাড়া কিভাবে তৈরি করবেন / How to make Shahi Paneer without onion & garlic

নিরামিষ বা পিঁয়াজ, রসুন ছাড়া পনিরের তরকারি মানে আলু ও পনির দিয়ে ঝোল আমাদের অনেকেরই জানা। তবে সবসময় একই রকম পনির রান্না করতে ও খেতে ভালো লাগে না। আজ ঝোল নয় একটু অন্য রকম মশলা সহযোগে পদটি তৈরি করা হয়েছে যা ভাত ও রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আর যারা নিরামিষ ভোজি বা সপ্তাহের কোন একদিন নিরামিষ খান তাদের জন্য দারুণ হবে।

শাহী পনির তৈরি করার জন্য আমি যে উপকরণ গুলো ব্যবহার করেছি তা আমাদের অনেকের ঘরে থাকে আর সহজে কিনতে ও পাওয়া যায়। পনিরের এই পদ খুব সহজে তৈরি করা যায় আর খেতে ও সুস্বাদু হয়। পনির দিয়ে আরো বিভিন্ন ধরনের পদ তৈরি করা হয় এর মধ্যে শাহী পনির বিখ্যাত একটি খাবার। সাধারণত রেস্টুরেন্টে আমারা এই পদ মাঝে মধ্যে খেয়ে থাকি তবে পিঁয়াজ, রসুন ছাড়া পাওয়া যায় না। 

পনিরের আরো কিছু মুখরোচক খাবার আগে আমি শেয়ার করেছি যেমন চটজলদি পনিরের কুনো পদ বানাতে হলে পনির টিক্কা, কাপ্সিকাম পনির, পনির বাটার মসালা দেখে বানিয়ে নিতে পারেন ।

আসুন দেখে নেই এই সহজ সুস্বাদু নিরামিষ পনিরের রেসিপি।

উপকরণ

পনির, টমেটো, কাজুবাদাম, গুড়ো দুধ, আদা, কাঁচা লঙ্কা, ফ্রেস ক্রিম, ধনেপাতা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, শাহী পনির মশলা, নুন, সাদাতেল, মাখন ও মৌরি। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন। 

প্রণালী:

প্রথমে পনির টুকরো করে আর কিছু মশলা বেটে নিতে হবে

প্রথমে পনির ভালোকরে ধুয়ে চৌকো আকারে টুকরো করে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। তারপর আদা, কাঁচা লঙ্কা থেতো, টমেটো বাটা, কাজুবাদাম বাটা, ফ্রেস ক্রিম, গুড়ো দুধ গুলে ও ধনেপাতা ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে।

Shahi Paneer 01
পনির ধুয়ার পর চৌকো আকারে টুকরো করে একটি পাত্রের মধ্যে রাখা হয়েছে
Shahi Paneer 02
শাহী পনির রান্না করার জন্য সব উপকরণ তৈরি করে রাখা হয়েছে

এই পদ তৈরি করার জন্য গুড়ো মশলা পরিমানমত নিয়ে নিতে হবে

আরেকটি পাত্রের মধ্যে পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, শাহী পনির মশলা ও ফোঁড়নের জন্য মৌরি নিয়ে নিতে হবে। গোটা গরম মশলা, ধনে গুড়ো, জিরে গুড়ো ব্যবহার করিনি এই খাবার তৈরি করার সময় তবুও দারুণ হয়েছে খেতে। এই পনিরের রেসিপিতে মৌরি ফোঁড়ন দিয়ে রান্না করলে একটু অন্যরকম লাগে।

Shahi Paneer 03
গুড়ো মশলা ও ফোঁড়নের গোটা মশলা নিয়ে নেওয়া হয়েছে একটি পাত্রের মধ্যে

চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে আদা, কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে

তারপর চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমানমত সাদাতেল ও মাখন (Butter) দিয়ে গরম হওয়ার পর মৌরি ফোঁড়ন দিয়ে দিতে হবে। মৌরি ফোঁড়ন দেওয়ার পল সামান্য হিং দিয়ে দিতে হবে। ফোঁড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর, আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে আধা মিনিটের মত ভেজে নিতে হবে।

টিপস

আদা ও কাঁচা লঙ্কা থেতো করে না দিয়ে বেটে ব্যবহার করতে পারেন। আদা ও কাঁচা লঙ্কা দেওয়ার পর চুলার আঁচ একদম কম করে দিতে হবে। আর মাখনের জায়গায় ঘি ব্যবহার করতে পারেন।

Shahi Paneer 04
কড়াইয়ের মধ্যে তেল ও মাখন দেওয়ার পর মৌরি ফোঁড়ন দিয়ে দেওয়া হচ্ছে
Shahi Paneer 05
মৌরি ফোঁড়ন দেওয়ার পর সামান্য হিং দিয়ে দেওয়া হচ্ছে
Shahi Paneer 06
হিং দেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে দেওয়া হচ্ছে

টমেটো বাটা দিয়ে কষিয়ে নিতে হবে

এরপর টমেটো বাটা দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট ভালোকরে কষিয়ে নিতে হবে। যে কোন তরকারির মধ্যে টমেটো ব্যবহার করলে তরকারি ঘন হয় আর এর স্বাদ ও বাড়ে। ঘরে বাজার থেকে কিনে আনা টমেটো পিউরি থাকলে সেটাও ব্যবহার করতে পারেন।

Shahi Paneer 07
আদা ও কাঁচা লঙ্কা দিয়ে অল্প ভেজে নেওয়ার পর টমেটো বাটা দেওয়া হচ্ছে
Shahi Paneer 08
টমেটো বাটা দেওয়ার পর আদা ও কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে ভেজে নেওয়া হচ্ছে

গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে

টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও সামান্য গরমজল দিয়ে ২ মিনিট ধরে কষিয়ে নিতে হবে। গুড়ো মশলা দেওয়ার পর গরম জল দিয়ে কিছুক্ষণ নেড়ে ভালোকরে কষালে তরকারি খেতে ভালো লাগে।

Shahi Paneer 09
টমেটো বাটা দিয়ে ভাজার পর গুড়ো মশলা দেওয়া হচ্ছে
Shahi Paneer 10
গুড়ো মশলা দেওয়ার পর অল্প গরম জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে

কাজুবাদাম বাটা ও দুধ দিয়ে দিতে হবে

গুড়ো মশলা দিয়ে কষানোর পর কাজুবাদাম বাটা দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে কষাতে হবে। তারপর গুলে রাখা গুড়ো দুধ দিয়ে ক্রমাগত নেড়ে আরো ২ মিনিট কষতে হবে। এটি রান্না করতে গুড়ো দুধ গুলে ব্যবহার করা করা হয়েছে তবে ঘরে লিকুইড দুধ থাকলে ব্যবহার করতে পারেন।

Shahi Paneer 11
মশলা কষানোর পর কাজুবাদাম বাটা দিয়ে দেওয়া হচ্ছে
Shahi Paneer 12
কাজুবাদাম বাটা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে
Shahi Paneer 13
গুড়ো দুধ জল দিয়ে গুলে দিয়ে দেওয়া হচ্ছে
Shahi Paneer 14
দুধ দেওয়ার পর ক্রমাগত নেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে

শাহী পনির মশলা, কসুরি মেথি ও পনির দিয়ে দিতে হবে

দু থেকে তিন মিনিট পর শাহী পনির মশলা দেওয়ার পর কসুরি মেথি দিয়ে নাড়িয়ে টুকরো করে রাখা পনির দিয়ে মশলার সাথে মিশিয়ে পরিমানমত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। পনির এখানে তাজা কাঁচা ব্যবহার করা হয়েছে তবে পনির ভাজা করেও ব্যবহার করতে পারেন।

টিপস

পনির ভেজে তরকারিতে ব্যবহার করলে শক্ত হয়ে যায় তাই পনির নরম রাখার জন্য ভাজার পর জলে ভিজিয়ে রাখতে হবে।

Shahi Paneer 15
শাহী পনির মশলা দিয়ে দেওয়া হচ্ছে
Shahi Paneer 16
কসুরিমেথি দিয়ে দেওয়া হয়েছে
Shahi Paneer 17
টুকরো করে রাখা পনির দিয়ে দেওয়া হয়েছে
Shahi Paneer 18
পনির দেওয়ার পর গরম জল দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে

অবশেষে ফ্রেস ক্রিম ও ধনেপাতা ছড়িয়ে দিতে হবে

গরম জল দিয়ে ফুটানোর পর ফ্রেস ক্রিম দিয়ে নেড়ে ধনেপাতা কুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। ফ্রেস ক্রিম ব্যবহারের ফলে গ্রেভির রং ও স্বাদ সুন্দর হয়। এই পনিরের তরকারিটি ঘন ঘন তৈরি করা হয় ফলে তন্দুরি রুটি ও নানের সাথে দারুণ লাগে খেতে।

Shahi Paneer 19
পনির দিয়ে ফুটানোর পর ফ্রেস ক্রিম দিয়ে দেওয়া হচ্ছে
Shahi Paneer 20
ক্রিম দেওয়ার পর খুন্তির সাহায্যে মিশিয়ে নেওয়া হয়েছে
Shahi Paneer 21
ক্রিম দিয়ে মেশানোর পর ধনেপাতা কুচি দেওয়া হয়েছে
Shahi Paneer 22
ধনেপাতা কুচি দেওয়ার পর অল্প ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে

পরিবেশন করার পদ্ধতি

শাহী তৈরি করার পর একটি পাত্রের মধ্যে নিয়ে একটু ফ্রেস ক্রিম ও ধনেপাতা দিয়ে সাজিয়ে দিতে হবে। এইভাবে ফ্রেস ক্রিম ও সাজিয়ে দিলে রেস্টুরেন্টের মতো লাগবে দেখতে। তারপর একটি প্লেটের মধ্যে সেকা রুটি, তন্দুরি রুটি বা  জিরা রাইস নিয়ে তার সাথে শাহী পনির দিয়ে পরিবেশন করুন।

Shahi Paneer 23
পরিবেশন করার জন্য শাহী পনির একটি পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে

পনিরের উপকারিতা

পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন আছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরী। পনিরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন-ডি এর উপাদান আছে যা হাড় শক্ত করতে সাহায্য করে।

পনিরের মধ্যে পটাসিয়াম আছে যা হার্টের কার্যক্ষমতা বাড়াতে একইসাথে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এতে ক্যাম্বার্ট নামের উপাদান রয়েছে যা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে। এই পনিরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ও আছে।

উপসংহার

আমারা সবাই যখন কোথাও ঘুরতে যাই তখন রেস্টুরেন্টে এই পদ খেয়ে থাকি। তবে রেস্টুরেন্টে এই পিঁয়াজ, রসুন ছাড়া পাওয়া যায় না। এর জন্য যারা পিঁয়াজ, রসুন খান না তাদের অসুবিধে হয়। তাইভেবে ঘরে পিঁয়াজ, রসুন ছাড়া রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। পিঁয়াজ, রসুন ছাড়া এই পদটি তৈরি করা হয়েছে বোঝাই যায় না। এই শাহী পনিরের রেসিপিটি দেখে তৈরি করে খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে।

Yield: 3 - 4

Shahi Paneer

Shahi Paneer 25
No Ratings

শাহী পনির বাড়িতে তৈরি করা যায় পিঁয়াজ, রসুন ছাড়া তাও অনেক কম উপকরণ দিয়ে। আদ, টমেটো, কাজুবাদাম, ফ্রেস ক্রিম ও গুড়ো দুধ দিয়ে সুস্বাদু পনিরের এই পদ বানিয়ে রুটি আর সাদা গরম ভাতের সাথে পরিবেশন করা যায়। তবে এই ধরনের খাবার রুটি, তন্দুরি রুটি ও নানের সাথে বেশি ভালো লাগে খেতে।

Prep Time: 10 minutes
Cook Time: 20 minutes
Total Time: 30 minutes

Ingredients

  • পনির - ২৫০ গ্রাম
  • টমেটো - ২ টি (বাটা)
  • কাজুবাদাম - ৪ - ৫ (বাটা)
  • গুড়ো দুধ - ১ টেবিল চামচ
  • আদা ও কাঁচা লঙ্কা থেতো - ১ চামচ
  • ফ্রেস ক্রিম - ১০০ মিলিলিটার
  • ধনেপাতা - পরিমানমত
  • হলুদ গুড়ো - ১/২ চামচ
  • লঙ্কা গুড়ো - ১/২ চামচ
  • শাহী পনির মশলা - ১ টেবিল চামচ
  • নুন - স্বাদমত
  • সাদাতেল - পরিমানমত
  • মাখন - ১ চামচ
  • মৌরি - ১/২ চামচ (ফোঁড়নের জন্য)

Instructions

  1. প্রথমে পনির ভালোকরে ধুয়ে চৌক আকারে টুকরো করে একটি পাত্রের মধ্যে রাখতে হবে।
  2. তারপর আদা, কাঁচা লঙ্কা থেতো, টমেটো বাটা, কাজুবাদাম বাটা, ফ্রেস ক্রিম, গুড়ো দুধ গুলে ও ধনেপাতা ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে।
  3. আরেকটি পাত্রের মধ্যে পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, শাহী পনির মশলা ও ফোঁড়নের জন্য মৌরি নিয়ে নিতে হবে।  
  4. তারপর চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমানমত সাদাতেল ও মাখন (Butter) দিয়ে গরম হওয়ার পর মৌরি ফোঁড়ন দিয়ে দিতে হবে। ফোঁড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে আধা মিনিটের মত ভেজে নিতে হবে।
  5. এরপর টমেটো বাটা দিয়ে নেড়ে ২ থেকে ৩ মিনিট ভালোকরে কষিয়ে নিতে হবে।
  6. টমেটো দিয়ে কষিয়ে নেওয়ার পর নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও সামান্য গরমজল দিয়ে ২ ধরে কষিয়ে নিতে হবে।
  7. গুড়ো মশলা দিয়ে কষানোর পর কাজুবাদাম বাটা দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে কষাতে হবে।
  8. তারপর গুলে রাখা গুড়ো দিয়ে ক্রমাগত নেড়ে আরো ২ মিনিট কষতে হবে।
  9. দু থেকে তিন মিনিট পর শাহী পনির মশলা দেওয়ার পর কসুরি মেথি দিয়ে নাড়িয়ে টুকরো করে রাখা পনির দিয়ে মশলার সাথে মিশিয়ে পরিমানমত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে।
  10. গরম জল দিয়ে ফুটানোর পর ফ্রেস ক্রিম দিয়ে নেড়ে ধনেপাতা কুচি দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিতে হবে।

Nutrition Information:

Serving Size: 242gm
Amount Per Serving: Calories: 310

অনুরূপ পোস্ট