Vermicelli Upma 22

ঝরঝরে সিমুইয়ের উপমা সব্জি দিয়ে / Vermicelli Upma with vegetables

সিমুইয়ের উপমা বা Vermicelli Upma দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার। এটি তৈরি করতে লাগে সিমুই, কারিপাতা, মশলা, ডাল, চিনে বাদাম ও সব্জি। সিমুই দিয়ে আরো বিভিন্ন ধরনের পদ তৈরি করা হয়ে থাকে। এই উপমার জন্য আমি আমার পছন্দমত সব্জি ব্যবহার করেছি তবে যে যার পছন্দ মত সব্জি ব্যবহার করতে পারেন।  সকাল, দুপুর ও রাত তিন বেলাই এই উপমা খাওয়া যেতে পারে। সিমুইয়ের উপমার সঙ্গে নারিকেলের চাটনি ও চিনে বাদামের শুকনো চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন বা এমনই খেতে পারেন।

উপমার নাম শুনলেই আমারা সুজির উপমা মনে করি আসলে এই পদ সুজির উপমারই আরেকটি ধরন। এই ভিন্ন স্বাদের উপমাকে সিমুইয়ের উপমা বা (Vermicelli Upma) বলা হয়। এটি কিন্ত খুব কম সময়ই তৈরি হয়ে যায় তবে সব্জি ব্যবহার করলে একটু সময় লাগে। সিমুইয়ের উপমা তৈরি করার সময় নিচে দেওয়া পদ্ধতি ও টিপস দেখে করলে যথাযথ উপমা তৈরি করতে পারবেন। সিমুইয়ের উপমা ছাড়া আরো অন্য ধরনের ব্রেকফাস্টের আইটেম শেয়ার করা আছে যেমন পোহা, সুজির ইডলি, উপমা, লুচি আলুর দম, মুলোর পরোটা এইগুলো দেখে বানাতে পারেন।

সিমুই বাজারে দু রকমের পাওয়া যায়, একটি হল ভাজা আরেকটি হল ভাজা ছাড়া। আমি Vermicelli Upma নামে সিমুইয়ের পেকেট পাওয়া যায় ওটাই ব্যবহার করি উপমা বানানোর জন্য। ভাজা সিমুই কিনলে ভাজা করার সময় বাচবে তবে আমি ভাজা না করা (Unroasted) সিমুই পছন্দ করি উপমার জন্য। কোন সময় যদি সিমুইয়ের উপমা খাওয়ার ইচ্ছে করে হাতে সময় কম থাকে তাহলে সব্জি ছাড়াও এই একই পদ্ধতিতে তৈরি করতে পারেন।

উপকরণ

সিমুই (সুজির), পিঁয়াজ, মটরশুটি, গাজর, চিনে বাদাম, নারকেল কুরনো, কিসমিস (Optional), কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, কারিপাতা, কালো সর্ষে, আস্ত জিরে, চানা ডাল, হিং, হলুদ গুড়ো, নুন ও সাদাতেল। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।

প্রণালী:

উপমার জন্য উপকরণ গুলি একে একে তৈরি করে নিতে হবে

প্রথমে একটি পাত্রের মধ্যে পিঁয়াজ কুচি করে, মটরশুটি ও গাজর সিদ্ধ করে, চিনে বাদাম ভাজা করে, নারকেল কুরিয়ে, কাঁচা লঙ্কা কুচি করে, কিসমিস, ধনেপাতা কুচি করে ও সিমুই নিয়ে নিয়ে নিতে হবে। আরেকটি পাত্রের মধ্যে ফোঁড়নের জন্য কারিপাতা, কালো সর্ষে, আস্ত জিরে, হিং, চানাডাল ও সামান্য হলুদ গুড়ো নিয়ে নিতে হবে।

আমি এই উপমাতে যেসব সব্জি ব্যবহার করেছি তা ছাড়া অন্যান্য সব্জিও ব্যবহার করা যেতে পারে। আবার যদি মনে হয় কোন সব্জি খাওয়ার ইচ্ছে করছে না তাহলে সব্জি ছাড়াও এটা তৈরি করা যায়। এই উপমার জন্য সব্জি গুলো আগে থেকে সিদ্ধ করে রেখে ব্যবহার করা যেতে পারে বা উপমা তৈরি করার সময় ও সব্জি সিদ্ধ করে নেওয়া যাবে। কাজুবাদাম ও ব্যবহার করা যেতে পারে।

Vermicelli Upma 01
উপমার জন্য উপকরণ গুলি একটি পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে
Vermicelli Upma 02
ফোঁড়নের সব উপকরণ নিয়ে নেওয়া হয়েছে

এবারে সিমুই ভেজে নিতে হবে

সব উপকরণ তৈরি করার পর চুলা জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে অল্প সাদাতেল বা ঘি দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর সিমুই দিয়ে ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে। ঐ সময় চুলার আঁচ একদম কম রাখতে হবে। সিমুই হালকা লাল করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজলে খেতে ভালো লাগবে না।

Vermicelli Upma 03
গরম তেলের মধ্যে সিমুই দিয়ে দেওয়া হয়েছে
Vermicelli Upma 04
সিমুই হালকা লাল করে ভেজে নেওয়া হয়েছে

সিমুই সিদ্ধ করে নিতে হবে

সিমুই ভাজার সঙ্গে সঙ্গে অন্য চুলায় অর্ধেক ভর্তি জল ও অল্প নুন দিয়ে একটি সসপেন বসিয়ে গরম হওয়ার জন্য। সসপেনের জল ফুটে উঠলে ভেজে রাখা সিমুই দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে। তবে একবার দেখে নিতে হবে সিমুই সিদ্ধ হয়েছে কি না। সিমুই সিদ্ধ হওয়ার পর একটি ঝাঝরির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে।

Vermicelli Upma 05
চুলা জ্বালিয়ে পরিমানমত জল সসপেনের মধ্যে দিয়ে সসপেন চুলার উপর বসিয়ে নুন দেওয়া হয়েছে
Vermicelli Upma 06
জল ফুটে উঠার পর  ভেজে রাখা সিমুই দিয়ে দেওয়া হচ্ছে
Vermicelli Upma 07
দু-তিন মিনিট পর দেখে নেওয়া হচ্ছে সিমুই সিদ্ধ হয়েছে কি না
Vermicelli Upma 08
সিমুই সিদ্ধ হওয়ার পর একটি ঝাঝরির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে

এবারে গ্যাসে ফ্র্যাইপেন বসিয়ে ফোঁড়ন দিয়ে দিতে হবে

এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর কালো সর্ষে, হিং, জিরে, চানাডাল ও কারিপাতা ফোঁড়ন দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। ফোঁড়নে ভাঙ্গা কলাইয়ের ডাল ও ব্যবহার করা যেতে পারে।

Vermicelli Upma 09
ফ্রাইপেন চুলার আঁচে বসানোর পর তেল দিয়ে গরম হওয়ার পর সব আস্ত মশলা ফোঁড়ন দেওয়া হয়েছে
Vermicelli Upma 10
ফোঁড়ন দেওয়ার পর সব আস্ত মশলা ভেজে নেওয়া হচ্ছে

পিঁয়াজ ও কাঁচালঙ্কা ভেজে নিতে হবে

ফোঁড়ন দেওয়ার একটু পর পিঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে ভেজে নিতে হবে। পিঁয়াজ ভাজার সময় ক্রমাগত নাড়িয়ে ভাজা করতে হবে, কারণ পিঁয়াজ যাহাতে বেশি লাল না হয় আর পিঁয়াজের সবদিক ভালোকরে ভাজা হয়।

Vermicelli Upma 11
ফোঁড়নের সব মশলা একটু ভাজা করার পর পিঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে
Vermicelli Upma 12
পিঁয়াজ কুচি দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে 

সিদ্ধ করে রাখা সব্জি গুলো দিয়ে দিতে হবে

এরপর সিদ্ধ করে রাখা গাজর, মটরশুটি, ভাজা চিনে বাদাম, কিসমিস, স্বাদমত নুন ও সামান্য হলুদ গুড়ো দিয়ে ভালোকরে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছু সময় ঢেকে রাখতে হবে। আর যদি সব্জি সিদ্ধ করা না থাকে তাহলে কাঁচা সব্জি দেওয়ার পর অল্প ভেজে পরিমানমত গরম জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

Vermicelli Upma 13
পিঁয়াজ ভাজার পর সিদ্ধ করে রাখা সব্জি ও অল্প নুন, হলুদ দিয়ে দেওয়া হয়েছে
Vermicelli Upma 14
সব রকম সব্জি, নুন ও হলুদ দেওয়ার পর ভালোকরে নেড়ে অল্প সময়ের জন্য ঢেকে দেওয়া হয়েছে

কুরিয়ে রাখা নারকেল দিয়ে দিতে হবে

এবার কুরিয়ে রাখা নারকেল দিয়ে নেড়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে। এই উপমার মধ্যে নারকেল কুরিয়ে দিলে স্বাদ আরো বেড়ে যায়। যদি ঘরে নারকেল না থাকে বা কারুর নারকেল পছন্দ নয় তখন এটি না দিলেও উপমার স্বাদ কম হবে না।

Vermicelli Upma 15
সব্জি অল্প ভাজা হওয়ার পর কুরিয়ে রাখা নারকেল দিয়ে দেওয়া হয়েছে
Vermicelli Upma 16
কুরোনো নারকেল দেওয়ার পর নেড়ে সব্জির সাথে মিশিয়ে নেওয়া হয়েছে

সিদ্ধ করে রাখা সিমুই দিয়ে দিতে হবে

নারকেল কুরনো দিয়ে ভাজার পর সিদ্ধ করে রাখা সিমুই দিয়ে সব্জির সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু সিমুই সিদ্ধ করে দেওয়া হয়েছে তাই বেশিক্ষণ ভাজতে হবে না। ১ থেকে ২ মিনিট সিমুই দিয়ে ভাজলেই যথেষ্ট।

টিপস

যদি কাঁচা সব্জি করতে হয় তাহলে সব্জি দেওয়ার পর অল্প ভেজে পরিমানমত জল দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা সিমুই দিয়ে সব্জির সাথে সিদ্ধ করে নিলেই হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়।

Vermicelli Upma 17
নারকেল দিয়ে একটু ভাজার পর সিদ্ধ করে রাখা সিমুই দিয়ে দেওয়া হয়েছে
Vermicelli Upma 18
সিমুই দেওয়ার পর সব্জির সাথে মিশিয়ে নেওয়া হয়েছে

ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে

অবশেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সিমুইয়ের সাথে মিশিয়ে চুলা বন্ধ করে দিতে হবে। ধনেপাতা কুচি দেওয়ার পর লেবুর রস ও ব্যবহার করতে পারেন। লেবুর রস দেওয়ার পর নেড়ে সঙ্গে সঙ্গে চুলার বন্ধ করে দিতে হবে। লেবুর রস দেওয়ার পর বেশি সময় রান্না করলে খাবার তেতো হওয়ার সম্ভাবনা থাকে।

Vermicelli Upma 19
সিদ্ধ সিমুই দিয়ে অল্প ভাজার পর ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে
Vermicelli Upma 20
ধনেপাতা কুচি দেওয়ার পর সিমুইয়ের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে

পরিবেশন করার পদ্ধতি

সিমুইয়ের উপমা তৈরি করার পর গরম গরম একটি প্লেটের মধ্যে উপমা নিয়ে ও একটি কাটা চামচ দিয়ে তার সঙ্গে নারিকেলের চাটনি বা বাদামের শুকনো চাটনি দিয়ে পরিবেশন করুন। তবে এটি চাটনি ছাড়াও খাওয়া যায়।

Vermicelli Upma 21
সিমুইয়ের উপমা তৈরি করার পর একটি প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে পরিবেশন করার জন্য

উপমার উপকারিতা

উপমার সিমুইয়ের ক্যালোরি কম অন্যরকম নুডুল্স বা পাস্তা ( Noodles or Pasta) থেকে। এই উপমার মধ্যে অনেক রকমের সব্জি যোগ করা যায় যেমন মটরশুটি, গাজর, বিন্স ইত্যাদি যা আমাদের পেট বেশি সময়ের জন্য ভর্তি রাখতে সাহায্য করে। সব্জি আমাদের শরীরের জন্য খুবই উপকারি।

উপসংহার

সারা দিনের যে কোন সময় নিয়মিত খাবার খাওয়ার থেকে একটু অন্যরকম খেতে চাইলে সিমুইয়ের এই পদটি বানিয়ে খাওয়া যেতে পারে। কোন ধরনের সিমুই কিনতে হবে উপমার জন্য বোঝা না গেলে Vermicelli Upma নামে সিমুইয়ের পেকেট পাওয়া যায় ওটা কিনে বানাতে পারেন। মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে এই ধরনের খাবার খাওয়া যেতেই পারে।

Yield: 2-3

Vermicelli Upma

Vermicelli Upma 22
No Ratings

দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার হল সিমুইয়ের উপমা বা (Vermicelli Upma)। এটি তৈরি করতে লাগে সিমুই, কারিপাতা, মশলা, ডাল, চিনে বাদাম ও সব্জি। সিমুই দিয়ে আরো বিভিন্ন ধরনের পদ তৈরি করা হয়ে থাকে। এই উপমার জন্য আমি আমার পছন্দমত সব্জি ব্যবহার করেছি তবে যে যার পছন্দ মত সব্জি ব্যবহার করতে পারেন।  সকাল, দুপুর ও রাত তিন বেলাই এই উপমা খাওয়া যেতে পারে।

Prep Time: 15 minutes
Cook Time: 15 minutes
Total Time: 30 minutes

Ingredients

  • সিমুই (সুজির) - ৮৫ গ্রাম
  • পিঁয়াজ - ১ টি
  • মটরশুটি - ১/৪ কাপ
  • গাজর - ১/৪ কাপ
  • চিনে বাদাম - ১/৪ কাপ
  • নারকেল কুরনো - ১/২ কাপ
  • কিসমিস - ১০ - ১৫ টি (Optional)
  • কাঁচা লঙ্কা - ১ টি
  • ধনেপাতা কুচি - ১ মুঠো
  • কারিপাতা - ১০ - ১৫ টি
  • কালো সর্ষে - ১/২ চামচ
  • আস্ত জিরে - ১/২ চামচ
  • চানা ডাল - ১ চামচ
  • হিং - ১ চিম্টে
  • হলুদ গুড়ো - সামান্য
  • নুন - স্বাদমত
  • সাদাতেল - পরিমানমত

Instructions

  1. প্রথমে একটি পাত্রের মধ্যে পিঁয়াজ কুচি করে, মটরশুটি ও গাজর সিদ্ধ করে, চিনে বাদাম ভাজা করে, নারকেল কুরিয়ে, কাঁচা লঙ্কা কুচি করে, কিসমিস, ধনেপাতা কুচি করে ও সিমুই নিয়ে নিয়ে নিতে হবে।
  2. আরেকটি পাত্রের মধ্যে ফোঁড়নের জন্য কারিপাতা, কালো সর্ষে, আস্ত জিরে, হিং, চানাডাল ও সামান্য হলুদ গুড়ো নিয়ে নিতে হবে।
  3. সব উপকরণ তৈরি করার পর চুলা জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে অল্প সাদাতেল বা ঘি দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর সিমুই দিয়ে ক্রমাগত নেড়ে ভেজে নিতে হবে। ঐ সময় চুলার আঁচ একদম কম রাখতে হবে।
  4. সিমুই ভাজার সঙ্গে সঙ্গে অন্য চুলায় অর্ধেক ভর্তি জল দিয়ে একটি সসপেন বসিয়ে গরম হওয়ার জন্য। সসপেনের জল ফুটে উঠলে ভেজে রাখা সিমুই দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে। সিমুই সিদ্ধ হওয়ার পর একটি ঝাঝরির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিতে হবে।
  5. এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর কালো সর্ষে, হিং, জিরে, চানাডাল ও কারিপাতা ফোঁড়ন দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে একটু ভেজে নিতে হবে।
  6. ফোঁড়ন দেওয়ার একটু পর পিঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে ভেজে নিতে হবে। 
  7. এরপর সিদ্ধ করে রাখা গাজর, মটরশুটি, ভাজা চিনে বাদাম, কিসমিস, স্বাদমত নুন ও সামান্য হলুদ গুড়ো দিয়ে ভালোকরে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছু সময় ঢেকে রাখতে হবে।
  8. এবার কুরিয়ে রাখা নারকেল দিয়ে নেড়ে ১ থেকে ২ মিনিট ভেজে নিতে হবে।
  9. নারকেল কুরনো দিয়ে ভাজার পর সিদ্ধ করে রাখা সিমুই দিয়ে সব্জির সাথে মিশিয়ে নিতে হবে।
  10. অবশেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সিমুইয়ের সাথে মিশিয়ে চুলা বন্ধ করে দিতে হবে।

Nutrition Information:

Serving Size: 1 cup
Amount Per Serving: Calories: 220

অনুরূপ পোস্ট