কড়াইশুঁটির কচুরি তৈরি করার সহজ পদ্ধতি / Easy way to make Green peas kochuri
কড়াই শুটির কচুরি একটি জনপ্রিয় বাঙালি খাবার, বিশেষ করে শীতের মাসগুলিতে উপভোগ করা হয়। শীতকালে বাজারে প্রচুর পরিমানে কড়াইশুটি (মটরশুটি) পাওয়া যায় তাই এই খাবারটি বেশিরভাগ শীতের সময়ই তৈরি করা হয়।
এটি ডুবো তেলে ভাজা কচুরি যা একটি মসলাযুক্ত সবুজ মটরশুটির মিশ্রণে ভরা থাকে। সবুজ মটর প্রায়শই আদা, কাঁচা লঙ্কার সাথে বেটে গুড়ো মশলা মিশ্রণের সাথে মিশিয়ে তেলে ভেজে পুর তৈরি করা হয়, যা একটি সুস্বাদু এবং সুগন্ধযুক্ত ভরাট তৈরি করে। কচুরিটি সাধারণত ময়দা দিয়ে তৈরি করা হয় এবং পুর দিয়ে ভরাট করা ময়দার বলগুলিকে বেলে নেওয়া হয় এবং সোনালি বাদামী এবং খাস্তা হওয়া পর্যন্ত ভাজা হয়।
এই কচুরি সাধারণত গরম গরম পরিবেশন করা হয়, সাথে আলুর দম (মশলাদার আলুর তরকারি) বা ছোলার ডাল (চানা ডাল), এটি একটি স্বাদযুক্ত এবং আরামদায়ক খাবার তৈরি করে।
কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য লাগবে কড়াইশুঁটি, ময়দা, সুজি, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, মৌরি গুড়ো, কালোজিরে, হিং, সাদাতেল, নুন ও চিনি। এই উপকরণ গুলির পরিমান দেখতে হলে নিচে মেনু কার্ডে গিয়ে দেখে নিতে পারেন।
প্রণালী:
পরিমানমত ময়দা নিয়ে ময়ান দিতে হবে
একটি পাত্রের মধ্যে পরিমানমত ময়দা নিয়ে নিতে হবে। তারপর নুন, চিনি, সুজি, হিং ও সাদাতেল ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। ময়দার সাথে সব উপকরণ ভালোকরে মিশিয়ে ময়ান দিতে হবে। ময়দায় ময়ান দেওয়া হয়েছে কি না বোঝার জন্য শুকনো উপকরণ দিয়ে ময়দা মাখার কিছুক্ষণ পর যখন হাতের মধ্যে ময়দা নিয়ে মুঠো বানিয়ে নিলে যদি ভাঙ্গে না তাহলে বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে।



ময়দায় ময়ান দেওয়ার পর জল মিশিয়ে মণ্ড বানিয়ে নিতে হবে
ময়দা ভালোকরে ময়ান দেওয়ার পর জল হালকা গরম করে অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে মেখে একটি মণ্ড বানিয়ে নিতে হবে। ময়দার মণ্ড বানানোর পর মণ্ডের উপরের অংশতে অল্প সাদাতেল লাগিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ৩০ মিনিটের জন্য।
ময়দা মাখার সময় অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। ময়দার মধ্যে একবারে বেশি জল দিয়ে দিলে ময়দার মণ্ড গড়া যাবে না।



কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে পেষ্ট বানিয়ে নিতে হবে
কড়াইশুঁটির খোসা ছাড়ানোর পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটি একটি ঝাঝরির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর একটি মিক্সার জার নিয়ে তার মধ্যে কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি ও অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে।
কড়াইশুঁটি কাঁচা করা হয়েছে তবে এটি অল্প গরম জলে ভাপিয়ে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিতে পারেন।



গ্যাস জ্বালিয়ে ফ্রাইপেন বসিয়ে তেল দিয়ে দিতে হবে
গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইপেন বসিয়ে গরম করে নিতে হবে। ফ্রাইপেন গরম হয়ে গেলে পরিমানমত সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর কালোজিরে ও হিং ফোঁড়ন দিতে হবে। ফোঁড়ন দেওয়ার পর হিং ও কালো জিরে নাড়িয়ে দিতে হবে। তারপর গ্রাইন্ড করে রাখা কড়াইশুঁটির পেষ্ট ঢেলে দিয়ে নাড়িয়ে দিতে হবে।



গুড়ো মশলা কড়াইশুঁটির পেষ্টের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে
কড়াইশুঁটির পেষ্ট তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজার পর জিরে গুঁড়ো ও মৌরি গুঁড়ো দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোকরে কড়াইশুঁটির পেষ্টের সাথে মিশিয়ে নিতে হবে। এই কড়াই শুটির পুর তৈরি করার সময় ঘন ঘন নাড়াতে হবে আর চুলার আঁচ একদম কম রাখতে হবে।



গুড়ো মশলা দিয়ে ভাজার পর কড়াইশুঁটির পুর নামিয়ে নিতে হবে
গুড়ো মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন কড়াইশুঁটির পেষ্ট ফ্রাইপেন থেকে ছেড়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে কড়াইশুঁটির পুর নিয়ে নিতে হবে আর পুর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।


কড়াইশুঁটির পুর ঠান্ডা হওয়ার পর বলের আকারে গড়ে নিতে হবে
কড়াইশুঁটির পুর ঠান্ডা হওয়ার পর দু হাতের মধ্যে সাদাতেল লাগিয়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটির পুর থেকে অল্প করে পুর নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। এইভাবে সব পুর বলের আকারে গড়ে নিতে হবে।


ময়দার লেচি গুলোর মধ্যে পুর ভরে নিতে হবে
ময়দার মণ্ডটি থেকে কাপড় সরিয়ে আবারও মণ্ডটিকে মেখে নিতে হবে। তারপর ময়দার মণ্ড থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটির পুরের বল গুলো থেকে একটি বল নিয়ে ময়দার লেচির মধ্যে ভরে মুখ বন্ধ করে দিতে হবে। আর পুর লেচির মধ্যে ভরার সময় লেচি গুলো হাত দিয়ে চাপা অল্প বড় করে নিতে হবে। এইভাবে সবগুলো ময়দার লেচির মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নিতে হবে। লেচির মধ্যে পুর ভরার পর একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।





পুর ভরা ময়দার লেচি গুলো বেলে নিতে হবে
ময়দার লেচি গুলোর মধ্যে পুর ভরে নেওয়ার পর বেলন চাকির মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগানোর পর একটি লেচি নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। আর কচুরি বেলার সময় খেয়াল রাখতে হবে কচুরি গুলোর সবদিক সমান ভাবে বেলা হয় ও কচুরি গুলো ফেটে না যায়।



ময়দার লেচি গুলো বেলে নেওয়ার পর ভেজে নিতে হবে
পুর ভরা লেচি বেলে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর সাদাতেল একটু বেশি পরিমানে কড়াইতে ঢেলে দিতে হবে কারণ এই কচুরি ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হওয়ার পর বেলে রাখা ময়দার লেচি তেলের মধ্যে ধিরে ধিরে ছেড়ে দিতে হবে। কচুরি তেলের মধ্যে ছাড়ার পর যখন ফুলে উঠবে তখন ঝাঝরি হাতা দিয়ে দিতে হবে। এইভাবে কচুরি গরম তেলে মধ্য দিয়ে ভেজে নিতে হবে।
ময়দার লেচি গুলো বেলার সময় হালকা হাতে বেলতে হবে যাতে কড়াইশুঁটির পুর বেরিয়ে না আসে আর সবদিক সমান হতে হবে।




কচুরি গুলো ভেজে তুলে রাখতে হবে
একটি বড় আকারের পাত্র নিয়ে তার মধ্যে টিসু পেপার বা নিউজ পেপার দিয়ে রাখতে হবে। কচুরি ভেজে নেওয়ার পর ঝাঝরি হাতা দিয়ে কচুরি তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে কড়াইশুঁটির কচুরি সবগুলো ভেজে নেওয়ার পর টিসু পেপার দেওয়া পাত্রের মধ্যে তুলে রাখতে হবে।


পরিবেশন করার পদ্ধতি
কড়াইশুঁটির কচুরি তৈরি করার পর একটি পাত্রের মধ্য দুটো বা তিনটে করে কচুরি নিয়ে নিতে হবে এর সঙ্গে পরিমানমত আলু মটরের তরকারি একটি ছোট পাত্রের মধ্যে নিয়ে গরম গরম পরিবেশন করুন। তবে এই কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য আলুর দম ও ছোলার ডাল তৈরি করা যেতেই পারে।
নোট
কচুরি তৈরি করতে যে পরিমান ময়দা ব্যবহার করা হয়েছে তার থেকে দ্বিগুণ ময়দা ব্যবহার করা যেতে পারে। আর কড়াইশুঁটির পরিমান সমান থাকবে।
উপসংহার
কড়াইশুঁটির কচুরি অত্যন্ত সুস্বাদু একটি খাবার যা বাঙালীদের অনুষ্ঠান বাড়ির সাথে সাথে রেস্টুরেন্টে ও বাড়িতেও তৈরি করা হয়। এই কচুরি শীতকালে বানানোর প্রচলন আছে কারণ শীতকালে প্রচুর পরিমানে কড়াইশুঁটি বাজারে পাওয়া যায়।
Kadaishutir-Kochuri
কড়াইশুটির কচুরি হল একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার, যা এর অনন্য স্বাদ এবং টেক্সচারের জন্য খাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। এই কচুরি সাধারণত শীতকালে তৈরি করে খাওয়া হয় কারণ শীতকালেই বাজারে প্রচুর পরিমানে কড়াইশুঁটি পাওয়া যায়। এটি প্রায়ই উত্সব উদযাপনের সময় তৈরি করা হয়, এটি পারিবারিক জমায়েত এবং বিশেষ অনুষ্ঠানগুলিতে একটি প্রধান উপাদান। এই কচুরি প্রাতঃরাশ বা সন্ধ্যার জল খাবার হিসাবে উপভোগ করা হয়। এটি এমন একটি খাবার যা অনেকের জন্য আরাম এবং নস্টালজিয়া নিয়ে আসে।
Ingredients
- কড়াইশুঁটি - ৩ কাপ
- ময়দা - ১ ১/২ কাপ
- সুজি - ১ চামচ
- আদা - ১ টুকরো
- কাঁচা লঙ্কা - ৩ টি
- জিরে গুড়ো - ১/২ চামচ
- মৌরি গুড়ো - ১/২ চামচ
- কালো জিরে - ১/৪ চামচ
- হিং - সামান্য
- সাদাতেল - পরিমানমত
- নুন - স্বাদমত
- চিনি - পরিমানমত
Instructions
- প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমানমত ময়দা নিয়ে নিতে হবে। তারপর নুন, চিনি, সুজি, হিং ও সাদাতেল ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। ময়দার সাথে সব উপকরণ ভালোকরে মিশিয়ে ময়ান দিতে হবে।
- ময়দা ভালোকরে ময়ান দেওয়ার পর জল হালকা গরম করে অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে মেখে একটি মণ্ড বানিয়ে নিতে হবে। ময়দার মণ্ড বানানোর পর মণ্ডের উপরের অংশতে অল্প সাদাতেল লাগিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ৩০ মিনিটের জন্য।
- কড়াইশুঁটির খোসা ছাড়ানোর পর জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর একটি মিক্সার জার নিয়ে তার মধ্যে কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি ও অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে।
- গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইপেন বসিয়ে গরম করে নিতে হবে। ফ্রাইপেন গরম হয়ে গেলে পরিমানমত সাদাতেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর কালোজিরে ও হিং ফোঁড়ন দিতে হবে। ফোঁড়ন দেওয়ার পর গ্রাইন্ড করে রাখা কড়াইশুঁটির পেষ্ট ঢেলে দিয়ে নাড়িয়ে দিতে হবে।
- কড়াইশুঁটির পেষ্ট তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজার পর জিরে গুঁড়ো ও মৌরি গুঁড়ো দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোকরে কড়াইশুঁটির পেষ্টের সাথে মিশিয়ে নিতে হবে।
- গুড়ো মশলা দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভেজে যখন কড়াইশুঁটির পেষ্ট ফ্রাইপেন থেকে ছেড়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে কড়াইশুঁটির পুর নিয়ে নিতে হবে আর পুর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
- কড়াইশুঁটির পুর ঠান্ডা হওয়ার পর দু হাতের মধ্যে তেল লাগিয়ে কড়াইশুঁটির পুর থেকে অল্প করে পুর নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে।
- ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি বানিয়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটির পুরের বল গুলো থেকে একটি বল নিয়ে ময়দার লেচির মধ্যে ভরে মুখ বন্ধ করে দিতে হবে। এইভাবে সবগুলো ময়দার লেচির মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নিতে হবে।
- ময়দার লেচি গুলোর মধ্যে পুর ভরে নেওয়ার পর বেলন চাকির মধ্যে তেল লাগিয়ে নিতে হবে।
- তেল লাগানোর পর একটি লেচি নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে।
- লেচি বেলে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর সাদাতেল একটু বেশি পরিমানে কড়াইতে ঢেলে দিতে হবে। তেল গরম হওয়ার পর বেলে রাখা ময়দার লেচি তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে।
- একটি বড় আকারের পাত্র নিয়ে তার মধ্যে টিসু পেপার বা নিউজ পেপার দিয়ে রাখতে হবে। তারপর কড়াইশুঁটির কচুরি গুলো ভেজে নেওয়ার পর টিসু পেপার দেওয়া পাত্রের মধ্যে রাখতে হবে।
