কাঁচা আমের আমসত্ত্ব (Aam Papad) সহজে তৈরি ও সংরক্ষণ করার পদ্ধতি / Easy Way to Make and Store Raw Mango Papad
কাঁচা আমের আমসত্ত্ব বাঙালির রান্নাঘরের একটি চিরন্তন মিষ্টির আবিষ্কার। কাঁচা আমের টক-মিষ্টি স্বাদকে সংরক্ষণ করে সারা বছর উপভোগ করার জন্য এই আমসত্ত্বের কোনো জুড়ি নেই। শিশু থেকে শুরু করে বড়দের মন জয় করা এই খাবারটি আমাদের রসনার পাশাপাশি আমাদের সংস্কৃতির একটি অমূল্য অংশ। গরমের দিনে কাঁচা আমের টক ও ঝাল স্বাদকে মিষ্টি রূপে রূপান্তরিত করে তৈরি হয় এই আমসত্ত্ব, যা সবার কাছে প্রিয় একটি খাবার।
কাঁচা আমের আমসত্ত্ব এর টক-মিষ্টি স্বাদ একদিকে যেমন মন ভরিয়ে দেয়, তেমনি বছরের অন্য সময়েও কাঁচা আমের বিশেষ স্বাদ উপভোগ করার সুযোগ দেয়। প্রাচীনকাল থেকেই আমসত্ত্ব বাঙালির ঘরে ঘরে তৈরি হয়, যা কেবলমাত্র একটি খাবার নয়, বরং ঐতিহ্যের একটি অংশ। আজকের দ্রুতগতির জীবনে এই মিষ্টি স্মৃতি ও স্বাদের বন্ধন তৈরি করে। তাই কাঁচা আমের আমসত্ত্ব শুধুই একটি খাবার নয়, এটি বাঙালির সংস্কৃতি ও স্নেহের এক মিষ্টি উদাহরণ।
কাঁচা আম, চিনি, নুন, বিট নুন, চিলি ফ্লেক্স ও জল। এই উপকরণ গুলির পরিমান জানতে হলে নিচে দেওয়া মেনু কার্ডে গিয়ে দেখে নিতে পারেন।
প্রণালী:
আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে
প্রথমে আম গুলোর ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়ানোর পর ছোট আকারে ছুরি বা বটি দিয়ে কেটে টুকরো করে একটি পাত্রের মধ্যে রাখতে হবে।
আম গুলো খোসা সহ ধুয়ে নেওয়া হয়েছে তবে আমের খোসা ছাড়ানোর পর ও ধুয়া যেতে পারে।




আমের টুকরো গুলো সিদ্ধ করে নিতে হবে
একটি প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আমের টুকরো নিয়ে তার মধ্যে পরিমানমত জল ও সামান্য নুন দেওয়ার পর কুকারের ঢাকনা লাগিয়ে দিতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে এক সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিতে হবে।



সিদ্ধ আমের টুকরো গুলো ছেঁকে নিতে হবে
কুকারের ভাপ পুরোপুরি যাওয়ার পর ঢাকনা খুলে দিতে হবে। তারপর একটি পাত্রের উপর ছাকনি রেখে তার মধ্যে সিদ্ধ আমের টুকরো নিয়ে চামচ বা হাতার সাহায্যে চাপ দিয়ে ছেঁকে নিতে হবে। আর ছাকনির মধ্যে থাকা অবশিষ্ট আমের রেসা ফেলে দিতে হবে।



আমের কাথ ফ্রাইপেনের মধ্যে ঢেলে সব উপকরণ দিয়ে দিতে হবে
আমের কাথ ছেঁকে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। তারপর ছেঁকে রাখা আমের কাথ ফ্রাইপেনের / কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর পরিমানমত বিট নুন, চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর চিনি দিয়ে দিতে হবে।




চিনি দেওয়ার পর কিছুক্ষণ পাক খাওয়াতে হবে
চিনি দেওয়ার পর ক্রমাগত কিছুসময় নাড়িয়ে যেতে হবে। আমের কাথ কিছুক্ষণ নাড়ানোর পর যখন ঘন হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে আমের কাথ উপর থেকে নিচে ফেলার সময় যদি একদম ধীরে ধীরে পড়ে তাহলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
আমসত্ত্ব তৈরি করার সময় চুলার আঁচ কম রাখতে আর ক্রমাগত নাড়াতে হবে যতক্ষণ না আমের কাথ ঘন হয়ে আসাছে।



আমের কাথ ঘন হয়ে আসলে থালার মধ্যে ঢেলে দিতে হবে
গ্যাস বন্ধ করার পর দুটো থালা নিয়ে তার মধ্যে সাদাতেল লাগিয়ে নিতে হবে। তেল থালার মধ্যে লাগানোর পর আমের কাথ দুটো থালার মধ্যে ঢেলে ছড়িয়ে দিতে হবে। তারপর থালা দুটো একদিন পুরো রোদের মধ্যে রেখে শুকিয়ে নিতে হবে।




থালার মধ্যে আমের কাথ ঢালার পর রোদে শুকিয়ে নিতে হবে
আমের কাথ রোদে শুকিয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে সামান ভাগে ধীরে ধীরে কেটে নিতে হবে। আমসত্ত্ব ছুরি দিয়ে কেটে নেওয়ার পর কেটে রাখা আমসত্ত্বের ভাগ হাত দিয়ে রোল করে নিয়ে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। আমসত্ত্ব ভাজ করে বা কেটে ছোট টুকরো করে রাখা যেতে পারে।
আমের কাথ থালাতে ছড়ানোর সময় যদি পাতলা করে ছড়ানো হয় তবে শুকোতে একদিন লাগবে। আর আমের কাথ থালাতে ঘন করে ছড়ানো হয় তবে দুদিন লাগবে শুকোতে।




পরিবেশন করার পদ্ধতি
আমসত্ত্ব বা আম পাপড় তৈরি করার পর থালা থেকে উঠিয়ে ছুরির সাহায্যে আমসত্ত্বকে ছোট ছোট টুকরো করে কেটে একটি সুন্দর প্লেটে সাজান ও তার সঙ্গে পুদিনার পাতা দিয়ে সাজাতে পারেন।
আমসত্ত্ব সাধারণত মিষ্টির মতো পরিবেশন করা হয়, তাই এটি অতিরিক্ত মিষ্টির সঙ্গে পরিবেশন করতে পারেন। যেমন: দই, পনির, বা ঘি দিয়ে।
এটি নাস্তা হিসেবে স্যান্ডউইচ বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আমসত্ত্বের সঙ্গে কিছু মৌসুমি ফল বা বাদাম মিশিয়ে পরিবেশন করুন। কিছু গরম মশলা বা চাট মশলা ছড়িয়ে দিতে পারেন, এতে স্বাদ আরও বাড়বে।
এভাবে পরিবেশন করলে কাঁচা আমের আমসত্ত্ব আরও আকর্ষণীয় ও মজাদার হয়ে উঠবে।
কাঁচা আমের আমসত্ত্ব সংরক্ষণ করতে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে পারেন:
প্রথমে একটি পরিষ্কার, শুষ্ক কাঁচের জার বা পাত্রে আমসত্ত্ব রাখুন। পাত্রটি ভালোভাবে শুকিয়ে নিন যাতে কোন জল বা আর্দ্রতা না থাকে।
আমসত্ত্ব তৈরি করার পর এটি পুরোপুরি ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় পাত্রে রাখলে তা আর্দ্রতা বাড়িয়ে দিতে পারে।
আমসত্ত্ব নেওয়ার সময় সবসময় শুকনো চামচ ব্যবহার করুন। এতে পাত্রে ব্যাকটেরিয়া বা আর্দ্রতা প্রবেশ করবে না।
আমসত্ত্ব ঠান্ডা স্থানে বা ফ্রিজে রাখুন। ফ্রিজে রাখলে এটি অনেক দিন তাজা থাকে। ৫-৬ টুকরো ক্লিং ফিল্ম মোড়ানো (Cling Film Wrap) দিয়ে মোড়িয়ে ফ্রিজে রাখতে পারেন।
যখনই ব্যবহার করবেন, পাত্রতে বা মোড়ানো দিয়ে মোড়িয়ে রাখলে যতটুকু প্রয়োজন, ততটুকু বের করুন। বাকিটা আবার ভালোভাবে বন্ধ করে রাখুন।
এই নিয়মগুলো অনুসরণ করলে আপনার কাঁচা আমের আমসত্ত্ব অনেকদিন সতেজ ও সুস্বাদু থাকবে।
উপসংহার
কাঁচা আমের আমসত্ত্ব একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু মিষ্টি। এর টক-মিষ্টি স্বাদ শিশু থেকে বৃদ্ধ সকলের মন জয় করে। ঘরে তৈরি এই আমসত্ত্ব শুধুমাত্র মুখরোচক নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। কাঁচা আমে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই কাঁচা আমের আমসত্ত্ব কেবল মজাদারই নয়, বরং স্বাস্থ্যকরও।
Kacha-Aamer-Aamsatto
কাঁচা আমের আমসত্ত্ব একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু মিষ্টি। এর টক-মিষ্টি স্বাদ শিশু থেকে বৃদ্ধ সকলের মন জয় করে। ঘরে তৈরি এই আমসত্ত্ব শুধুমাত্র মুখরোচক নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। কাঁচা আমে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই কাঁচা আমের আমসত্ত্ব কেবল মজাদারই নয়, বরং স্বাস্থ্যকরও।
Ingredients
- কাঁচা আম - ৩টি (১/২ কিলো ওজনের)
- চিনি - ১ কাপ
- নুন - সামান্য
- বিট নুন - সামান্য
- চিলি ফ্লেক্স - ১/২ চামচ
- জল - পরিমানমত
Instructions
- প্রথমে আম গুলোর ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়ানোর পর ছোট আকারে ছুরি বা বটি দিয়ে কেটে টুকরো করে একটি পাত্রের মধ্যে হবে।
- একটি প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা আমের টুকরো নিয়ে তার মধ্যে পরিমানমত জল ও সামান্য নুন দেওয়ার পর কুকারের ঢাকনা লাগিয়ে দিতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার গ্যাসের উপর বসিয়ে এক সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে দিতে হবে।
- কুকারের ভাপ পুরোপুরি যাওয়ার পর ঢাকনা খুলে দিতে হবে। তারপর একটি পাত্রের উপর ছাকনি রেখে তার মধ্যে সিদ্ধ আমের টুকরো নিয়ে চামচ বা হাতার সাহায্যে চাপ দিয়ে ছেঁকে নিতে হবে।
- আমের কাথ ছেঁকে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। তারপর ছেঁকে রাখা আমের কাথ ফ্রাইপেনের মধ্যে ঢেলে দিতে হবে।
- এরপর পরিমানমত বিট নুন, চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর চিনি দিয়ে দিতে হবে।
- চিনি দেওয়ার পর ক্রমাগত কিছুক্ষণ নাড়িয়ে যেতে হবে। আমের কাথ কিছুক্ষণ নাড়ানোর পর যখন ঘন হয়ে আসবে তখন খুন্তির সাহায্যে আমের কাথ উপর থেকে নিচে ফেলার সময় যদি একদম ধীরে ধীরে পড়ে তাহলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- গ্যাস বন্ধ করার পর দুটো থালা নিয়ে তার মধ্যে সাদাতেল লাগিয়ে নিতে হবে। তেল থালার মধ্যে লাগানোর পর আমের কাথ দুটো থালার মধ্যে ঢেলে ছড়িয়ে দিতে হবে। তারপর থালা দুটো একদিন পুরো রোদের মধ্যে রেখে শুকিয়ে নিতে হবে।
- আমের কাথ রোদে শুকিয়ে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে একদিক উঠিয়ে ধীরে ধীরে হাত দিয়ে আমসত্ত্ব থালা থেকে তুলে নিতে হবে। আমসত্ত্ব তুলে নেওয়ার পর ভাজ করে বা কেটে ছোট টুকরো করে রাখা যেতে পারে।
