Ilish Siddho 16

ইলিশ মাছ সিদ্ধ তৈরি করার সহজ পদ্ধতি / Easy way to make Hilsa Fish stew

ইলিশ মাছ সিদ্ধ একটি জনপ্রিয় খাবার যা ইলিশ মাছ দিয়ে তৈরি করা হয়। ইলিশ মাছ এপার বাংলা ও ওপার বাংলার বাঙালীদের মধ্যে খুব জনপ্রিয় কারণ এর স্বাদ, গন্ধ অন্যান্য মাছ থেকে বেশি। বাংলাদেশের এটি জাতীয় মাছ আর পদ্মার ইলিশের নাম এর স্বাদের জন্য বহুল পরিচিত। যে কোন বাঙালী রেস্টুরেন্টে ইলিশ মাছ সিদ্ধ বা ইলিশ ভাপা পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশে এই মাছ পুলাসা নামে পরিচিত। সর্ষে দিয়ে মাছের আরো রেসিপি শেয়ার করা আছে সেগুলো হল সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, জিরে বাটা দিয়ে ইলিশ মাছ , ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠিকচু, ইলিশ ভাপা, ইলিশ মাছের ঝোল ঝিঙে, আলু ও জিরে বাটা দিয়ে, ইলিশ পোস্ত দেখে বানিয়ে নিতে পারেন।

বর্ষাকালে প্রচুর ইলিশ মাছ বাজারে পাওয়া যায়। তাই প্রতিটি বাঙালী বর্ষার জন্য অপেক্ষা করে থাকে। যে কোন অনুষ্ঠান বাড়িতে এই মাছের একটি পদ তো থাকবেই। তবে শীতকালে ইলিশ মাছের স্বাদ বর্ষা কালের মত হয় না। প্রায় প্রত্যেক বাঙালীদের ঘরে ইলিশ মাছ ঘন ঘন আনা হয় আর এই মাছ দিয়ে বিভিন্ন ধরনের পদ তৈরি করা হয়। এই মাছ এতো স্বাদ যে একদম কম মশলা ব্যবহার করে রান্না করলেও স্বাদের কোন ঘাটতি হয় না। আসুন দেখে নেওয়া যাক কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি ইলিশ মাছ সিদ্ধের রেসিপি।

উপকরণ

ইলিশ মাছ সিদ্ধ বানানোর জন্য লাগবে ইলিশ মাছ, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন, সর্ষের তেল ও গরম জল। এই  উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে (Menu কার্ড) দেওয়া আছে দেখে নিতে পারেন। 

মাছ ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে

ইলিশ মাছের টুকরো গুলোকে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে রাখতে হবে। তারপর মাছের টুকরো গুলোর মধ্যে নুন, হলুদ গুড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে।

Ilish Siddho 01
ইলিশ মাছের টুকরো গুলো ধুয়ে নেওয়া হয়েছে
Ilish Siddho 02
হলুদ, নুন ও সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ মাখিয়ে রাখা হয়েছে

দুরকমের সর্ষে ভিজিয়ে রাখতে হবে

পরিমানমত সাদা সর্ষে ও কালো সর্ষে একটি পাত্রের মধ্যে নিয়ে হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১৫  মিনিট। সর্ষে বাটার আগে ভিজিয়ে রাখলে সর্ষে খুব তাড়াতাড়ি বেটে নেওয়া যায় আর সর্ষের পেষ্ট মশৃণ হয়।

টিপস

কালো সর্ষের মধ্যে ঝাঁঝালো ভাব আছে তবে এই ঝাঁঝালো ভাব ভালো না লাগলে কালো সর্ষে বাদ শুধু সাদা সর্ষে দিয়েও তৈরি করতে পারেন।

Ilish Siddho 03
সাদা সর্ষে ও কালো সর্ষে একসাথে একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে

সর্ষে শীল নোড়া দিয়ে বেটে নিতে হবে

ভিজিয়ে রাখা সর্ষে ছাকনির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর সর্ষের সাথে নুন ও কাঁচা লঙ্কা নিয়ে শীলনোড়া দিয়ে অল্প অল্প জল মিশিয়ে বেটে নিতে হবে। শীল নোড়া না থাকলে মিক্সার গ্রাইন্ডার দিয়ে সর্ষের পেষ্ট বানিয়ে নিতে হবে।

টিপস

সর্ষে বাটার সময় বা মিক্সিতে গ্রাইন্ড করার সময় অল্প নুন দিয়ে বাটলে সর্ষের তেতো ভাব থাকবে না।

Ilish Siddho 04
শীলের মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা ও নুন নিয়ে নেওয়া হয়েছে
Ilish Siddho 05
সর্ষে কাঁচা লঙ্কা ও নুন দিয়ে বেটে নেওয়া হয়েছে

সর্ষে বেটে নেওয়ার পর ছেঁকে নিতে হবে

সর্ষে বেটে নেওয়ার পর একটি গভীর পাত্রের মধ্যে ইলিশ মাছের টুকরো গুলোকে নিয়ে বেটে রাখা সর্ষের পেষ্ট ছেঁকে মাছের মধ্যে ঢেলে দিতে হবে। তারপর সর্ষের মিশ্রণ সহ ইলিশ মাছ ৫ থেকে ১০ মিনিট রেখে দিতে হবে। সময় কম থাকলে ৫ থেকে ১০ মিনিট না রাখলেও হবে।

টিপস

সর্ষে বেটে নেওয়ার পর ছেঁকে নিলে যদি অল্প তেতো ভাব থাকে তাহলে সেটা ও চলে যাবে আর সর্ষের মিশ্রণটি মশৃণ হবে।

Ilish Siddho 06
সর্ষে বাটার পর ছেঁকে নেওয়া হচ্ছে
Ilish Siddho 07
ইলিশ মাছ ও ছেঁকে নেওয়া সর্ষে একসাথে মিশিয়ে রাখা হয়েছে

কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে

গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে গরম করে একটি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে হবে। ফোঁড়নে কালো জিরে ও ব্যবহার করতে পারেন। যারা কাঁচা লঙ্কা বেশি খেতে পছন্দ করেন তারা তেলের মধ্যে আরো কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারেন।

Ilish Siddho 08
গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা চিরে দেওয়া হয়েছে

মাছের টুকরো গুলো তেলের মধ্যে দিয়ে সর্ষের মিশ্রণ দিয়ে হবে

কাঁচা লঙ্কা গরম তেলের মধ্যে দেওয়ার পর মাছের টুকরো গুলো দিয়ে দুপাশ একদম হালকা ভেজে নিতে হবে। তারপর ছেঁকে রাখা সর্ষে বাটা  মাছের মধ্যে দিয়ে দিতে হবে।

টিপস

ইলিশ মাছ একদম কম সময় ভাজা করেছি তবে একদম হালকা না করে ইলিশ মাছ ও সর্ষের মিশ্রণ একসাথে গরম তেলের মধ্যে ছেড়ে দিলে হবে।

Ilish Siddho 09
কাঁচা লঙ্কা দেওয়ার পর মাছের টুকরো গুলো দেওয়া হয়েছে
Ilish Siddho 10
মাছ দেওয়ার একটু পরেই সর্ষের মিশ্রণ দিয়ে দেওয়া হয়েছে

সর্ষের মিশ্রণ দেওয়ার পর গুড়ো মশলা দিয়ে দিতে হবে

সর্ষে বাটা দেওয়ার পর পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।

টিপস

ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই ৫ থেকে ৭ মিনিট ফুটানোর পর নামিয়ে নিতে হবে। বেশিসময় ধরে মাছ ফুটাতে থাকলে শক্ত হতে পারে।

Ilish Siddho 11
সর্ষের মিশ্রণ দেওয়ার পর হলুদ গুড়ো ও লঙ্কার গুড়ো দিয়ে দেওয়া হয়েছে
Ilish Siddho 12
গুড়ো মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে

স্বাদমত নুন ও কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে

পাঁচ মিনিট ফুটানোর পর ঢাকনা খুলে স্বাদমত নুন, অল্প গরম জল ও দুটো কাঁচা দিয়ে আরো ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে ১ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। কাঁচা লঙ্কা ও সর্ষের তেল অবশেষে যোগ করলে সর্ষের তরকারির স্বাদ আরো বেড়ে যায়।

Ilish Siddho 13
মাছ সিদ্ধ হওয়ার পর স্বাদমত নুন দিয়ে দেওয়া হচ্ছে
Ilish Siddho 14
নুন দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে
Ilish Siddho 15
ইলিশ মাছের মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে 

পরিবেশন করার পদ্ধতি

ইলিশ মাছ সিদ্ধ তৈরি করার পর গরম সাদা ভাত, গ্রেভি সহ ইলিশ মাছের টুকরো ও তরকারির মধ্যে থেকে একটি কাঁচা লঙ্কা একটি থালাতে নিয়ে পরিবেশন করুন। গরম সাদা ভাত দিয়ে ইলিশ মাছ সিদ্ধ খেতে বেশি ভালো লাগে।

ইলিশ মাছের উপকারিতা

ইলিশ মাছের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন (বি১২, এ, ডি) এবং খনিজ (ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস) এর মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। ইলিশের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তচাপ কমিয়ে এবং প্রদাহ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

উপসংহার

ইলিশ মাছ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল ও নুন তৈরি হয়ে যায় এই ইলিশ মাছ সিদ্ধ রেসিপিটি তাই যে কোন সময় চট জলদি বানিয়ে খেতে পারেন। ঘরে অথিতি আসলে ডাল, ভাজা, ভাতের সঙ্গে এই পদ ও রাখতে পারেন। এটি একটি সুস্বাদু ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার।

Yield: 4

Ilish Siddho

Ilish Siddho 16
No Ratings

ইলিশ মাছ এপার বাংলা ও ওপার বাংলার বাঙালীদের মধ্যে খুব জনপ্রিয় কারণ এর স্বাদ, গন্ধ অন্যান্য মাছ থেকে বেশি। কম উপকরণ দিয়ে তৈরি এই খাবার স্বাদে গন্ধে অতুলনীয়। ইলিশ মাছের বিভিন্ন রেসিপির মধ্যে এটি প্রায় সব বাঙালীদের বাড়িতে বানানো হয়। সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছ সিদ্ধ বানানোর চল যুগ যুগ ধরে চলে আসছে।

Prep Time: 15 minutes
Cook Time: 10 minutes
Total Time: 25 minutes

Ingredients

  • ইলিশ মাছ - ৪ টুকরো
  • কালো সর্ষে - ১ টেবিল চামচ
  • সাদা সর্ষে - টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা - ৪ - ৫ টি
  • হলুদ গুড়ো - ১/৪ চামচ
  • লঙ্কা গুড়ো - ১/৪ চামচ
  • নুন - স্বাদমত
  • সর্ষের তেল - পরিমানমত

Instructions

    প্রথমে ইলিশ মাছের টুকরো গুলোকে ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে রাখতে হবে। তারপর মাছের টুকরো গুলোর মধ্যে নুন, হলুদ গুড়ো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে।

    তারপর পরিমানমত সাদা সর্ষে ও কালো সর্ষে একটি পাত্রের মধ্যে নিয়ে হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১৫  মিনিট।

    এরপর ভিজিয়ে রাখা সর্ষে ছাকনির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর সর্ষের সাথে নুন ও কাঁচা লঙ্কা নিয়ে শীলনোড়া দিয়ে অল্প অল্প জল মিশিয়ে বেটে নিতে হবে।

    সর্ষে বেটে নেওয়ার পর একটি গভীর পাত্রের মধ্যে ইলিশ মাছের টুকরো গুলোকে নিয়ে বেটে রাখা সর্ষের পেষ্ট ছেঁকে মাছের মধ্যে ঢেলে দিতে হবে। তারপর সর্ষের মিশ্রণ সহ ইলিশ মাছ ৫ থেকে ১০ মিনিট রেখে দিতে হবে।

    এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে গরম করে একটি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে হবে।

    কাঁচা লঙ্কা গরম তেলের মধ্যে দেওয়ার পর মাছের টুকরো গুলো দিয়ে দুপাশ একদম হালকা ভেজে নিতে হবে। তারপর ছেঁকে রাখা সর্ষে বাটা  মাছের মধ্যে দিয়ে দিতে হবে।

    সর্ষে বাটা দেওয়ার পর পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে।

    পাঁচ মিনিট ফুটানোর পর ঢাকনা খুলে স্বাদমত নুন, অল্প গরম জল ও দুটো কাঁচা দিয়ে আরো ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে ১ চামচ সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

    অনুরূপ পোস্ট