Ilish Macher Jhol 32

ইলিশ মাছের ঝোল ঝিঙে, আলু ও জিরে বাটা দিয়ে /  Hilsa fish curry with ridge gourd, potato, and cumin paste

ঝিঙে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বাঙালির রান্নাঘরের এক অনন্য রত্ন। এই পদে রসাল ইলিশ মাছের টুকরোগুলি যখন কোমল ঝিঙে ও আলুর সঙ্গে মিশে যায়, তখন তৈরি হয় এক স্বাদে-সুগন্ধে ভরপুর ঐতিহ্যবাহী ঝোল। হালকা হলুদ গুড়ো ও জিরে বাটা, আদা, কাঁচা লঙ্কা আর সরষের তেলের সুঘ্রাণে রান্না করা এই খাবারটি গরম ভাতের সঙ্গে পরিবেশিত হলে রসনার তৃপ্তি পূর্ণতা পায়। এটি শুধু একটি রান্না নয়, বরং বাঙালির গ্রীষ্মের দুপুরের ঘরের স্নিগ্ধতা ও মায়ার এক সুস্বাদু প্রকাশ।

ইলিশ মাছের আরো রেসিপি শেয়ার করা আছে সেগুলো হল ইলিশ সিদ্ধ, সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, জিরে বাটা দিয়ে ইলিশ মাছ , ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠিকচু, ইলিশ পোস্ত, ইলিশ ভাপা দেখে বানিয়ে নিতে পারেন।

উপকরণ

ইলিশ মাছ, ঝিঙে, আলু, হলুদ গুড়ো, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা ও কাঁচা লঙ্কা থেতো, আস্ত কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল, কালো জিরে, শুকানো লঙ্কা, তেজপাতা, গরম জল।

প্রণালী:

ইলিশ মাছের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিতে হবে

প্রথমে ইলিশ মাছের খোসা ছাড়িয়ে নিতে হবে। ইলিশ মাছের খোসা ছাড়ানোর পর নিজের পছন্দমত আকারে কেটে টুকরো করে নিতে হবে। তারপর মাছের টুকরো গুলো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর ইলিশ মাছের টুকরো গুলোর মধ্যে নুন ও হলুদ গুড়ো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে।

Ilish Macher Jhol 01
ইলিশ মাছের টুকরো গুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে
Ilish Macher Jhol 02
ইলিশ মাছের টুকরো গুলোর মধ্যে নুন ও হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে রাখা হয়েছে

মাছ কেটে নেওয়ার পর সব্জি গুলো কেটে নিতে হবে

একটি পাত্রের মধ্যে জল নিয়ে আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে ঐ জল ভরা পাত্রের মধ্যে রাখতে হবে। তারপর ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা আকারে টুকরো করে নিতে হবে। তারপর আলু ও ঝিঙের  টুকরো গুলো ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে রাখতে হবে। কাঁচা লঙ্কা ধুয়ে রেখে আদা ও কাঁচা লঙ্কা থেতো করে রাখতে হবে।

টিপস

আলু কাটার পর জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কারণ আলু কেটে রাখলে কালো হয়ে যায়। আলু কাটার সময় একটি পাত্রের মধ্যে জল নিয়ে রাখতে হবে। তারপর আলু কেটে ঐ জল ভরা পাত্রের মধ্যে রাখতে হবে।

Ilish Macher Jhol 03
ঝিঙে ও আলুর খোসা ছাড়ানোর পর ধুয়ে জল ঝরিয়ে রাখা রয়েছে

মেরিনেট করে রাখা মাছের টুকরো গুলো ভেজে নিতে হবে

সব্জি কেটে ধুয়ে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই ভালোকরে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর মেরিনেট করা ইলিশ মাছের টুকরো গরম তেলের মধ্যে ছাড়ার পর উল্টে পাল্টে দুপাশ ভেজে নিতে হবে। ইলিশ মাছের টুকরো গুলো হালকা করে ভাজতে হবে। ইলিশ মাছ ভাজার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।

টিপস

ইলিশ মাছের টুকরো গুলো হালকা করে ভাজতে হবে। ইলিশ মাছ বেশি কড়া ভাজা করে ঝোলের মধ্যে দিলে মাছের গন্ধ ঝোলের মধ্যে আসবে না।

Ilish Macher Jhol 04
গ্যাস জ্বালিয়ে কড়াই বসানোর পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে
Ilish Macher Jhol 05
সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পর মেরিনেট করা ইলিশ মাছের টুকরো দিয়ে দেওয়া হয়েছে
Ilish Macher Jhol 06
 মাছের টুকরোর একপাশ ভেজে নেওয়ার পর উল্টে দেওয়ার হয়েছে
Ilish Macher Jhol 07
মাছের টুকরো গুলো ভেজে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়েছে

ইলিশ মাছ ভাজা হওয়ার পর আলু ও ঝিঙে ভেজে নিতে হবে

ইলিশ মাছ ভাজা হয়ে গেলে ঐ তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুর টুকরো গুলো ও অল্প নুন দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। 

আলু ভাজা হওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমানমত সর্ষের তেল যোগ করে গরম হওয়ার পর কালোজিরে, শুকানো লঙ্কা, তেজপাতা ও আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে নেড়ে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরো, হলুদ গুড়ো ও অল্প নুন নেড়ে ঝিঙে গুলোকে ভেজে নিতে হবে।

Ilish Macher Jhol 08
মাছ ভেজে তুলে নেওয়ার পর আলুর টুকরো দিয়ে অল্প নুন দিয়ে দেওয়া হচ্ছে 
Ilish Macher Jhol 09
নুন দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে  নেওয়া হয়েছে
Ilish Macher Jhol 10
আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে
Ilish Macher Jhol 11
আলু ভাজার পর কড়াইয়ের মধ্যে পরিমানমত সর্ষের তেল যোগ করে কালোজিরে ফোঁড়ন দিয়ে দেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 12
কালোজিরে দেওয়ার পর তেজপাতা, শুকানো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে
Ilish Macher Jhol 13
তেজপাতা, শুকানো লঙ্কা দেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে দেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 14
 আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 15
আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে ভাজার পর টুকরো করে রাখা ঝিঙে, ও সামান্য হলুদ গুড়ো দিয়ে দেওয়া হয়েছে
Ilish Macher Jhol 16
 ঝিঙে, হলুদ গুড়ো দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে
Ilish Macher Jhol 17
 ঝিঙে লাল করে ভেজে নেওয়া হয়েছে

ঝিঙে ভাজা হওয়ার পর গুড়ো মশলা ও বাটা মশলা দিয়ে কষিয়ে নিতে হবে

ঝিঙের টুকরো গুলো ভাজা হয়ে গেলে সামান্য হলুদ গুড়ো, পরিমানমত জিরে বাটা,  কাঁচা লঙ্কা বাটা ও নুন দিয়ে নেড়ে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দেওয়ার পর যখন ঝিঙে মশলার সাথে মেশানোর পর ভেজে রাখা আলুর

টুকরো দিয়ে কষিয়ে নিতে হবে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। মশলা দেওয়ার পর দু থেকে তিন অল্প অল্প গরম জল দিয়ে কষানোর পর যখন তেল উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে।

Ilish Macher Jhol 18
ঝিঙে ভেজে নেওয়ার পর সব মশলা, নুন ও কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে
Ilish Macher Jhol 19
সব মশলা দেওয়ার পর খুন্তির সাহায্য মিশিয়ে নেওয়া হয়েছে
Ilish Macher Jhol 20
সব মশলা ঝিঙের সাথে মিশিয়ে নেওয়ার পর পরিমানমত গরম জল দিয়ে দেওয়া হয়েছে
Ilish Macher Jhol 21
গরম জল দেওয়ার পর ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 22
ভাজা আলু দেওয়ার পর কষিয়ে নেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 23
ঝিঙে, আলু মশলার সাথে কষানো হয়ে গেছে

মশলা কষানো হয়ে গেলে পরিমানমত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে

আলু ও ঝিঙে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর পরিমানমত গরম জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠার পর স্বাদমত নুন দিয়ে নেড়ে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিতে হবে। তারপর খুন্তির সাহায্যে হালকা হাতে নেড়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। তরকারি ফুটানোর সময় চুলার আঁচ মধ্যম থেকে একটু বেশি রাখতে হবে। 

Ilish Macher Jhol 24
সব্জি মশলার সাথে কষানোর পর পরিমানমত গরম জল দিয়ে দেওয়া হয়েছে
Ilish Macher Jhol 25
গরম জল দেওয়ার পর স্বাদমত নুন দিয়ে দেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 26
নুন দেওয়ার পর ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 27
ভাজা ইলিশ মাছে ঝোলের মধ্যে দেওয়ার পর ফুটিয়ে নেওয়া হচ্ছে

অবশেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ফুটিয়ে নামিয়ে নিতে হবে

ইলিশ মাছের ঝোল ফুটে উঠার কিছুক্ষণ পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে আরো ১ থেকে ২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করার পর ইলিশ মাছের ঝোল একটি পাত্রের মধ্যে তুলে হবে। তরকারি রান্না করার শেষে কাঁচা লঙ্কা দিয়ে ১ মিনিট ফুটিয়ে নিলে তরকারির মধ্যে এক অপূর্ব সুন্দর গন্ধ ও স্বাদ বাড়িয়ে দেয়।

Ilish Macher Jhol 28
ঝোল কিছুক্ষণ ফুটানোর পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 29
কাঁচা লঙ্কা দেওয়ার পর ১ মিনিট ফুটিয়ে নেওয়া হচ্ছে
Ilish Macher Jhol 30
ঝোল কাঁচা লঙ্কা দিয়ে ফুটানোর পর গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে

পরিবেশনের পদ্ধতি

ঝিঙে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল সাধারণত গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। প্রথমে একটি পরিষ্কার থালায় গরম সাদা ভাত পরিবেশন করুন। এরপর ভাতের পাশে বা ওপরে ধীরে ধীরে ইলিশের ঝোল ঢেলে দিন, যাতে ঝোলের রস ভাতে মিশে যায়। প্রতিটি প্লেটে একটি বা দুটি ইলিশের টুকরো ও সঙ্গে কিছু আলু ও ঝিঙে রাখলে দেখতে আকর্ষণীয় লাগে। চাইলে উপর থেকে সামান্য কাঁচা লঙ্কা ও সরষের তেল ছিটিয়ে দিলে গন্ধ ও স্বাদ আরও বেড়ে যায়।

গরম ভাতের সঙ্গে পরিবেশিত এই পদটি দুপুরের খাবারে দারুণ তৃপ্তি এনে দেয় এবং বাঙালির ঐতিহ্যের ছোঁয়া জাগিয়ে তোলে।

উপসংহার

ঝিঙে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল শুধু একটি রান্না নয়, এটি বাঙালির ঘরোয়া স্বাদের এক গভীর অনুভূতি। হালকা মশলার মাধুর্যে, সরষের তেলের সুবাসে ও ইলিশের অমোঘ স্বাদে এই পদটি গ্রীষ্মের দুপুরের ভাতের সঙ্গে এক অনন্য আনন্দ এনে দেয়। পুষ্টিকর, হালকা ও সুস্বাদু এই ঝোল শরীর ও মনে একই সঙ্গে প্রশান্তি আনে। তাই ঝিঙে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বাঙালির রন্ধন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসার সঙ্গে স্থান করে নিয়েছে।


Yield: 4 - 5

Ilish-Macher-Jhol

Ilish Macher Jhol 32
No Ratings

ঝিঙে, আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হলো বাঙালির প্রিয় এক ঐতিহ্যবাহী পদ, যা স্বাদ, গন্ধ ও পুষ্টিতে অনন্য। এই ঝোলে নরম ঝিঙে ও আলুর সঙ্গে ইলিশ মাছের তেল ও রস মিশে এক অসাধারণ স্বাদ তৈরি করে। হালকা আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা ও সরষের তেলের ঘ্রাণে রান্না করা এই পদটি গরম ভাতের সঙ্গে খাওয়া হয় এবং তা শরীরকে যেমন সতেজ করে তোলে, তেমনি রসনাকেও তৃপ্ত করে।

এটি এমন এক রান্না, যেখানে সরল উপকরণের মেলবন্ধনে তৈরি হয় এক ঘরোয়া অথচ রাজকীয় স্বাদ, যা প্রতিটি বাঙালি পরিবারের খাবার তালিকায় গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে।

Prep Time: 20 minutes
Cook Time: 25 minutes
Total Time: 25 minutes

Ingredients

  • ইলিশ মাছ - ৫ টুকরো
  • ঝিঙে - ২ টো ছোট আকারের
  • আলু - ১ টি বড় আকারের
  • হলুদ গুড়ো - ১/২ চামচ
  • জিরে বাটা - ১ টেবিল চামচ থেকে একটু বেশি
  • কাঁচা লঙ্কা বাটা - ১/২ চামচ
  • আদা ও কাঁচা লঙ্কা থেতো - ১/২ চামচ
  • আস্ত কাঁচা লঙ্কা - ৬ - ৭ টি
  • নুন - স্বাদমত
  • সর্ষের তেল - পরিমানমত
  • কালো জিরে - ১/৪ চামচ
  • শুকানো লঙ্কা - ১ টি
  • তেজপাতা - ১ টি
  • গরম জল - পরিমানমত

Instructions

    1. প্রথমে ইলিশ মাছ কেটে ধুয়ার পর জল ঝরিয়ে নিতে হবে। তারপর ইলিশ মাছের টুকরো গুলোর মধ্যে নুন ও হলুদ গুড়ো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে।
    2. ঝিঙে ও  আলুর খোসা ছাড়িয়ে লম্বা আকারে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। কাঁচা লঙ্কা ধুয়ে রেখে আদা ও কাঁচা লঙ্কা থেতো করে রাখতে হবে।
    3. সব্জি কেটে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর মেরিনেট করা ইলিশ মাছের টুকরো দিয়ে ভেজে নিতে হবে।
    4. ইলিশ মাছ ভাজা হয়ে গেলে ঐ তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুর টুকরো গুলো ও অল্প নুন দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমানমত সর্ষের তেল যোগ করে গরম হওয়ার পর কালোজিরে, শুকানো লঙ্কা, তেজপাতা ও আদা, কাঁচা লঙ্কা থেতো দিয়ে নেড়ে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরো, হলুদ গুড়ো ও অল্প নুন নেড়ে ঝিঙে গুলোকে ভেজে নিতে হবে।
    5. ঝিঙের টুকরো গুলো ভাজা হয়ে গেলে সামান্য হলুদ গুড়ো, পরিমানমত জিরে বাটা,  কাঁচা লঙ্কা বাটা ও নুন দিয়ে নেড়ে গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দেওয়ার পর যখন ঝিঙে মশলার সাথে মেশানোর পর ভেজে রাখা আলুর টুকরো দিয়ে কষিয়ে নিতে হবে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। 
    6. আলু ও ঝিঙে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর পরিমানমত গরম জল দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠার পর স্বাদমত নুন দিয়ে নেড়ে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে  হালকা হাতে নেড়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে।
    7. ঝোল ফুটে উঠার কিছুক্ষণ পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে আরো ১ থেকে ২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করার পর ইলিশ মাছের ঝোল একটি পাত্রের মধ্যে তুলে হবে।

Nutrition Information:

Serving Size: 1 piece
Amount Per Serving: Calories: 250

অনুরূপ পোস্ট