ঘোরয়া স্বাদে ট্যাংরা মাছের ঝাল / Tangra Fish Curry with a Touch of Homely Taste
বাঙালির রান্নাঘরে মাছ মানেই এক বিশেষ আবেগ, আর তারই অন্যতম রূপ ট্যাংরা মাছের ঝাল। মধ্যম আকারের হলেও ট্যাংরা মাছের স্বাদে আছে এক অন্যরকম ঘ্রাণ ও কোমলতা, যা একবার মুখে দিলে মনে গেঁথে যায়। পিঁয়াজ, আদা-রসুন আর কাঁচা লঙ্কার মিশ্রণে তৈরি এই ঝাল পদটি একেবারে ঘরোয়া আবহে ভরপুর। গ্রামীণ রান্নার সাদামাটা অথচ মনভরানো এই রেসিপি আজও প্রতিটি বাঙালি ঘরের প্রিয় দুপুরের খাবার।
- ট্যাংরা মাছ, পিঁয়াজ কুচি, আদা ও রসুন থেতো, পিঁয়াজ বাটা, টমেটো বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, কাচা লঙ্কা বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে গুড়ো বা জিরে বাটা, নুন, সর্ষের তেল, কালো জিরে, গরম জল।
প্রণালী:
মাছ কেটে ধুয়ার পর সব্জি কেটে রাখতে হবে
প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিস্কার করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর ট্যাংরা মাছ গুলোর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে।
ট্যাংরা মাছ মেরিনেট করার পর পিঁয়াজ, আদা, রসুন, টমেটো ইত্যাদির খোসা ছাড়ানোর পর ধুয়ে কেটে, বেটে সব উপকরণ তৈরি করে রাখতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে।



সব্জি কাটার পর মেরিনেট করে রাখা ট্যাংরা মাছ ভেজে নিতে হবে
কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর ঐ তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপর মেরিনেট করে রাখা ট্যাংরা মাছ গুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।
ট্যাংরা মাছ ভাজার সময় সামান্য নুন তেল গরম হওয়ার পর দিয়ে তারপর মেরিনেট করা মাছ দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে ভাজা করতে হবে।



মাছ ভাজার পর স্লাইস করে রাখা পিঁয়াজ ভেজে নিতে হবে
মাছ ভাজার পর অল্প সর্ষের তেল যোগ করে নিতে হবে। তেল যোগ করার পর কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে দিতে হবে। ফোঁড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর পিঁয়াজের স্লাইস ও অল্প নুন দিয়ে হালকা লাল করে ডেজে নিতে হবে।
পিঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে পিঁয়াজ যেন পূড়ে না যায়। পিঁয়াজ ভাজার সময় যদি পূড়ে যায় তবে পুরো তরকারির স্বাদ





পিঁয়াজ ভাজার পর আদা, রসুন ও টমেটো বাটা দিয়ে ভেজে নিতে হবে
পিঁয়াজ ভাজা হওয়ার পর আদা ও রসুন থেতো দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে ভেজে নিতে হবে। আদা, রসুন দিয়ে ভাজা করার পর পিঁয়াজ বাটা দিয়ে নেড়ে ভেজে নিতে হবে। পিঁয়াজ ভাজার পর টমেটো বাটা দিয়ে নেড়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে।





আদা, রসুন, টমেটো দিয়ে ভাজার পর গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে
টমেটো বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজার পর হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে বাটা ও স্বাদমত নুন দেওয়ার পর অল্প গরম জল দিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর সময় পর পর দু-তিন বার অল্প অল্প গরম জল দিয়ে মশলা কষাতে হবে। আর চুলার আঁচ মধ্যম থেকে কমের দিকে রাখতে হবে। মশলা কষানোর সময় ঘন ঘন নাড়াতে হবে।



মশলা কষানো হয়ে গেলে পরিমানমত গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে
মশলা কষানো হয়ে গেলে পরিমানমত গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে উঠার পর ভেজে রাখা ট্যাংরা মাছ ও টমেটোর টুকরো দিয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে। তরকারি ফুটানোর সময় চুলার আঁচ মধ্যম রাখতে হবে যাতে তরকারি টকবক করে ফুটতে পারে।
যেকোন তরকারি রান্নার সময় গরম জল ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায় আর তরকারি তৈরি করতে সময় কম লাগে।





অবশেষে কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে দিয়ে দিতে হবে
মাছের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোল ঘন হয়ে আসলে চেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি দিয়ে ১ থেকে ২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে মাছের ঝোল তুলে নিতে হবে। এই ভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু ট্যাংরা মাছের ঝাল।



পরিবেশন করার পদ্ধতি
ট্যাংরা মাছের ঝাল রান্না হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন যাতে মসলার ঘ্রাণ মাছের ভেতরে ভালোভাবে মিশে যায়। এরপর গরম গরম ট্যাংরা মাছের ঝাল একটি পরিবেশন বাটিতে তুলে নিন। ওপর থেকে সামান্য কাঁচা ধনেপাতা কুঁচি ও একফোঁটা সর্ষের তেল ছিটিয়ে দিন অতিরিক্ত সুবাসের জন্য। এটি ভাতের সঙ্গে পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে। চাইলে পাশে লেবুর টুকরো ও কাঁচা লঙ্কাও রাখতে পারেন, যা স্বাদে এনে দেবে অন্যরকম ঝাঁজ।
উপসংহার
ট্যাংরা মাছের ঝাল এক অনন্য স্বাদের বাঙালি পদ, যেখানে পিঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ও মশলার মিলনে তৈরি হয় এক অসাধারণ রন্ধনশৈলী। এই ঝাল শুধু পেট নয়, মনও ভরিয়ে তোলে তার গন্ধে ও স্বাদে। এক বাটি সাদা ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝালের স্বাদ নিলে যেন ঘরের রান্নার উষ্ণতা ও গ্রামের স্মৃতি একসাথে ফিরে আসে।
Tangra Macher Jhaal
ট্যাংরা মাছের ঝাল হলো এক ঐতিহ্যবাহী বাঙালি পদ, যেখানে টাটকা ট্যাংরা মাছ ঘরোয়া মশলা ও আদা, রসুন দিয়ে রান্না হয় এক অনন্য স্বাদে। এর মশলার ভারসাম্য, সর্ষের তেলের ঝাঁজ, আর কাঁচা লঙ্কার সুবাস মিলিয়ে তৈরি হয় এমন এক পদ যা ভাতের সঙ্গে খেলে রসনা তৃপ্ত হয় সম্পূর্ণভাবে। এই রান্নার সৌন্দর্য এর সরলতায় — অল্প উপকরণ, অল্প সময়, কিন্তু স্বাদে ভরপুর। গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝাল পরিবেশন করলে যে কেউ হয়ে উঠবে রান্নার ভক্ত!
Ingredients
- ট্যাংরা মাছ - ৩০০ গ্রাম
- পিঁয়াজ কুচি - ১/২ থেকে একটু বেশি
- আদা ও রসুন থেতো - ১/২ চামচ
- পিঁয়াজ বাটা - ১ টেবিল চামচ
- টমেটো বাটা - ২ চামচ
- টমেটো কুচি - ১/২ টমেটো
- কাঁচা লঙ্কা - ৪ - ৫ টি
- ধনেপাতা কুচি - ১ মুঠো
- কাচা লঙ্কা বাটা - ১/২ চামচ
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- জিরে গুড়ো বাটা - সামান্য
- নুন - স্বাদমত
- সর্ষের তেল - পরিমানমত
- কালো জিরে - সামান্য
- গরম জল - পরিমানমত
Instructions
- প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিস্কার করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর ট্যাংরা মাছ গুলোর মধ্যে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে।
- ট্যাংরা মাছ মেরিনেট করার পর পিঁয়াজ, আদা, রসুন, টমেটো ইত্যাদি কেটে, বেটে তৈরি করে নিতে হবে। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে
- সর্ষের তেল দিয়ে দিতে হবে।
- তেল গরম হওয়ার পর ঐ তেলের মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপর মেরিনেট করে রাখা ট্যাংরা মাছ গুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।
- মাছ ভাজার পর অল্প সর্ষের তেল যোগ করে নিতে হবে। তেল যোগ করার পর কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে দিতে হবে। ফোঁড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর পিঁয়াজের স্লাইস ও অল্প নুন দিয়ে হালকা লাল করে ডেজে নিতে হবে।
- পিঁয়াজ ভাজা হওয়ার পর আদা ও রসুন থেতো দিয়ে ২ থেকে ৩ মিনিট ধরে ভেজে নিতে হবে। আদা, রসুন দিয়ে ভাজা করার পর পিঁয়াজ বাটা দিয়ে নেড়ে ভেজে নিতে হবে। পিঁয়াজ ভাজার পর টমেটো বাটা দিয়ে নেড়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে।
- টমেটো বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভাজার পর হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, জিরে বাটা ও স্বাদমত নুন দেওয়ার পর অল্প গরম জল দিয়ে কষিয়ে নিতে হবে।
- মশলা কষানো হয়ে গেলে পরিমানমত গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোল ফুটে উঠার পর ভেজে রাখা ট্যাংরা মাছ ও টমেটো স্লাইস দিয়ে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- মাছের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঝোল ঘন হয়ে আসলে চেরা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি দিয়ে ১ থেকে ২ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে মাছের ঝোল তুলে নিতে হবে।
Nutrition Information:
Serving Size: 2 piece of fishAmount Per Serving: Calories: 180 - 220
