জিরে বাটা দিয়ে ইলিশ মাছ / Hilsa Fish with Cumin Paste
বাংলার রান্নাঘরের অন্যতম বৈশিষ্ট্য হলো সরলতায় ভরপুর অথচ অপূর্ব স্বাদে ভরা কিছু পদ। সেই তালিকায় ইলিশ মাছের নাম থাকবে সবার আগে। ইলিশ মানেই যেন ভাতের পাতে উৎসব, আবেগ আর চিরন্তন ঐতিহ্যের প্রতীক। আর যখন এই ইলিশের সঙ্গে যোগ হয় জিরার ঘ্রাণ, কাঁচা লঙ্কার ঝাঁজ আর সর্ষের তেলের ঝলকানি, তখন জন্ম নেয় এক অসাধারণ পদ—জিরা ইলিশ।
এই রান্নার সৌন্দর্য হলো এর সরলতা। বেশি মশলার বাহার নেই, নেই অযথা ঝকঝকে সাজসজ্জা—তবুও প্রতিটি কণায় জিভে লেগে থাকে এক অমূল্য স্বাদ। গরম ভাতের সঙ্গে জিরা ইলিশ খাওয়ার আনন্দ যেন ভোজন রসিক বাঙালির হৃদয়কে স্পর্শ করে যায়। এটি শুধু একটি রান্না নয়, বরং বাংলার মাটির ঘ্রাণ, পারিবারিক বন্ধনের উষ্ণতা আর রান্নাঘরের চিরন্তন গল্পের এক অংশ।
ইলিশ মাছের আরো রেসিপি শেয়ার করা আছে সেগুলো হল ইলিশ সিদ্ধ, সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল ঝিঙে, আলু ও জিরে বাটা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠিকচু, ইলিশ পোস্ত, ইলিশ ভাপা দেখে বানিয়ে নিতে পারেন।
ইলিশ মাছ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন, সর্ষের তেল, আস্ত কাঁচা লঙ্কা, চিনি, ভাজা জিরে গুড়ো, তেজপাতা, শুকানো লঙ্কা, আস্ত জিরে, গরম জল।
প্রণালী:
প্রথমে কিছু মশলা বেটে রেখে মাছ কেটে নিতে হবে
প্রথমে পরিমানমত আদার খোসা ও কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তারপর একে একে আদা, কাঁচা লঙ্কা ও জিরে বেটে রাখতে হবে শীল নোড়া দিয়ে অথবা মিক্সার গ্রাইন্ডার দিয়ে। ইলিশ মাছ কেটে টুকরো করে ধুয়ে নিতে হবে। তারপর মাছের টুকরো গুলো জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে।
জিরে বাটার জায়গায় জিরে গুঁড়ো পরিমানমত একটি পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে গুলে ব্যবহার করতে পারেন।

ইলিশ মাছ মেরিনেট করে রাখতে হবে
একটি পাত্রের মধ্যে ইলিশ মাছের টুকরো গুলো নেওয়ার পর এর মধ্যে নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, সর্ষের তেল ও আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর হালকা হাতে মেখে ঢেকে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত। এইভাবে কাঁচা মাছের মধ্যে মশলা মাখিয়ে কিছুক্ষণ রাখার পর রান্না করলে তরকারিটি খেতে খুব সুস্বাদু হয়।
জিরা ইলিশ তৈরি করতে কাঁচা মাছ ব্যবহার না করে মাছ হালকা ভেজে ব্যবহার করা যেতে পারে।


সর্ষের তেল গরম করে ফোঁড়ন দিয়ে দিতে হবে
গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বা ফ্রাইপেন বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর আস্ত জিরে, তেজপাতা ও শুকানো লঙ্কা দিয়ে দিতে হবে। ফোঁড়নের সব গোটা মশলা গরম তেলের মধ্যে দেওয়ার পর ১৫ থেকে ২০ সেকেন্ড ভেজে নিতে হবে।


ফোঁড়ন দেওয়ার পর মেরিনেট করা মাছ দিয়ে ভেজে নিতে হবে
গোটা জিরে, তেজপাতা ও শুকানো লঙ্কা ভাজা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর মেরিনেট করা ইলিশ মাছের টুকরো গুলো দিয়ে ২ থেকে ৩ ভেজে নিতে হবে। মাছের টুকরো গুলো অল্প ভাজার পর বাকি মশলা মাছের মধ্যে দিয়ে ১ মিনিট পর্যন্ত কষানোর পর পরিমানমত গরম জল ও চিনি দিয়ে নেড়ে ঢাকনা ঢেকে ১০ মিনিট পর্যন্ত রাখতে হবে। আর চুলার আঁচ মধ্যম রাখতে হবে।
এই মাছের ঝোলে গরম জল ব্যবহার করতে হবে। তরকারি রান্না করার সময় গরম জল ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়ে আর সময় কম লাগে।





ঝোল ফুটানোর পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে
ঝোল ফুটে উঠার ৫ মিনিট পর একদম ধিরে ধিরে খুন্তির সাহায্যে মাছের টুকরো গুলো উল্টিয়ে দিতে হবে। আর ঝোল ফুটানোর ১০ মিনিট হয়ে গেলে ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা ও সামান্য ভাজা জিরের গুড়ো দিয়ে ১ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে জিরা ইলিশের তরকারি তুলে নিতে হবে।




পরিবেশন করার পদ্ধতি –
জিরা ইলিশ সবসময় গরম সাদা ভাতের সঙ্গে খাওয়া সবচেয়ে ভালো। ভাত প্রথমে প্লেটে পরিবেশন করুন, তারপর ওপরে বা পাশে জিরা ইলিশ রাখুন
ইলিশের ঝোলটা ভাতের ওপরে হালকা করে ছড়িয়ে দিন। এতে ভাত ভিজে গেলে স্বাদ অনেক বেড়ে যায়।
চাইলে আলাদা বাটিতেও ঝোল পরিবেশন করা যায়।
মাছের টুকরো আস্ত অবস্থায় পরিবেশন করলে দেখতে ভালো লাগে।
পরিবেশনের সময় ভাঙা বা কুচকানো যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে।
ভাতের সঙ্গে আলাদা করে কাঁচা লঙ্কা পরিবেশন করতে পারেন। উপর দিয়ে একফোঁটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে গন্ধ দ্বিগুণ হয়।
প্লেটের পাশে কাটা পেঁয়াজ, শসা বা লেবুর টুকরো দিয়ে সাজালে দেখতে সুন্দর লাগে। চাইলে কলাপাতায় ভাত আর জিরা ইলিশ পরিবেশন করলে আরও ঐতিহ্যবাহী পরিবেশ তৈরি হয়।
এভাবে পরিবেশন করলে শুধু খাবারের স্বাদই নয়, পরিবেশনের আনন্দও বাড়বে অনেকগুণ।


উপসংহার-
জিরা ইলিশ কেবল একটি সাধারণ মাছের ঝোল নয়, এটি বাঙালির রসনায় এক চিরন্তন স্বাদের ছোঁয়া। জিরার মাটির ঘ্রাণ, কাঁচা লঙ্কার ঝাঁজ আর ইলিশের মোলায়েম স্বাদ একসঙ্গে মিশে তৈরি করে এক অসাধারণ সংমিশ্রণ। এই রান্না যেমন সহজে তৈরি করা যায়, তেমনি ভাতের সঙ্গে খেলে মন ভরে যায় আনন্দে। পারিবারিক দুপুরের ভোজ হোক বা বিশেষ অতিথির আপ্যায়ন—জিরা ইলিশ সবসময়ই টেবিলের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
প্রতিটি গ্রাসে শুধু স্বাদের পরিতৃপ্তিই নয়, মেলে ঐতিহ্যের ছোঁয়া আর আপনজনের সঙ্গে ভাগাভাগি করে খাওয়ার আনন্দ। তাই বাঙালি রান্নাঘরের অমূল্য সম্পদ হিসেবে জিরা ইলিশ আজও বাঙালির ভাত-ডাল-মাছের আসরে রাজত্ব করে আসছে।
Jeera-Ilish
জিরা ইলিশ হলো বাঙালি রান্নাঘরের এক অনন্য পদ, যেখানে ইলিশ মাছের কোমল স্বাদ মিশে যায় জিরার মাটির ঘ্রাণে। সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর সামান্য মশলার সহজ ব্যবহার এই রেসিপিকে করে তোলে অত্যন্ত সুস্বাদু এবং হালকা ঝোলের উপযুক্ত একটি খাবার। ইলিশের প্রতিটি টুকরো জিরার ঝাঁঝালো স্বাদ শুষে নিয়ে গরম ভাতের সঙ্গে এক অসাধারণ সমন্বয় তৈরি করে।
এই পদ রান্নায় সময় কম লাগে, মশলাও অল্প লাগে, কিন্তু স্বাদে থাকে ভরপুর বাঙালিয়ানা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবারের সঙ্গে নিরিবিলি দুপুরের আহার—সবক্ষেত্রেই জিরা ইলিশ আনন্দের আবহ তৈরি করে। এটি শুধু একটি মাছের তরকারি নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি আর রসনার এক অমূল্য উপহার।
Ingredients
- ইলিশ মাছ - ৪ টুকরো
- আদা বাটা - ১/২ চামচ থেকে কম
- কাঁচা লঙ্কা বাটা - ১/২ চামচ
- জিরে বাটা - ২ চামচ থেকে একটু বেশি
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- লঙ্কা গুড়ো - ১/২ চামচ
- নুন - স্বাদমত
- সর্ষের তেল - পরিমানমত
- আস্ত কাঁচা লঙ্কা - ৬ - ৭ টি
- চিনি - ১/২ চামচ থেকে কম
- ভাজা জিরে গুড়ো - ১/২ চামচ
- তেজপাতার - ২ টি
- শুকানো লঙ্কা - ১ টি
- আস্ত জিরে - সামান্য
- গরম জল - পরিমানমত
Instructions
- প্রথমে পরিমানমত আদা, কাঁচা লঙ্কা ও জিরে বেটে রাখতে হবে। ইলিশ মাছ কেটে টুকরো করে ধুয়ে নিতে হবে। তারপর মাছের টুকরো গুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে।
- ইলিশ মাছের টুকরো গুলোর মধ্যে নুন, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, সর্ষের তেল ও আস্ত কাঁচা লঙ্কা দিয়ে মেখে ঢেকে রাখতে হবে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত।
- এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর আস্ত জিরে, তেজপাতা ও শুকানো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে।
- গোটা জিরে, তেজপাতা ও শুকানো লঙ্কা ভাজা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর মেরিনেট করা ইলিশ মাছের টুকরো গুলো দিয়ে ২ থেকে ৩ ভেজে নিতে হবে। মাছের টুকরো গুলো অল্প ভাজার পর বাকি মশলা মাছের মধ্যে দিয়ে ১ মিনিট পর্যন্ত কষানোর পর পরিমানমত গরম জল ও চিনি দিয়ে নেড়ে ঢাকনা ঢেকে ১০ মিনিট পর্যন্ত।
- ঝোল ফুটে উঠার ৫ মিনিট পর একদম ধিরে ধিরে খুন্তির সাহায্যে মাছের টুকরো গুলো উল্টিয়ে দিতে হবে। আর ঝোল ফুটানোর ১০ মিনিট হয়ে গেলে ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা ও সামান্য ভাজা জিরের গুড়ো দিয়ে ১ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে জিরা ইলিশের তরকারি তুলে নিতে হবে।
Nutrition Information:
Serving Size: 1Amount Per Serving: Calories: 440 - 450
