Sujir Idli Featured

চট জলদি সুজির ইডলি বানানোর রেসিপি | How to make Semolina Idli

সকাল বেলা যদি চট জলদি ও স্বাস্থ্যকর কিছু খাবার বানানো যায় তাহলে তো ভালোই হয়। ইডলি বানাতে গেলে সাধারণত চাল আর ডাল ভিজিয়ে রাখতে হয় তাতে অনেক সময় লাগে। সুজি দিয়ে ইডলি চট জলদি বানানো যায়।

সকালের জলখাবার যেমন সুজির ইডলি খাওয়া হয় তেমনই দুপুর বেলা ও রাতের বেলা খাওয়া যেতেই পারে। হিন্দি ভাষায় সুজির ইডলিকে রাভা ইডলি বলা হয়। একদম কম উপকরণে অতি সহজে এই সুজির ইডলি তৈরি করা যায়।সুজির ইডলির সাথে যে নারকেলের চাটনি সাম্বার খাওয়া হয় সেই চাটনি ও সাম্বারের রেসিপি শেয়ার করা আছে দেখে বানিয়ে নিতে পারেন।

সুজি দিয়ে বিভিন্ন রকম পদ তৈরি করা যায়। সুজির হালুয়া তৈরি করে খাওয়া যায়। সুজি দিয়ে আপ্পাম তৈরি করে পরিবেশন করা যায়। সুজির বরফি তৈরি করা যায়। সুজি দিয়ে গুজিয়া ও বানানো হয়। সুজির লাড্ডু তৈরি করা হয়। সুজি দিয়ে আরো অনেক খাবার বানানো যায়। সপ্তাহে ২-৩ বার সুজি দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে।

প্রাতরাশের আরো কিছু স্বাস্থ্যকর খাবার হল সুজির উপমা, পোহা, স্যান্ডউইচ, আটা দোসা ইত্যাদির রেসিপি শেয়ার করা আছে যা দেখে বানিয়ে নিতে পারেন.

উপকরণ

সুজির ইডলি তৈরি করার জন্য লাগবে সুজি, দই, কারিপাতা, চিনি, নুন, ইনো, সাদাতেল, নারকেল কুরো (স্বেচ্ছামূলক)। এই উপকরণ গুলির পরিমান নিচে মেনু কার্ডে দেওয়া আছে দেখে নিতে পারেন।

ইডলি বানানোর পদ্ধতি 

প্রথমে পরিমানমত সুজি, দই, নুন, কারিপাতা, চিনি, নারকেল কুরো ও ইনো নিয়ে নিতে হবে ইডলি বানানোর জন্য। এখানে নারকেল কুরো ব্যবহার করা হয়েছে তবে এটি দিলেও হবে না দিলেও হবে। আমার মনে হয় নারকেল কুরো দিলে বেশি ভালো লাগে খেতে।

এবারে সব উপকরণ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে

তারপর একটি পাত্রের মধ্যে পরিমানমত সুজি,  দই, কারিপাতা, নুন, চিনি ও নারকেল কুরো নিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর সুজির মধ্যে অল্প অল্প দিয়ে ভালোকরে মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিতে হবে। মিশ্রণটি ১৫ মিনিটের জন্য রেখে দিতে হবে সেট হওয়ার জন্য।

কড়াইতে জল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে 

ইডলি ভাপে দেওয়ার আগে কড়াইতে এক কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে গরম করে নিতে হবে। একটি জিনিস খেয়াল রাখতে হবে কড়াইতে জল ততটুকু পরিমানে দিতে হবে যাতে ইডলির উপরে জল না পড়ে।

Sujir Idli 13
চুলায় কড়াই বসিয়ে পরিমানমত জল দিয়ে গরম করে নেওয়া হচ্ছে 

ইডলির স্টেন্ডের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে

তারপর ইডলির প্রত্যেকটি খাপের মধ্যে তেল বা ঘি ব্রাস দিয়ে লাগিয়ে নিতে হবে। ইডলির স্টেন্ড, ইডলি মেকার না থাকে তাহলে স্টিলের ছোট ছোট পাত্রের তেল লাগিয়ে কড়াই বা সসপেনের মধ্যে ইডলি তৈরি করা যায়।

Sujir Idli 10
ইডলির স্টেন্ডের মধ্যে সাদা তেল লাগিয়ে নেওয়া হচ্ছে 

সুজির মিশ্রনের মধ্যে ইনো মিশিয়ে দিতে হবে

সুজির মিশ্রনের মধ্যে পরিমানমত ইনো দিয়ে তার উপর ১ চামচ জল দেওয়ার পর চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। ইনো মেশানোর সঙ্গে সঙ্গেই মিশ্রণটি ইডলি স্টেন্ডের মধ্যে দিয়ে দিতে হবে। ইনোর জায়গায় বেকিং সোডা ও বেকিং পাউডার ও ব্যবহার করা যায়।

Sujir Idli 11
সুজির মিশ্রনের মধ্যে ১ চামচ ইনো মেশানো হচ্ছে 

ইডলির স্টেন্ডেটি কড়াইতে দিয়ে দিতে হবে

মিশ্রণে ভর্তি ইডলির স্টেন্ডটি কড়াইর মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য। চুলার আঁচ মধ্যম রাখতে হবে। 

১৫ মিনিট পর ইডলির স্টেন্ডেটি বের করে নিতে হবে

১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে ইডলির স্টেন্ডটি বের করে নিতে হবে। ৩/৪ মিনিট রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে ইডলি গুলো ভালোভাবে স্টেন্ড থেকে উঠানো যাবে।

টিপস

একটি টুথপিক দিয়ে ইডলির মধ্যে গেথে দেখে নিতে হবে ইডলি সিদ্ধ হয়েছে কি না। টুথপিক বের করার পর যদি দেখা যায় টুথপিক পরিস্কার আছে গায়ে কোন মিশ্রণ না লেগে থাকে তাহলে বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। 

এইবার ইডলি গুলো স্টেন্ড থেকে উঠিয়ে নিতে হবে

ইডলি গুলো একটু ঠান্ডা হওয়ার পর ছুরি বা পাতলা চামচ দিয়ে ইডলির কিনারা উঠিয়ে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রাখতে হবে।

পরিবেশন করার পদ্ধতি 

ইডলি বানানো হয়ে গেলে গরম গরম পরিবেশন করতে হয় সাম্বার ও নারকেলের চাটনির সাথে।

অনেক সময় নারকেলের চাটনি না থাকলে শুধু সাম্বার দিয়েও খাওয়া যায়।

Sujir Idli Featured

সুজির উপকারিতা

সুজির যে কোন পদ যেমন চট জলদি তৈরি করা যায় তেমনি পুষ্ঠিগুন ও আছে প্রচুর।

সুজি বিশেষ রকম ভাবে কাজ করে ওজন কমানোর ক্ষেত্রে। সুজি অত্যন্ত ফাইবারযুক্ত খাদ্য আর ফাইবার আমাদের দেহের এমন একটি অপরিহার্য পুষ্টি যা ওজন কমাতে সাহায্য করে। এই ফাইবারযুক্ত খাদ্য অনেক সময় ধরে পেট ভর্তি করে রাখে ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণের ইচ্ছে হ্রাস পায়।

সুজি আমাদের শরীরের শক্তির একটি অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করে। বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে প্রতি ১০০ গ্রাম সুজি থেকে ৩৬০ কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে যে শক্তির উৎস হিসেবে সুজি খাওয়া কতটা গুরুত্বপূর্ণ। 

ডায়বেটিস বা মধুমেহ রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুজির ভুমিকা অপরিসীম। বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে যে ডায়েটে ফাইবারের পরিমান বৃদ্ধি পেলে গ্লাইসেমিক (রক্তে সর্করার সাথে সম্পর্কিত) নিয়ন্ত্রণ করে, যা টাইপ ২ ডায়বেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।

শারীরিক কার্যকলাপ সুষ্ঠভাবে পরিচালনার জন্য অনেক রকম পুষ্ঠির প্রয়োজন হয়। সুজিতে থাকা ভিটামিন বি ৬ লোহিত রক্ত কণিকা প্রস্তুতে সহায়তা করে। এছাড়াও সুজিতে থাকা ফলেট ডি এন এ উৎপাদনে সহায়ক। 

শরীরে আয়রন প্রয়োজনের তুলনায় হ্রাস পেলে রক্ত সল্পতা বা অ্যানিমিয়া রোগের সম্ভাবনা দেখা দেয়। সুজি আয়রন সমৃদ্ধ হওয়ার কারণে খাদ্য হিসেবে সুজি গ্রহণ করলে তা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। এর ফলে দেহে রক্ত সল্পতা বা অ্যানিমিয়ার সম্ভাবনা কমে যায়।

উপসংহার 

সুষম আহার হিসেবে সুজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে সুষম আহার এবং সুস্থ শরীরের জন্য কার্বোহাইড্রেট খুবই প্রয়োজনীয় বলে মনে করা হয়। এই ধরনের খাবার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও কিডনি সহ অনেক গুরুত্বপূর্ণ অঙ্গের শক্তি যোগানের উৎস হিসেবে কাজ করে। তাই সুজি সবার জন্য ডায়েটে রাখা দরকার। 

Yield: 2

সুজির ইডলি

Sujir Idli Featured
No Ratings

সকাল বেলা যদি চট জলদি ও স্বাস্থ্যকর কিছু খাবার বানানো যায় তাহলে তো ভালোই হয়। ইডলি বানাতে গেলে সাধারণত চাল আর ডাল ভিজিয়ে রাখতে হয় তাতে অনেক সময় লাগে। সুজি দিয়ে ইডলি চট জলদি বানানো যায়। সকালের জলখাবার যেমন সুজির ইডলি খাওয়া হয় তেমনই দুপুর বেলা ও রাতের বেলা খাওয়া যেতেই পারে। হিন্দি ভাষায় সুজির ইডলিকে রাভা ইডলি বলা হয়। একদম কম উপকরণে অতি সহজে এই সুজির ইডলি তৈরি করা যায়।

Prep Time: 5 minutes
Cook Time: 10 minutes
Total Time: 15 minutes

Ingredients

  • সুজি - ১/২ কাপ
  • দই - ১/২ কাপ
  • কারিপাতা - ৩/৪ টি
  • চিনি - ১ টেবিল চামচ
  • নুন - স্বাদমত
  • ইনো - ১ চামচ
  • সাদাতেল - পরিমানমত
  • নারকেল কুরো - ২ টেবিল চামচ (স্বেচ্ছামূলক)

Instructions

  1. প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমানমত সুজি, দই, কারিপাতা, নুন, চিনি ও নারকেল কুরো নিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প জল দিয়ে ভালোকরে মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিয়ে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে।
  2. অন্যদিকে চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে এক কাপ মতন জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে জল গরম হওয়ার জন্য। 
  3. এবারে সবগুলো ইডলি স্টেন্ডের মধ্যে সামান্য সাদাতেল নিয়ে হাত দিয়ে অথবা ব্রাস দিয়ে লাগিয়ে নিতে হবে।
  4. তারপর মিশ্রনের মধ্যে ইনো দিয়ে তার উপর ১ চামচ জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মিশ্রণটি ইডলি স্টেন্ডের মধ্যে ভরে দিতে হবে।
  5. এরপর ইডলির স্টেন্ডটি কড়াইর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিটের জন্য। চুলার আঁচ মধ্যম রাখতে হবে।
  6. ১০/১৫ মিনিট পর ঢাকনা খুলে ইডলির স্টেন্ডটি কড়াই থেকে বের করার পর ৩/৪ মিনিট রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য।
  7. তারপর ইডলির স্টেন্ড একটি একটি করে কাপড় দিয়ে ধরে খুলে নিতে হবে। একটি চামচ বা ছুরি দিয়ে ইডলি গুলোকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রাখতে হবে।

অনুরূপ পোস্ট