সীম বিচির ডাল কীভাবে সুস্বাদু বানাবেন / How to Make Hyacinth Bean Dal Delicious
খাদ্য মানুষের জীবনের অন্যতম মৌলিক চাহিদা। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল একটি পরিচিত, সহজলভ্য ও পুষ্টিকর খাবার হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছে। বিভিন্ন ধরনের ডালের মধ্যে সীম বিচির ডাল একটি সুস্বাদু, স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে সমৃদ্ধ পদ। সীমের বিচিতে উদ্ভিজ্জ প্রোটিন, খাদ্যআঁশ, ভিটামিন ও বিভিন্ন খনিজ পদার্থ থাকে, যা শরীরের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে। এই ডাল সহজলভ্য উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এবং এর স্বাদ ও পুষ্টিগুণ খাবারের বৈচিত্র্য বৃদ্ধি করে। সঠিক পদ্ধতিতে মশলা ও অন্যান্য উপকরণের সমন্বয়ে সীম বিচির ডাল রান্না করলে তা আরও সুস্বাদু ও আকর্ষণীয় হয়ে ওঠে। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই ডাল পরিবেশন করা যায়। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টি, স্বাদ ও বৈচিত্র্য বজায় রাখতে সীম বিচির ডাল একটি উপযোগী ও স্বাস্থ্যসম্মত খাবার।
- সীম বিচি, টমেটো, আদা ও কাঁচা লঙ্কা থেতো, কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, ভাজা মশলা (ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দাড়চিনি), নুন, সর্ষের তেল, গরম জল, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দাড়চিনি
প্রণালী:
পরিমানমত সীম বিচি ভিজিয়ে রেখে ধুয়ে নিতে হবে
এক কাপ শুকানো সীম বিচি একটি পাত্রের মধ্যে নিয়ে সর্তা দিয়ে প্রত্যেকটি সীম বিচিকে আধভাগ করে নিতে হবে। তারপর বিচি গুলোর মধ্যে জল দিয়ে ডিজিয়ে রেখে দিতে হবে ৭ থেকে ৮ ঘন্টা ফুলে উঠার জন্য। ভিজিয়ে রাখা সীম বিচি গুলো ফুলে উঠার পর খোসা গুলো আলাদা করে নিতে হবে। খোসা ছাড়ানোর পর বিচিগুলো পরিস্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
সীম বিচি গুলো শুকনো তাই আধভাগ করে ভিজিয়ে রাখলে বিচি গুলোর খোসা খুব সহজেই ছাড়ানো যাবে।







সীম বিচি ধুয়ে নেওয়ার পর সিদ্ধ করে নিতে হবে
সীম বিচি ধুয়ার পর একটি প্রেসার কুকারের মধ্যে সীম বিচি, হলুদ গুড়ো, নুন, একটি তেজপাতা, সামান্য আদা ও কাঁচা থেতো, পরিমানমত জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে।
গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিতে হবে আর চুলার আঁচ মধ্যম রাখতে হবে। কুকারে ১ সিটি আসার পর গ্যাস বন্ধ করে দিতে হবে। প্রেসার কুকারের ভাপ জাওয়ার পর ঢাকনা খুলে দেখে নিতে হবে বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি বিচি গুলো কম হয় তাহলে আরো ১ বার সিটি দেওয়াতে হবে।




ফোঁড়নের জন্য কিছু মশলা ও সব্জি কেটে তৈরি করে নিতে হবে
ফোঁড়নের জন্য প্রথমে কিছু প্রয়োজনীয় মশলা তৈরি করে আলাদা করে রাখতে হবে। এর জন্য আদা ও কাঁচা লঙ্কা ভালোভাবে ধুয়ে নিয়ে একসঙ্গে শিলনোড়া বা হামানদিস্তায় থেতো করে নিতে হবে, যাতে মশলার স্বাদ ও গন্ধ ভালোভাবে বেরিয়ে আসে। অন্যদিকে, ভাজা মশলার জন্য ব্যবহৃত গোটা মশলাগুলি একটি শুকনো কড়াইয়ে নিয়ে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলি থেকে সুন্দর গন্ধ বেরোলে এবং হালকা রং পরিবর্তন হলে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে একটি শুকনো পাত্রে রেখে দিতে হবে।
এরপর টমেটো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে ছোট ছোট টুকরো করে কুচিয়ে রাখতে হবে। কাঁচা লঙ্কাগুলিও ধুয়ে পরিষ্কার করে মাঝ বরাবর চিরে নিতে হবে, যাতে রান্নার সময় লঙ্কার ঝাল ও সুগন্ধ ভালোভাবে বেরিয়ে আসে। সবশেষে, ফোঁড়ন দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত গোটা মশলা একটি পরিষ্কার প্লেটে একসঙ্গে সাজিয়ে রাখতে হবে। এভাবে সমস্ত উপকরণ আগে থেকে তৈরি করে রাখলে রান্নার সময় সুবিধা হবে এবং রান্নার প্রতিটি ধাপ সহজে ও সুন্দরভাবে সম্পন্ন করা যাবে।


গোটা মশলা দিয়ে হালকা ভেজে নিতে হবে
গ্যাস জ্বালানোর পর কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর প্রথমে নুন দিয়ে দিতে হবে। তারপর শুকনো লঙ্কা, এলাচ, দাড়চিনি, তেজপাতা, জিরা, কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা থেতো দিয়ে ১৫ সেকেন্ড ভেজে নিতে হবে ভেজে নিতে হবে।



ফোঁড়নের গোটা মশলা ভেজে নেওয়ার পর টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে
ফোঁড়নের গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো কুচি দেওয়ার পর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। টমেটো অল্প নরম হওয়ার পর সামান্য হলুদ গুড়ো দিয়ে খুন্তির সাহায্যে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প গরম জল দিয়ে হলুদ গুঁড়ো টমেটো কুচির সাথে কষিয়ে নেওয়া হচ্ছে।





সিদ্ধ ডাল ফোঁড়নের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে
সিদ্ধ করে রাখা সীম বিচি ফোঁড়নের মধ্যে ঢেলে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ডালের ঘনত্ব কতটুকু রাখতে হবে সেই হিসেবে গরম জল যোগ করে নিতে হবে। গরম জল দেওয়ার পর ডালে কতটুকু আছে টেস্ট করে পরিমানমত নুন দিতে হবে। নুন দেওয়ার পর খুন্তির সাহায্য নাড়িয়ে দিতে হবে। তারপর ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচ মধ্যম রাখতে হবে।




অবশেষে ভাজা মশলা দিয়ে নামিয়ে নিতে হবে
ডাল ফুটে উঠার পর পরিমানমত ভাজা মশলা, চেরা কাঁচা লঙ্কা ও আধা চামচ চিনি দিয়ে মিশিয়ে আরো ১ থেকে ২ মিনিট ফুটানোর পর গ্যাস বন্ধ করে দিতে হবে। চিনি দেওয়াটা ইচ্ছাকৃত তবে দিলে স্বাদ বাড়ে। ভাজা মশলাষও কাঁচা লঙ্কা দেওয়ার ফলে ডালের আসল স্বাদ ফুটে উঠে। ডালের ঘনত্ব নিজের পছন্দমত রাখতে পারেন। ডাল তৈরি করার পর একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে।






পরিবেশন করার পদ্ধতি
সীম বিচির ডাল রান্না হয়ে গেলে একটি পরিষ্কার পরিবেশন পাত্রে ঢেলে নিতে হবে। ডালের ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগে এবং স্বাদও বাড়ে। গরম গরম সীম বিচির ডাল ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করা যায়। ভাত দিয়ে খেতে হলে আলু,পাপড় ফ্রাই বা বেগুনি দিতে পারেন। চাইলে পাশে লেবুর টুকরো ও কাঁচালঙ্কাও দেওয়া যেতে পারে।
উপসংহার
সীম বিচির ডাল একটি সহজ, সুস্বাদু ও পুষ্টিকর খাবার। এটি তৈরি করতে খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন হয় না। নিয়মিত সুষম খাদ্যের অংশ হিসেবে সীম বিচির ডাল খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে সাহায্য করে। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় এই পুষ্টিকর খাবারটি অন্তর্ভুক্ত করা যেতে পারে।
Shim Bichir Dal
সীম বিচির ডাল কীভাবে সহজ উপায়ে সুস্বাদু ও মুখরোচক করে রান্না করবেন, তা আজকের এই রেসিপিতে দেখানো হয়েছে। অল্প কিছু মশলা ও ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করুন সুস্বাদু সীম বিচির ডাল। গরম ভাত বা রুটির সঙ্গে এই ডাল খেতে দারুণ লাগে। রান্নার সহজ পদ্ধতি ও বিশেষ টিপস জানতে হলে আমার দেওয়া নির্দেশাবলি শেষ পর্যন্ত পড়ুন।
Ingredients
- সীম বিচি - ১ কাপ
- টমেটো - ১ টি
- আদা ও কাঁচা লঙ্কা থেতো - ১/২ চামচ
- কাঁচা লঙ্কা - ৫ - ৬ টি
- হলুদ গুড়ো - ১/২ চামচ
- ভাজা মশলা - ১ চামচ (ধনে, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দাড়চিনি)
- নুন - স্বাদমত
- সর্ষের তেল - পরিমানমত
- গরম জল - পরিমানমত
- তেজপাতা - ২-৩ টি
- জিরে - ১/২ চামচ
- শুকনো লঙ্কা - ২ টি
- এলাচ - ৫-৬ টি
- দাড়চিনি - ২-৩ টুকরো
Instructions
- একটি পাত্রের মধ্যে তুএক কাপ শুকানো সীম বিচি একটি পাত্রের মধ্যে নিয়ে সর্তা দিয়ে প্রত্যেকটি সীম বিচিকে আধভাগ করে নিতে হবে। তারপর বিচি গুলোর মধ্যে জল দিয়ে ডিজিয়ে রেখে দিতে হবে ৭ থেকে ৮ ঘন্টা ফুলে উঠার জন্য।
- ভিজিয়ে রাখা সীম বিচি গুলো ফুলে উঠার পর খোসা গুলো আলাদা করে নিতে হবে। খোসা ছাড়ানোর পর বিচিগুলো পরিস্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- সীম বিচি ধুয়ার পর একটি প্রেসার কুকারের মধ্যে সীম বিচি, হলুদ গুড়ো, নুন, একটি তেজপাতা, সামান্য আদা ও কাঁচা থেতো, পরিমানমত জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে।
- গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিতে হবে আর চুলার আঁচ মধ্যম রাখতে হবে। কুকারে ১ সিটি আসার পর গ্যাস বন্ধ করে শীতের হবে। প্রেসার কুকারের ভাপ জাওয়ার পর ঢাকনা খুলে দেখে নিতে হবে বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যদি বিচি গুলো কম হয় তাহলে আরো ১ বার সিটি দেওয়াতে হবে।
- অন্যদিকে ফোঁড়নের জন্য আদা কাঁচা লঙ্কা থেতো করে রাখতে হবে। গোটা মশলা ভেজে গুড়ো করে রাখতে হবে। টমেটো ধুয়ে কুচি করে রাখতে হবে। কাঁচা লঙ্কা ধুয়ে চিরে রাখতে হবে। ফোঁড়ন দেওয়ার জন্য সব গোটা মশলা একটি প্লেটের মধ্যে নিয়ে হবে।
- গ্যাস জ্বালানোর পর কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর প্রথমে নুন দিয়ে দিতে হবে। তারপর শুকনো লঙ্কা, এলাচ, দাড়চিনি, তেজপাতা, জিরা, কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা থেতো দিয়ে ১৫ সেকেন্ড ভেজে নিতে হবে ভেজে নিতে হবে।
- ফোঁড়নের গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর টমেটো কুচি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। টমেটো অল্প নরম হওয়ার পর সামান্য হলুদ গুড়ো দিয়ে খুন্তির সাহায্যে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর সিদ্ধ করে রাখা সীম বিচি কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে।
- সিদ্ধ করে রাখা সীম বিচি ফোঁড়নের মধ্যে ঢেলে দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ডালের ঘনত্ব কতটুকু রাখতে হবে সেই হিসেবে গরম জল যোগ করে নিতে হবে। তারপর ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- ডাল ফুটে উঠার পর পরিমানমত ভাজা মশলা, চেরা কাঁচা লঙ্কা ও আধা চামচ চিনি দিয়ে মিশিয়ে আরো ১ থেকে ২ মিনিট ফুটানোর পর গ্যাস বন্ধ করে দিতে হবে। ডাল তৈরি করার পর লে নিতে হবে।
Nutrition Information:
Serving Size: 1 bowlAmount Per Serving: Calories: 150 - 200
