Shidol Chutney 30

সিদল চাটনি / Shidol Chutney/ Dry Fish Chutney

সিদল চাটনি বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর অঞ্চল-এর একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। এটি মূলত শুঁটকি মাছ, বিশেষ করে সিদল নামে পরিচিত বিশেষ ধরনের শুকনো মাছ দিয়ে প্রস্তুত করা হয়। গ্রামবাংলার মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় সিদল চাটনি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

সিদল চাটনি শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের দিক থেকেও সমৃদ্ধ। এতে প্রোটিন, খনিজ লবণ ও বিভিন্ন ভিটামিন বিদ্যমান থাকে। সাধারণত কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল মিশিয়ে এটি তৈরি করা হয়, যা ভাতের সঙ্গে খেতে অত্যন্ত সুস্বাদু।

বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সিদল চাটনির গভীর সম্পর্ক রয়েছে। অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ আয়োজনেও এই চাটনি পরিবেশন করা হয়। এর স্বতন্ত্র গন্ধ ও ঝাঁঝালো স্বাদ বাঙালির রুচিবোধ ও খাদ্যসংস্কৃতির একটি অনন্য নিদর্শন।

উপকরণ
  • সিদল, পিঁয়াজ, রসুন থেতো, রসুন কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো, নুন, সর্ষের তেল, গরম জল।

প্রণালী:

প্রথমে সিদল ধুয়ে কাঁটা ছাড়িয়ে নিতে হবে

প্রথমে সিদলের মধ্যে হালকা গরম জল দিয়ে আঁস ছাড়িয়ে নিতে হবে। তারপর টেপের জল দিয়ে ধুয়ে নিতে হবে।

একটি পাত্রের মধ্যে ধুয়ে রাখা সিদল নিয়ে তার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। তারপর একটি চামচের সাহায্যে সিদল গুলো নাড়িয়ে দিতে হবে ষাটের সিদল গুলো ভেঙ্গে ষায়।

আরকটি পাত্রে নিয়ে তার একটি ছাকনি রেখে গরম জলে ভেজানো সিদল ছেঁকে নিতে হবে। তারপর আরো অল্প গরম জল ঐ সিদলের কাঁটার মধ্যে দিয়ে আবারও ছেঁকে নিতে হবে।

Shidol Chutney 01
 একটি পাত্রের মধ্য সিদল নিয়ে নেওয়া হয়েছে
Shidol Chutney 02
 সিদলের খোসা ছাড়িয়ে ধুয়ে নেওয়া হচ্ছে 


Shidol Chutney 03
সিদল ধুয়ার পর একটি পাত্রের মধ্যে রাখা হয়েছে
Shidol Chutney 04
ধুয়ে রাখা সিদল একটি গভীর পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে
Shidol Chutney 05
সিদলের মধ্যে গরম দিয়ে দেওয়া হয়েছে
Shidol Chutney 06
গরম জল দেওয়ার পর ছেঁকে নেওয়া হচ্ছে
Shidol Chutney 07
সিদল ছেঁকে নেওয়া হয়েছে


পিঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা কেটে নিতে হবে

একটি মধ্যম আকারের পিঁয়াজ নিয়ে উপর নিঢ দুইপাশ অল্প করে কেটে ফেলে দিতে হবে। তারপর পিঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে। পিঁয়াজের খোসা ছাড়ানোর পর  রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে। রসুনের খোসা ছাড়ানোর পর কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিতে হবে। পিঁয়াজ, রসুনের খোসা ও কাঁচা লঙ্কার বোটা ছাড়ানোর পর ধুয়ে নিতে হবে। তারপর পিঁয়াজ স্লাইস করে কেটে নিতে হবে। রসুন কিছু থেতো করে আর কিছু স্লাইস করে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখতে হবে।

Shidol Chutney 08
পিঁয়াজ, রসণ, কাঁচা লঙ্কা কেটে আর কিছু রসুন থেঁতো করে রাখা হয়েছে

সর্ষের তেল গরম করে পিঁয়াজ, রসুন ভেজে নিতে হবে

গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর পিঁয়াজ, রসুনের স্লাইস ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। তারপর সামান্য নুন দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে আর ৪ থেকে ৫ ভেজে নিতে হবে। পিঁয়াজ ভাজার সময় একটু পর পর খুন্তি দিয়ে নাড়াতে হবে। পিঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়ার পর রসুন ও কাঁচা লঙ্কা থেতো দিয়ে নেড়ে পিঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে।

Shidol Chutney 09
গ্যাস জ্বালানোর পর কড়াই বসিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে
Shidol Chutney 10
 তেল গরম হওয়ার পিঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হচ্ছে


Shidol Chutney 11
পিঁয়াজ ও রসুন দেওয়ার পর সামান্য নুন দিয়ে দেওয়া হচ্ছে 
Shidol Chutney 12
নুন দেওয়ার পর খুন্তির সাহায্য নেড়ে মিশিয়ে হয়েছে


Shidol Chutney 13
পিঁয়াজ ও রসুন ভাজার পর রসুন ও কাঁচা লঙ্কা থেতো দিয়ে দেওয়া হয়েছে 
Shidol Chutney 14
 রসুন থেতো দেওয়ার পর নেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে
Shidol Chutney 15
 রসুন ও কাঁচা লঙ্কা থেতো মিশ্রণ নেওয়ার পর ভেজে নেওয়া হয়েছে


পিঁয়াজ, রসুন ভেজে নেওয়ার পর গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে

রসুন ভাজা হয়ে গেলে অল্প গরম জল দিয়ে দিতে হবে। তারপর পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও পরিমানমত নুন দিয়ে নেড়ে ৩ মিনিট কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে জল শুকিয়ে যাওয়ার পর আবারো অল্প গরম জল দিয়ে নেড়ে ৩ মিনিট কষিয়ে নিতে হবে। ছেঁকে রাখা সিদলের জল মশলার মধ্যে দেওয়ার আগে মশলা কমপক্ষে দুবার কষিয়ে নিতে হবে।

 

Shidol Chutney 16
পিঁয়াজ, রসুন ভেজে নেওয়ার পর অল্প গরম জল দিয়ে হলুদ গুড়ো দিয়ে দেওয়া হচ্ছে
Shidol Chutney 17
হলুদ গুড়ো দেওয়ার পর লঙ্কা গুড়ো দিয়ে দেওয়া হয়েছে 
Shidol Chutney 18
লঙ্কা গুড়ো দেওয়ার পর স্বাদমত নুন দিয়ে দেওয়া হচ্ছে
Shidol Chutney 19
 নুন দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে


Shidol Chutney 20
মশলা কষিয়ে নেওয়ার পর আবার ও অল্প গরম জল দিয়ে দেওয়া হয়েছে
Shidol Chutney 21
গরম জল দেওয়ার পর কষিয়ে নেওয়া হচ্ছে 

মশলা কষিয়ে নেওয়ার পর ছেঁকে রাখা সিদলের জল দিয়ে কষিয়ে নিতে হবে

মশলা কষানো হওয়ার পর ছেঁকে রাখা সিদলের জল অর্ধেক ভাগ দিয়ে শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। সিদলের জল দিয়ে কষানোর সময় খুন্তির সাহায্যে একটু পর পর নাড়িয়ে দিতে হবে। তারপর অবশেষ অর্ধেক ভাগ সিদলের জল দিয়ে ঘন ঘন নেড়ে কষিয়ে শুকানো করে নামিয়ে নিতে হবে।

টিপস

সিদল চাটনি বানানোর সময় সিদল আস্ত না দিয়ে গরম জল দিয়ে ছেঁকে কাঁটা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে গলায় কাঁটা লাগার ভয় থাকবে আর ভাত মাখার সময় কাঁটা সরানোর ঝামেলা থাকবে না।

Shidol Chutney 22
মশলা কষানোর পর ছেঁকে রাখা সিদলের জল অর্ধেক ভাগ দিয়ে দেওয়া হচ্ছে
Shidol Chutney 23
ছেঁকে রাখা সিদলের জল দেওয়ার পর কষিয়ে নেওয়া হচ্ছে
Shidol Chutney 24
সিদল দিয়ে কষিয়ে নেওয়ার পর অবশেষ ভাগ সিদলের জল দিয়ে দেওয়া হচ্ছে
Shidol Chutney 25
সিদলের জল দেওয়ার পর খুন্তির সাহায্যে মিশিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে
Shidol Chutney 26
সিদলের জল মশলার সাথে কষিয়ে জল শুকিয়ে নেওয়া হয়েছে
Shidol Chutney 27
সিদলের জল শুকিয়ে নেওয়ার পর আরো ১ থেকে ২ মিনিট কষিয়ে নেওয়া হচ্ছে

পরিবেশন করার পদ্ধতি

সিদল চাটনি সাধারণত ঘরের তাপমাত্রায় বা সামান্য ঠান্ডা অবস্থায় পরিবেশন করা হয়। খুব গরম না করাই ভালো, কারণ এতে এর স্বাভাবিক স্বাদ ও গন্ধ ঠিক থাকে। ছোট বাটি, বিশেষ করে মাটির বা কাঠের পাত্রে পরিবেশন করলে ঐতিহ্যবাহী ভাবটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে।

পরিবেশনের সময় চাটনির উপর অল্প কাঁচা পেঁয়াজ কুচি এবং এক–দু’ফোঁটা সরষের তেল ছড়িয়ে দেওয়া যায়। এতে চাটনির স্বাদ আরও গভীর হয়। চাইলে হালকা করে কাঁচালঙ্কা ভাজা বা সামান্য ধনেপাতা কুচি দিয়েও সাজানো যেতে পারে।

সিদল চাটনি সাধারণত গরম ভাতের সঙ্গে খাওয়া হয়। ভাত ও ডালের সঙ্গে অল্প পরিমাণ সিদল চাটনি পরিবেশন করলে খুবই সুস্বাদু লাগে। অনেক জায়গায় সিদ্ধ আলু বা আলু ভর্তার পাশেও এই চাটনি দেওয়া হয়, যা খাবারের স্বাদ বাড়িয়ে তোলে।

সিদলের গন্ধ বেশ তীব্র হওয়ায় এটি অল্প পরিমাণে পরিবেশন করাই ভালো। তবে পরিমাণ কম হলেও এর স্বাদ অত্যন্ত উপাদেয়, যা সাধারণ খাবারকেও বিশেষ করে তোলে।

Shidol Chutney 31
একটি প্লেটের মধ্যে গরম ভাত শিদল চাটনি দিয়ে পরিবেশন করা হয়েছে

উপসংহার

সব মিলিয়ে বলা যায়, সিদল চাটনি কেবল একটি খাবার নয়, এটি আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। এর তীব্র গন্ধ ও অনন্য স্বাদ অনেকের কাছে অদ্ভুত মনে হলেও, যারা অভ্যস্ত তারা একে ছাড়া ভাবতেই পারেন না। প্রজন্ম থেকে প্রজন্মে এই খাবারের রেসিপি ও ব্যবহার টিকে আছে আমাদের শিকড়ের টানেই। সিদল চাটনি আমাদের খাদ্যাভ্যাসের বৈচিত্র্যকে যেমন তুলে ধরে, তেমনি গ্রামীণ জীবনের সরলতা ও স্বাদবোধকেও স্মরণ করিয়ে দেয়। তাই বলা যায়, সিদল চাটনি আমাদের সংস্কৃতির এক অনন্য ও মূল্যবান অংশ।


Yield: 5 - 6

Shidol Chutney

Shidol Chutney 30
No Ratings

সিদল চাটনি বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ-এ অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার। এটি সিদল নামে পরিচিত বিশেষভাবে প্রক্রিয়াজাত ও শুকনো মাছ দিয়ে তৈরি করা হয়। সিদল সাধারণত ছোট মাছ সংরক্ষণ করে মাটির পাত্রে রেখে বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা হয়, যার ফলে এর স্বাদ ও গন্ধ হয় বেশ তীব্র ও আলাদা।

সিদল চাটনির রং সাধারণত গাঢ় বাদামি বা কালচে হয়। এতে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, এবং সরিষার তেল মিশিয়ে মাখানো হয়। কখনও কখনও লেবুর রস বা টমেটোও ব্যবহার করা হয় স্বাদ বাড়ানোর জন্য। এর ঝাঁঝালো, মশলাদার ও লবণাক্ত স্বাদ ভাতের সঙ্গে খুবই উপাদেয় লাগে।

এই চাটনির বিশেষ বৈশিষ্ট্য হলো এর তীব্র সুগন্ধ ও গ্রামীণ স্বাদ, যা বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতির পরিচয় বহন করে। গ্রামের সাধারণ খাবার হলেও সিদল চাটনি এখন শহরাঞ্চলেও সমানভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

Prep Time: 20 minutes
Cook Time: 20 minutes
Total Time: 40 minutes

Ingredients

  • সিদল - ২ টি (পুটি)
  • পিঁয়াজ - ১ টি (ছোট আকারের)
  • রসুন থেতো - ২ টেবিল চামচ
  • রসুন কুচি - ২ টেনিস চামচ
  • কাঁচা লঙ্কা - ৩ টি
  • হলুদ গুড়ো - ১/২ চামচ
  • লঙ্কা গুড়ো - ১ চামচ থেকে কম
  • নুন - স্বাদমত
  • সর্ষের তেল - পরিমানমত
  • গরম জল - পরিমানমত

Notes

  1. প্রথমে সিদলের মধ্যে হালকা গরম জল দিয়ে আঁস ছাড়িয়ে নিতে হবে। তারপর টেপের জল দিয়ে ধুয়ে নিতে হবে।
  2. একটি পাত্রের মধ্যে ধুয়ে রাখা সিদল নিয়ে তার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। তারপর একটি চামচের সাহায্যে সিদল গুলো নাড়িয়ে দিতে হবে ষাটের সিদল গুলো ভেঙ্গে ষায়।
  3. আরকটি পাত্রে নিয়ে তার একটি ছাকনি রেখে গরম জলে ভেজানো সিদল ছেঁকে নিতে হবে। তারপর আরো অল্প গরম জল ঐ সিদলের কাঁটার মধ্যে দিয়ে আবারও ছেঁকে নিতে হবে। 
  4. পিঁয়াজের খোসা, রসুনের খোসা ও কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তারপর পিঁয়াজ স্লাইস করে কেটে নিতে হবে। রসুন কিছু থেতো আর কিছু স্লাইস করে রাখতে হবে। কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে। 
  5. গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হওয়ার পর পরিমানমত সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর পিঁয়াজ, রসুনের স্লাইস ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। তারপর সামান্য নুন দিয়ে নেড়ে ৪ থেকে ৫ ভেজে নিতে হবে।
  6. পিঁয়াজ হালকা লাল করে ভেজে নেওয়ার পর রসুন ও কাঁচা লঙ্কা থেতো দিয়ে নেড়ে পিঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে। 
  7. রসুন ভাজা হয়ে গেলে অল্প গরম জল দিয়ে দিতে হবে। তারপর পরিমানমত হলুদ গুড়ো, লঙ্কা গুড়ো ও পরিমানমত নুন দিয়ে নেড়ে ৩ মিনিট কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে জল শুকিয়ে যাওয়ার পর আবারো অল্প গরম জল দিয়ে নেড়ে ৩ মিনিট কষিয়ে নিতে হবে।
  8. মশলা কষানো হওয়ার পর ছেঁকে রাখা সিদলের জল অর্ধেক ভাগ দিয়ে শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর অবশেষ অর্ধেক ভাগ সিদলের জল দিয়ে কষিয়ে শুকানো করে নামিয়ে নিতে হবে। 

Nutrition Information:

Serving Size: 100gm
Amount Per Serving: Calories: 120 -180


অনুরূপ পোস্ট